ই-পেপার শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে: জাতীয় পার্টি

আমার বার্তা অনলাইন
১৩ জুলাই ২০২৫, ১৩:১৩

দেশব্যাপী হত্যাকাণ্ড, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, ধর্ষণ, খুন, দখলবাজিসহ ধারাবাহিক অপরাধী অপকর্মে গোটা জাতি চরম আতঙ্কিত বলে জানিয়েছেন জাতীয় পার্টির (রওশন) মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ।

তিনি বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। কারণ, অন্তর্বর্তীকালীন সরকার এরই মাঝে সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে।

রোববার (১৩ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে জাতীয় পার্টি (রওশন) আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। দেশে সাম্প্রতিক হত্যাকাণ্ড-সন্ত্রাস-চাঁদাবাজির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মামুনূর রশিদ বলেন, ১০ জুলাই পুরান ঢাকায় ঘটে যাওয়া নারকীয় হত্যাকাণ্ডসহ দেশব্যাপী হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, ধর্ষণ, খুন, দখলবাজিসহ ধারাবাহিক অপরাধে গোটা জাতি চরম আতঙ্কে রয়েছে। বাংলাদেশের আঠারো কোটি মানুষ এসব কল্পনাতীত অপরাধে ভীষণ অসহায় বোধ করছে। কারোরই জানমাল আজ নিরাপদ নয়। এমন অবস্থা চলতে থাকলে দেশ এক চরম পরিণতির দিকে ধাবিত হয়ে অন্ধকারে আটকে পড়বে, যা কারোরই কাম্য নয়।

তিনি বলেন, এই পরিস্থিতিতে জাতীয় পার্টি মনে করে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার চরম উদাসীনতা ও সিদ্ধান্তহীনতার পরিচয় দিচ্ছে। এ থেকে মুক্তির জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, পেশাজীবী, ছাত্রজনতা— সবার ঐক্যের কোনো বিকল্প নেই। দেশি-বিদেশি অপশক্তি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় এবং অর্থনীতির চাকা ধ্বংস করতে চক্রান্ত চালাচ্ছে। একই চক্রান্ত সশস্ত্র বাহিনীর বিরুদ্ধেও চলছে, যাতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর অর্জিত সুনাম বিনষ্ট করা যায়।

মামুনূর রশিদ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ৩৫ শতাংশ ট্যারিফ রপ্তানি বাণিজ্যের জন্য অশনি সংকেত। গত এগারো মাসে বিদেশি বিনিয়োগ আসেনি, সার্বিক অর্থনীতি নাজুক।

তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তাগিদে অনতিবিলম্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। কারণ, অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে সর্বক্ষেত্রে ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নিতে হবে। জনগণ আর কোনো অপরাধমূলক কর্মকাণ্ড দেখতে চায় না। সেনাপ্রধানকে আহ্বান জানাচ্ছি, জাতির স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নিন, দেশবাসী আপনার দিকেই তাকিয়ে আছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির (রওশন) প্রেসিডিয়াম সদস্য শফিকুর রহমান শফিক, খন্দকার মনিরুজ্জামান টিটু, সৈয়দ ওয়াহেদুল ইসলাম তরুণ, হাফসা সুলতানা প্রমুখ।

আমার বার্তা/জেএইচ

বিএনপি জুলাই সনদকে প্রতারণার দলিলে পরিণত করেছে: সংসদে নাহিদ

জুলাই জাতীয় সনদকে অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে বিএনপি এবং এই সনদকে দলীয় ইশতেহারে পরিণত

গণভোটের রায় বাস্তবায়নে মহাসমাবেশ করবে ১১ দলীয় জোট

জুলাই সনদ অনুযায়ী সংস্কার বাস্তবায়নে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত

বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল: সংসদে আখতার

সংসদে পাস হওয়া সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বীমা কর্পোরেশন আইনের সংশোধনী নিয়ে গভীর উদ্বেগ

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা

ঢাকায় পহেলা মে শ্রমিক সমাবেশে প্রথমবারের মতো বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশ

মমেক হাসপাতালে হাম উপসর্গে নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

আমি ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি: রোনালদো

শনিবার দেশজুড়ে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস

জুলাই অভ্যুত্থানে শহীদদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী

লুকিয়ে রাখা অস্ত্র বের করছে ইরান, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রও

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই

২২৬ পেরিয়ে যাব, বিজেপি টাকা দিয়ে বুথফেরত সমীক্ষা দেখিয়েছে

বৃষ্টি ও তেলের দামের প্রভাব পড়েছে বাজারে

আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা: সংসদে প্রধানমন্ত্রী

৩৭ হাজার কোটির ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর