ই-পেপার শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

চীনের “বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ”: উন্নয়ন না ঋণের ফাঁদ?

সাদিয়া সুলতানা রিমি:
০৩ নভেম্বর ২০২৫, ১৫:১৬

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০১৩ সালে যখন “বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ” বা সংক্ষেপে BRI ঘোষণা করলেন, তখন অনেকে ভাবলেন এ যেন এক নতুন উন্নয়নের সূচনা। পুরনো সিল্ক রোডের আদলে তৈরি এই প্রকল্পের উদ্দেশ্য ছিল এশিয়া, ইউরোপ, আফ্রিকা এমনকি লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো। কিন্তু এক দশক পার হতে না হতেই প্রশ্ন উঠেছে এটি কি সত্যিই উন্নয়নের রূপরেখা, নাকি আসলে এক নতুন ধরনের ঋণের জাল?

চীনের দাবি, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ হলো “উইন-উইন পার্টনারশিপ”, যেখানে সবাই লাভবান হবে। অবকাঠামো, বন্দর, রেলপথ, বিদ্যুৎকেন্দ্র—সবকিছু তৈরি হবে সহযোগিতার ভিত্তিতে। এই প্রকল্পে ইতিমধ্যেই ১৫০টিরও বেশি দেশ যুক্ত হয়েছে, আর চীনের বিনিয়োগের পরিমাণ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে।

পাকিস্তানের “চায়না-পাকিস্তান ইকোনমিক করিডর”, শ্রীলঙ্কার হাম্বানটোট বন্দর, আফ্রিকার রেলপথ এসবই এই উদ্যোগের দৃশ্যমান ফল। অনেক আফ্রিকান দেশ এখন এই প্রকল্পের কারণে বিদ্যুৎ পাচ্ছে, শিল্প কারখানা গড়ে তুলছে, বাণিজ্য বাড়াচ্ছে।

তবে এই প্রকল্পের ভেতরে লুকিয়ে আছে এক বড় রাজনৈতিক কৌশল। অর্থনৈতিক সহযোগিতার আড়ালে চীন আসলে ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

ভারত মহাসাগর অঞ্চলে চীনের উপস্থিতি আজ স্পষ্ট। পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, মালদ্বীপ সবখানে চীনের বিনিয়োগ। এই বন্দরগুলো শুধু বাণিজ্যের নয়, ভবিষ্যতে কৌশলগত ঘাঁটিতেও পরিণত হতে পারে। একে অনেকেই বলেন, “স্ট্রিং অব পার্লস” অর্থাৎ মুক্তার মালার মতো একের পর এক চীনা প্রভাবকেন্দ্র।

সমালোচকদের সবচেয়ে বড় অভিযোগ এখানেই। তারা বলেন, BRI প্রকল্পে চীন এমনভাবে ঋণ দেয় যে, শেষ পর্যন্ত দেশগুলো ঋণ শোধ করতে না পেরে কৌশলগতভাবে নির্ভরশীল হয়ে পড়ে। সবচেয়ে আলোচিত উদাহরণ শ্রীলঙ্কার হাম্বানটোট বন্দর। ঋণ শোধে ব্যর্থ হয়ে দেশটি বন্দরের নিয়ন্ত্রণ ৯৯ বছরের জন্য চীনের হাতে তুলে দিতে বাধ্য হয়। এই ঘটনাকে অনেকে বলেন “Debt Trap Diplomacy”—অর্থাৎ ঋণের ফাঁদে ফেলে কূটনৈতিক নিয়ন্ত্রণ নেওয়া।

একই ধরণের সংকটে পড়েছে জাম্বিয়া, লাওস, কেনিয়া, এমনকি পাকিস্তানও। চীনা ব্যাংকের সুদের হার অনেক সময় বাণিজ্যিক, অর্থাৎ তুলনামূলক বেশি। ফলে ঋণ শোধ না করতে পারলে, প্রকল্পের মালিকানাই হারিয়ে যাচ্ছে অনেক দেশে। চীন অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে বলে, সবকিছুই পারস্পরিক চুক্তির ভিত্তিতে হয়েছে। কিন্তু বাস্তবতা হলো, উন্নয়নশীল অনেক দেশ এই “সহযোগিতা”-র বোঝা বইতে গিয়ে বিপদে পড়ছে।

বাংলাদেশও BRI-এর অংশীদার। পদ্মা রেল সংযোগ, কর্ণফুলী টানেল, পায়রা বন্দর, বিদ্যুৎ প্রকল্প এসবের কিছুতে চীনা অর্থায়ন আছে। তবে বাংলাদেশ এখনো পর্যন্ত তুলনামূলকভাবে সতর্কভাবে ঋণ নিচ্ছে।

সরকার চীনের পাশাপাশি জাপান, এডিবি, বিশ্বব্যাংক সব দিক থেকেই অর্থায়ন নিচ্ছে। ফলে ঝুঁকি ছড়ানো আছে, একদিকে কেন্দ্রীভূত নয়। তবে ভবিষ্যতে যদি চীনা বাণিজ্যিক ঋণ বেড়ে যায়, তাহলে অর্থনৈতিক চাপে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

চীনের এই উদ্যোগ পশ্চিমা বিশ্বকে স্পষ্টভাবে নড়েচড়ে বসতে বাধ্য করেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এর জবাবে “Build Back Better World (B3W)” এবং “Global Gateway” নামে বিকল্প প্রকল্প চালু করেছে। তাদের লক্ষ্য, উন্নয়নশীল দেশগুলোকে চীনের ঋণনির্ভর পথ থেকে বিকল্প অর্থায়নের সুযোগ দেওয়া।

ভারতও এই প্রকল্পে যোগ দেয়নি। কারণ চীনের “চায়না-পাকিস্তান করিডর” কাশ্মীরের বিতর্কিত অঞ্চল দিয়ে গেছে যা ভারতের কাছে সার্বভৌমত্বের প্রশ্ন।

BRI একদিকে উন্নয়ন ঘটাচ্ছে, অন্যদিকে তৈরি করছে নতুন নির্ভরতা। চীনের পুঁজি অনেক দেশে শিল্প গড়ছে, কিন্তু সেই শিল্পের নিয়ন্ত্রণও চীনের হাতে থেকে যাচ্ছে। ফলে অনেকেই আশঙ্কা করছেন, এটি ভবিষ্যতের অর্থনৈতিক উপনিবেশবাদের সূচনা হতে পারে। তবে বাস্তবতা হলো, উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো উন্নয়নের জন্য চীনের মতো দ্রুত অর্থায়নের বিকল্প এখনো খুব কম। বিশ্বব্যাংক বা আইএমএফ যেখানে শর্ত আরোপ করে, সেখানে চীন অর্থ দেয় অপেক্ষাকৃত সহজে।

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে এক কথায় ভালো বা খারাপ বলা যায় না। এটি উন্নয়নের সুযোগ, আবার কৌশলগত ঝুঁকিও। যে দেশগুলো এই সুযোগকে সঠিকভাবে পরিকল্পনা, স্বচ্ছতা ও বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করতে পারবে তাদের জন্য এটি উন্নয়নের হাতিয়ার। কিন্তু যারা অন্ধভাবে ঋণ নিচ্ছে, তাদের জন্য এটি হতে পারে ভবিষ্যতের বোঝা।

বাংলাদেশের জন্য সবচেয়ে জরুরি হলো ব্যালান্সড কূটনীতি যেখানে চীনের সঙ্গে সম্পর্ক থাকবে, কিন্তু নির্ভরতা নয়; সহযোগিতা থাকবে, কিন্তু শর্ত নিজের হাতে।

চীনের “বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ” নিঃসন্দেহে ২১ শতকের সবচেয়ে বড় বৈশ্বিক প্রকল্প। এটি যেমন নতুন উন্নয়নের দিগন্ত খুলছে, তেমনি আনছে নতুন রাজনৈতিক সমীকরণ।অতএব, এই উদ্যোগকে আমরা “ঋণের ফাঁদ” বলে অবহেলা করতে পারি না, আবার “উন্নয়নের একমাত্র রাস্তা” হিসেবেও দেখলে ভুল হবে। সময় এসেছে বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেওয়ারউন্নয়ন যেন হয় নিজের শর্তে, অন্যের ছায়ায় নয়।

লেখক : শিক্ষার্থী, গণিত বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

আমার বার্তা/সাদিয়া সুলতানা রিমি/এমই

রোহিঙ্গা সংকট সমাধানে আরাকান আর্মির ভুমিকা

বর্তমানে বাংলাদেশ মিয়ানমার সীমন্ত অঞ্চল সহ রাখাইনের প্রায় ৯০ শতাংশ এলাকা আরাকান আর্মির (এ এ)

কৃষক কার্ড কৃষিতে আনছে নতুন দিনের বার্তা

দেশের অর্থনীতির মেরুদন্ড কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত। কৃষির সাথে বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ জড়িত।

অটোরিকশা সংকটের মানবিক সমাধান

রাস্তায় অটোরিকশা এখন আর শুধু একটি যানবাহন নয়; এটি লাখো মানুষের জীবিকার শেষ আশ্রয়। অথচ

রোহিঙ্গা সংকট- ইরান যুদ্ধ ও মানবিক সহায়তায় প্রভাব

ইরান ও আমেরিকা- ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে একটি বিশাল ভূরাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পরিণত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইপিজেড: ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন

১৭ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

ডিএমপি গুলশান বিভাগ কর্তৃক “নববর্ষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট” আয়োজন

ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: প্রতিরক্ষামন্ত্রী

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হলেন তাহমিনা রহমান

মাউশির মহাপরিচালকের দায়িত্বে শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল

স্বাধীনতার ৫৫ বছরেও এখনো অনেক অপূর্ণতা রয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না

বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমিতে ব্যাংকাস্যুরেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জনদুর্ভোগের কথা বিবেচনা করে তেলের দাম বাড়াইনি: প্রধানমন্ত্রী

ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে চায় বাংলাদেশ

ইন্টারনেটেও ‘কপি-পেস্ট’ নির্ভরতা, শহর-গ্রাম ব্যবধানের বৈষম্য স্পষ্ট

আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ

অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়: স্পিকার

বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

কৃষকের আয় ও ঝুঁকি কমাতে বিকল্প ফসল ব্যবস্থার পরামর্শ সার্ক কৃষি কেন্দ্রের

খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী