ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

জাতীয় যুবশক্তির উদ্যোগে প্রথমবারের মতো জাতীয় যুব সম্মেলন মঙ্গলবার

আমার বার্তা অনলাইন:
১০ আগস্ট ২০২৫, ১৯:১০

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে প্রথমবারের মতো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তি আয়োজন করতে যাচ্ছে ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’। আগামী ১২ আগস্ট রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) যুব সম্মেলন অনুষ্ঠিত হবে।

রোববার (১০ আগস্ট) বাংলামোটরে যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় যুব সম্মেলনে প্রধান অতিথি থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এছাড়া বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, আমার বাংলাদেশসহ দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ও তাদের যুব সংগঠনের নেতারা অংশ নেবেন।

যুবশক্তির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম বলেন, যুবদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এখান থেকে যুব পরিকল্পনা ও গাইডলাইন পেশ করা হবে।

অ্যাডভোকেট তারিকুল ইসলাম জানান, দেশের প্রতিটি জেলা থেকে যুবশক্তির নেতাকর্মীরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি, যুব সংগঠন এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এতে যোগ দেবেন। সম্মেলনে উন্মোচন করা হবে যুব ইশতেহার, যা হবে একটি প্রতিশ্রুতিপত্র— সবার জন্য মর্যাদা, সমান সুযোগ, সৎ নেতৃত্ব ও জাতীয় ঐক্যের প্রতিশ্রুতি নিয়ে।

সম্মেলনের শেষে অংশগ্রহণকারীরা নেবেন ঐক্যবদ্ধ যুব শপথ— যেখানে প্রতিজ্ঞা করা হবে যে ক্ষমতায় থাকুক বা না থাকুক, জনগণের আস্থা ও সম্পদ কখনো অপব্যবহার করা হবে না।

যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী, যুব উন্নয়ন সমন্বয়ক খালেদ মোস্তফা, সিনিয়র সংগঠক ইয়াসিন আরাফাতসহ কেন্দ্রীয় নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

মেহেরপুর সদর উপজেলার বলিহারপুর গ্রামে গত ১১ এপ্রিল বিকালে জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করতে

আন্দোলন শুরু হয়ে গেছে, এখন সফলতা দিতে হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে আন্দোলন

জাতিকে বর্তমান দুর্যোগে টেনে এনেছে বিএনপি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জাতিকে বর্তমান দুর্যোগে

গণভোটের রায় না মানলে সংকটে পড়বে দেশ: শিশির মনির

গণভোটের ফলাফল মেনে নিয়ে দ্রুত সংবিধান সংস্কার সভার (কনস্টিটিউশনাল রিফর্ম অ্যাসেম্বলি) অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা

সরাইলে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীরকে বিদায় সংবর্ধনা

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

ব্যাংক রেজল্যুশন আইন চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ: টিআইবি

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেবে ব্রাজিল

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী