ই-পেপার সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

দুর্নীতির মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিচার শুরু

আমার বার্তা অনলাইন:
০৬ নভেম্বর ২০২৫, ১৪:৪৯
সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর/ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে সম্পদ বিবরণী দাখিল না করার মামলায় আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আয়েশা নাসরিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২০ জানুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে। আদালতের বেঞ্চ সহকারী দেওয়ান আশিক এই তথ্য নিশ্চিত করেন।

এদিন এস কে সুরকে আদালতে হাজির করা হলে তার উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে দুদকের পক্ষ থেকে প্রসিকিউটর শামসুদ্দিন মো. আবুল কালাম অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।

তবে আসামিপক্ষে কোনো আইনজীবী না থাকায় অব্যাহতির বিষয়ে শুনানি হয়নি। আদালত তার বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান, এই সময় সিতাংশু কুমার নিজেকে নির্দোষ দাবি করেন। পরে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, সিতাংশু কুমারকে জ্ঞাত আয়ের বাইরে সম্পদের হিসাব দিতে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। তিনি গত বছরের ২৭ অক্টোবর সম্পদ বিবরণী ফরম গ্রহণ করলেও ২১ কার্যদিবসের মধ্যে তা দাখিল করেননি।

এ কারণে গত বছরের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে চলতি বছরের ২৫ আগস্ট সিতাংশু কুমারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

গত ১৪ জানুয়ারি দুদকের একটি দল রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে সিতাংশু কুমারকে গ্রেপ্তার করে। সেদিনই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় এবং তিনি তখন থেকেই কারাগারে আটক রয়েছেন।

আমার বার্তা/এমই

ঘেরাওয়ের পর স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডাকসু নেতারা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের

তারেক রহমানের প্রত্যাবর্তনে সব অপশক্তি পরাস্ত হবে: ইশরাক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে সব অপশক্তি পরাস্ত হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬

তারেক রহমানকে নজিরবিহীন সংবর্ধনা জানানো হবে: মির্জা ফখরুল

দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরার দিনটিতে

সংখ্যালঘুদের আতঙ্কিত করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ: হেফাজত

অজ্ঞাত পরিচয়ে ‘তৌহিদি মুসলিম জনতা’ নামে সংখ্যালঘু খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে উড়ো চিঠি পাঠিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘেরাওয়ের পর স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডাকসু নেতারা

নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ ইসি খুব ভালোভাবে করেছে: অর্থ উপদেষ্টা

ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় মামলা ডিবিতে হস্তান্তর

আইওএম-এর চিফ অব মিশনের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

হজ ও ওমরাহযাত্রীর শিশুদের নিরাপত্তায় সুসংবাদ দিল সৌদি

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে উড়াল দিল এয়ার অ্যাম্বুলেন্স

হাদিকে সিঙ্গাপুরে নিতে খরচ দেবে মন্ত্রণালয়: অর্থ উপদেষ্টা

সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে ডাকসুর মার্চ শুরু

আধুনিক সমাজে দাম্পত্যের সংকট: মানবিকতা হারিয়ে যান্ত্রিক সম্পর্কের দিকে যাত্রা

কুষ্টিয়ায় সাত দফা দাবিতে ট্রেন থামিয়ে অবরোধ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ছাত্র অধিকার পরিষদের

ভারতে কঠিন চ্যালেঞ্জের মুখে হোয়াটসঅ্যাপ

আত্মগোপনে যমুনা অয়েলের তেল চোর সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিন

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে ডাকসু ভবনের সামনে শিক্ষার্থীরা

মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণে চার দিনব্যাপী অনুষ্ঠান ‘রক্তের দলিল’

নভেম্বরে ৫২৬ সড়ক দুর্ঘটনায় ৫০৭ জন নিহত আহত ৮৯৯

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সেনা অভিযান, ১৩ সন্ত্রাসী নিহত

ছাত্রশক্তির কর্মসূচি: স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড ঘোষণা

চুয়াডাঙ্গায় বাড়ছে ডায়রিয়া প্রকোপ, ১০ দিনে ভর্তি ১০৭০ রোগী