ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

রাষ্ট্রপতি নির্বাচন ও ক্ষমতার ভারসাম্যে ঐকমত্যের ইঙ্গিত: জোনায়েদ সাকি

আমার বার্তা অনলাইন:
১৯ জুন ২০২৫, ১৬:৫৬
আপডেট  : ১৯ জুন ২০২৫, ১৬:৫৮
কথা বলছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শেষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এ তথ্য জানান।

বৃহস্পতিবার ঐকমত্য কমিশনের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান, রাষ্ট্রের মূলনীতি ও নির্বাচনী এলাকা নির্ধারণ বিষয়ে আয়োচনা হয়েছে।

জোনায়েদ সাকি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটি ইলেকটোরাল কলেজ গঠনের বিষয়ে প্রায় সব দলই একমত পোষণ করেছে। এই কলেজের সঠিক কাঠামো কি হবে, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তিনি উল্লেখ করেন, প্রস্তাবিত দুটি কক্ষবিশিষ্ট সংসদের (উচ্চকক্ষ ও নিম্নকক্ষ) সদস্যদের পাশাপাশি জেলা পরিষদ ও সিটি করপোরেশনের একজন করে প্রতিনিধির সমন্বয়ে মোট ৫৭৬ সদস্যের একটি ইলেকটোরাল কলেজ গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া সব পর্যায়ের ৭০ হাজার জনপ্রতিনিধির সমন্বয়ে একটি বৃহত্তর ইলেকটোরাল কলেজের ধারণাও আলোচনায় এসেছে।

সাকি আরও জানান, তাদের পক্ষ থেকে জেলা পর্যায় ও সিটি করপোরেশনের একজন করে প্রতিনিধিকে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে রাখার একটি প্রস্তাব ছিল। যেহেতু এ বিষয়ে এখনো পুরোপুরি ঐকমত্য হয়নি, তাই তারা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াকে একটি ইলেকটোরাল কলেজের মাধ্যমে সম্পন্ন করার বিষয়ে যতটুকু ঐকমত্য হবে, ততটুকু বিষয়ে তারা ছাড় দিতে প্রস্তুত আছেন। গোপন ব্যালটে নির্বাচন এবং ৭০ অনুচ্ছেদের সংস্কার নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

সাকি বলেন, গোপন ব্যালটে নির্বাচনের বিষয়ে মোটামুটি সব দলই একমত। কিছু দল তাদের দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে।

একইসঙ্গে ৭০ অনুচ্ছেদে সংস্কার এনে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ তৈরির বিষয়েও ঐকমত্য হয়েছে। অর্থাৎ পার্লামেন্টের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ এবং গোপন ব্যালটে নির্বাচন– এই দুটি বিষয়ে মোটা দাগে ঐকমত্য হয়েছে বলে তিনি জানান।

জোনায়েদ সাকি দৃঢ়ভাবে বলেন, তারা মনে করেন, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এ বৈঠকটি ছিল জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের তৃতীয় দিনের প্রথম পর্বের সভা।

আমার বার্তা/এমই

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

মেহেরপুর সদর উপজেলার বলিহারপুর গ্রামে গত ১১ এপ্রিল বিকালে জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করতে

আন্দোলন শুরু হয়ে গেছে, এখন সফলতা দিতে হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে আন্দোলন

জাতিকে বর্তমান দুর্যোগে টেনে এনেছে বিএনপি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জাতিকে বর্তমান দুর্যোগে

গণভোটের রায় না মানলে সংকটে পড়বে দেশ: শিশির মনির

গণভোটের ফলাফল মেনে নিয়ে দ্রুত সংবিধান সংস্কার সভার (কনস্টিটিউশনাল রিফর্ম অ্যাসেম্বলি) অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা

সরাইলে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীরকে বিদায় সংবর্ধনা

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

ব্যাংক রেজল্যুশন আইন চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ: টিআইবি

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেবে ব্রাজিল

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী