ই-পেপার সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

একজন উপদেষ্টার বক্তব্য ফখরুদ্দিন-মঈনউদ্দিনের মতো: রিজভী

আমার বার্তা অনলাইন:
১৫ ডিসেম্বর ২০২৪, ১৪:৩২

অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার বক্তব্য এক এগারো সরকারের ফখরুদ্দিন-মঈনউদ্দিনের মতো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী।

রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর কৃষকদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে এ মন্তব্য করেন তিনি।

অবশ্য নির্দিষ্ট করে সেই উপদেষ্টার নাম উল্লেখ করেননি বিএনপির সিনিয়র এ নেতা। তিনি বলেন, গত ৫০ বছরে রাজনৈতিক দলগুলো কিছু করতে পারেনি, একজন উপদেষ্টার এমন বক্তব্য বেমানান। তার বক্তব্য ফখরুদ্দিন-মঈনউদ্দিনের মতো। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নব্বইয়ের স্বৈরাচার পতন কিংবা জুলাই বিপ্লব সুশীল সমাজ করেনি।

রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের আন্তরিকতা থাকলেও উদ্যম কম। বিগত সরকারের চেয়ে স্বস্তিতে থাকতে না পারলে মানুষ হতাশ হবে।

এ সময় সংস্কারের বিষয়টি নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমনটা না হলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের ভালোবাসা কমবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, শেখ হাসিনার মতো দেশ চালালে সমাজ থেকে অপরাধ দূর করা যাবে না। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পাড়া-মহল্লায় চাঁদাবাজি বন্ধে সরকারকে উদ্যোগ নিতে হবে।

আমার বার্তা/এমই

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এখনও অনেকে আমাদের অভ্যুত্থানকে মেনে নিতে পারে নাই।

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই বরং সবার সঙ্গে আলোচনা করে সংশোধন করা যায় বলে মন্তব্য

বিএনপি নেতা আবু নাছের আর নেই

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক (বিশেষ দায়িত্বে) আবু নাছের মো. ইয়াহিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম অংশ নিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার