ই-পেপার বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

এক-এগারোর বিরাজনৈতিকীকরণের ইঙ্গিত দেখতে পাচ্ছি: মঈন খান

আমার বার্তা অনলাইন:
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৬
বিএনপি নেতা ড. আব্দুল মঈন খান।

‘এক-এগারো’ হিসেবে পরিচিত ২০০৭ সালের ১১ জানুয়ারির সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাংলাদেশে ‘বিরাজনীতিকরণের’ যে পরিকল্পনা হয়েছিল, তা বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেও চলছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, এক-এগারোর যে পরিকল্পনা—বিরাজনীতিকরণ, সেই সমস্যা আজকে কিন্তু আমি আবার নতুন করে দেখি। আমরা দেখতে পাচ্ছি, তার (এক-এগারোর) একটি ইঙ্গিত আজকে নতুন করে এখানে চলে এসেছে। যদি সেটাই হয়, তাহলে আজকে আমরা যে প্রশ্ন নিয়ে (সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চাই) এখানে আলোচনা করতে এসেছি, সেগুলো কিন্তু ভেস্তে যাবে।

দুপুরে হোটেল সোনারগাঁওয়ে এক জাতীয় সংলাপে এসব কথা বলেন আবদুল মঈন খান। ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চাই’ শীর্ষক এই সংলাপের আয়োজন করে স্কুল অব লিডারশিপ ইউএসএ।

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ নিয়ে এই বিএনপি নেতা বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া। সংস্কার চলতেই থাকবে, অন্য কোনো কাজ হবে না— এটা তো হতে পারে না। সংস্কার শেষ করে তারপর নির্বাচন হবে— এটা যুক্তির কথা হতে পারে না।

তিনি বলেন, অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে, সেগুলো করতে হবে। নির্বাচনের পরেও তো সংস্কার হতে পারে। আজকে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

সংলাপে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, দলবাজি করে কর্মী নিয়ে রাস্তায় হাঁটলে চলবে না, কাঠামোগত পরিবর্তন দরকার। জনগণের মন জয় করেই নেতা হতে হবে।

দ্রুত নির্বাচনের তাগিদ দিয়ে তিনি বলেন, এই মুহূর্তে নির্বাচন দরকার। রাজনৈতিক দলগুলো এবার প্রার্থী নির্বাচনে যত্নশীল হবে।

সেলিমা রহমান আরও বলেন, সত্যিকারের নারী ক্ষমতায়নের জন্য সরাসরি নির্বাচনে কত শতাংশ নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে, তা পরিষ্কার করতে হবে রাজনৈতিক দলগুলোকে।

আমার বার্তা/এমই

নির্বাচনী প্রতিশ্রুতির ৮টি ফ্ল্যাগশিপ কর্মসূচির বুকলেট কপি প্রধানমন্ত্রী

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির ৮টি ফ্ল্যাগশিপ কর্মসূচির বুকলেট কপি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন দলটির

সাবেক মেয়র মনজুরের বাসা থেকে বেরিয়ে প্রশ্নের মুখে হাসনাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে ‘জুলাই যোদ্ধা’

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

মেহেরপুর সদর উপজেলার বলিহারপুর গ্রামে গত ১১ এপ্রিল বিকালে জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করতে

আন্দোলন শুরু হয়ে গেছে, এখন সফলতা দিতে হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন বিল্লাল বিন কাশেম

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

প্রতিযোগিতায় টিকে থাকতে নীতি সহায়তা চান পোশাক উৎপাদক ও রপ্তানিকারকরা

মালদ্বীপের ‘পোল-অ্যান্ড-লাইন’ টুনা মাছ বিশ্বজুড়ে সমাদৃত

অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমই খাতের উন্নয়নের বিকল্প নেই: অর্থ উপদেষ্টা

সেন্টমার্টিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ইউনূস-রিজওয়ানারা মানবসভ্যতার শত্রু

লেভেল থ্রি-কোর্সে প্রথম রাজ্জাক, দ্বিতীয় হান্নান যৌথ তৃতীয় নাফীস-ডলার

কর্ণফুলি টানেলকে কর্যকর করতে পণ্যবাহী যাতায়াত বাড়ানো প্রয়োজন

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবককে আটকের পর পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ী ও উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২ জন

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইইউয়ের

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কাছাইট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

আত্মসমর্পণে বাধ্য করার যুক্তরাষ্ট্রের চেষ্টা সফল হবে না: পেজেশকিয়ান

ঢাবির বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক মোফাজ্জল হোসেন