ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

সংস্কার-বিচার-সুষ্ঠু নির্বাচন ছাড়া সরকারের পিছু হটার সুযোগ নেই

আমার বার্তা অনলাইন:
১৫ মার্চ ২০২৫, ১৯:২৫

কাঙ্ক্ষিত সংস্কার, যথাযথ বিচার ও সুষ্ঠু নির্বাচন ছাড়া অন্তর্বর্তী সরকারের পিছু হটার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

শনিবার (১৫ মার্চ) এবি পার্টি চট্টগ্রাম মহানগর আয়োজিত রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ড. ইউনূস প্রথমে বললেন তিনি আমাদের সহযোদ্ধা এবং তার কথা আমাদেরকে শুনতে হবে। আমরা এটাকে সাদরে গ্রহণ করেছিলাম। তিনি যেভাবে চেয়েছেন সেভাবেই উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। রাজনৈতিক দলগুলো কোনো আপত্তি করেনি। ইদানিং তিনি বলা শুরু করেছেন, তিনি আমাদের সহযোগী এবং আমরা যেভাবে চাই সেভাবে তিনি করবেন। কম সংস্কার চাইলে ডিসেম্বরে আর বেশি সংস্কার চাইলে আগামী বছরের জুনে নির্বাচন।

এটাকে ‘সরকারের পিছু হটার লক্ষণ’ উল্লেখ করে তিনি বলেন, কখনো বিএনপি কখনো ছাত্রদের মন যুগিয়ে চলতে গিয়ে নিজেদের অবস্থান দুর্বল করে ফেলছে সরকার। কাঙ্ক্ষিত সংস্কার, যথাযথ বিচার ও সুষ্ঠু নির্বাচন ছাড়া অন্তর্বর্তী সরকারের পিছু হটার কোনো সুযোগ নেই। এ সরকার যদি তার লক্ষ্য অর্জনে সফল না হয় তাহলে ভবিষ্যতে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে।

সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি টেকসই জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রতি গুরুত্বারোপ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, টেকসই ঐক্য প্রতিষ্ঠা করতে না পারলে অদূর ভবিষ্যতে হলেও পতিত ফ্যাসিবাদের আবার উত্থান ঘটবে, এ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কেউই তখন রেহাই পাবে না।

চট্টগ্রাম মহানগর এবি পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুকের সভাপতিত্বে যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার যায়েদ হাসান চৌধুরীর সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অবসরপ্রাপ্ত) দিদারুল আলম, কেন্দ্রীয় বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার লোকমান এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান।

মাহফিলে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, জনসংহতি আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, শিক্ষক প্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক, লেখক বুদ্ধিজীবীসহ চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

আমার বার্তা/এমই

টকশোতে নীতিকথা বলা লোকেরা ভোটারদের টাকা দিচ্ছেন: নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, টকশোতে যাদের

চক্রান্ত-সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধের ঘোষণা জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেছেন, নির্বাচনের প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে

ফলাফল ঘোষণা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের বরিশাল-৫ (সদর) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ

আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা ও অভিনন্দন

দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সমর্থনের প্রতিক্রিয়ায় তাদের আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ টাকাসহ পোলিং অফিসার আটক

টকশোতে নীতিকথা বলা লোকেরা ভোটারদের টাকা দিচ্ছেন: নজরুল ইসলাম

চক্রান্ত-সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধের ঘোষণা জামায়াতের

জামায়াত নেতাকে যারা আটক করেছে তারা সিদ্ধান্ত নেবে: ইসি সচিব

রাজনৈতিক দলগুলোকে ফলাফল মেনে নেওয়ার আহ্বান সিইসির

সুত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক

মির্জাপুরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

নির্বাচনের আগের দিন দুই ডিআইজি ও ২ পুলিশ সুপারকে বদলি

ঠাকুরগাওয়ের জামায়াত আমির রংপুর মেডিকেলের সিসিউতে ভর্তি

রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ১০ লাখ পোস্টাল ব্যালট

ফলাফল ঘোষণা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে: ফয়জুল করীম

ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের শতকরা হার পাঠাতে ইসির নির্দেশ

একটি বিশেষ পোশাক নিয়ে শঙ্কা জোনায়েদ সাকির

মানিকগঞ্জে ১৩ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৫১৫ কেন্দ্র, পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

নওগাঁয় ভোট কেন্দ্রের পাশে ৫ টি পেট্রোল বোমা উদ্ধার নিষ্ক্রিয় করে যৌথবাহিনি

চাকরি, সুশাসন আর কথা বলার স্বাধীনতা চায় বাংলাদেশের জেন-জি

আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা ও অভিনন্দন

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

কাল ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা

ভোটকেন্দ্রে গিয়ে জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে বললেন প্রধান উপদেষ্টা