ই-পেপার বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

সুষ্ঠু নির্বাচন ব্যাহত হয়—এমন কাজ বিএনপি করছে না: সেলিমা রহমান

আমার বার্তা অনলাইন:
১২ জানুয়ারি ২০২৬, ১৫:১৭
নবীন দলের শোকসভায় সেলিমা রহমান।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আচরণবিধি লঙ্ঘন হয়—এমন কোনো কাজ বিএনপি করছে না বলে উল্লেখ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নবীন দলের আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেলিমা রহমান বলেছেন, ‘আপনারা দেখেছেন সামনের নির্বাচন। আমরা চাচ্ছি, দেশটা যেন একটা সুন্দরভাবে গড়ে উঠে এবং সেটার জন্য দরকার আজকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। সেটাও আমরা চাচ্ছি। যে কারণে দেখবেন আমাদের তরফ থেকে কোনোরকম নির্বাচনী আচরণবিধিতে যাতে কোনো লঙ্ঘন হয় সেগুলো কিন্তু আমরা করছি না, কিছুই করছি না।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমরা চাই জনগণ যাকে ভোট দেবে সেই হবে প্রকৃত জবাবদিহিমূলক সরকারের একজন প্রতিনিধি। সেখানে আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ উপহার দিচ্ছে, কেউ কেউ নানাভাবে, বিভিন্ন ভাবে বিভ্রান্তিকর কথা বলছে। এভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এই উপহার দিয়ে মানুষকে লোভ দেখিয়ে, লালসা দেখানো আর চলবে না। মানুষ এখন সচেতন। মানুষ বুঝতে পারে।’

খালেদা জিয়ার গণতান্ত্রিক লড়াই ও বিভিন্ন সংগ্রামের ইতিহাস টেনে বিএনপির এই নেত্রী বলেন, ‘গত ৩০ ডিসেম্বর আমাদের ছেড়ে চলে গেছেন খালেদা জিয়া। একটা মহাকালের পতন হয়েছে। তিনি তাঁর জীবনের সংগ্রাম শেষ করে শেষ পর্যন্ত তিনি লড়াই করে যুদ্ধে জয়ী হয়ে প্রচণ্ড সম্মান এবং মানুষের ভালোবাসা নিয়ে এই পৃথিবী থেকে চলে গেছে।’

সেলিমা রহমান খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে আরও বলেন, ‘যিনি সব সময় বাংলাদেশের মানুষকে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, কথা বলার স্বাধীনতা ও সাহস সবকিছুর পেছনে প্রেরণা জোগাতেন—সেই মাদার অব ডেমোক্রেসি নক্ষত্রটা হঠাৎ করে বাংলাদেশের আকাশ থেকে চলে গেছে। সেই নক্ষত্রের মধ্য দিয়ে আমরা সাহস পাচ্ছি, আমরা প্রেরণা পাচ্ছি। আমাদের মনের ভেতরে আমাদের অনুভবে, আমাদের চিন্তায় আমাদের চেতনায় সকল সময় সেই নক্ষত্রটা জলজল করে জ্বলছে।’

সেলিমা রহমান বলেন, ‘আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করতে পারছি। আগামী দিনে বাংলাদেশে যে নির্বাচন আসছে, সে নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার চেষ্টা করছি। আজ তাঁর (খালেদা জিয়া) যোগ্য উত্তরাধিকার তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হয়েছেন। তাঁর নেতৃত্বে, সেই উজ্জ্বল নক্ষত্রের প্রেরণায় আমরা এখনো সকলে একত্রিত হয়েছি। এর পেছনে অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার চিন্তা চেতনা আমাদের মধ্যে দিয়ে গেছেন তার অবদান আছে। তেমনি তাঁরই যোগ্য উত্তরাধিকার আমাদের চেয়ারম্যান, যিনি তাঁর নেতৃত্ব দিয়ে সারা বাংলাদেশের মানুষকে, বিশেষ করে—বিএনপিকে এক করতে পেরেছেন।’

তিনি বলেন, ‘আমরা চাইতাম, খালেদা জিয়া আরও কিছুদিন বেঁচে থাকুক। অসুস্থ হলেও উনি বেঁচে থাকুক। উনি আমাদের আরও কিছু শক্তি জোগান। কিন্তু উনি চলে গেছেন। আমরা এখন শোকাহত। আমরা চেষ্টা করছি এই শোককে এখন শক্তিতে রূপান্তরিত করার। সেই শক্তি আপনারা সবাই, সেই শক্তি আমরা সবাই, সেই শক্তি বাংলাদেশের জনগণ।’

জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, নবীন দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা প্রমুখ।

আমার বার্তা/এমই

রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ ও খলিলুর রহমানকে অপসারণের দাবি জামায়াতের

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ইঞ্জিনিয়ারিংয়ে ‘স্বঘোষিত রাজসাক্ষী’

যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে পল কাপুরের সঙ্গে বিএনপির বৈঠক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকের করেছে বিএনপির প্রতিনিধি দল। বৃহস্পতিবার

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে

সংসদীয় কর্মকাণ্ড নিয়ে দলীয় এমপি-মন্ত্রীদের ২ দিনের প্রশিক্ষণ দেবে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদের আসন্ন প্রথম অধিবেশনকে সামনে রেখে নিজেদের সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের সংসদীয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

আগামী নির্বাচনে আরও অধিক নারী প্রার্থী দেখতে পারব: মতিউর রহমান

ডিউটি ফাঁকি দিয়ে ব্যক্তিগত রোগী দেখায় চিকিৎসকের লাইসেন্স স্থগিত

শিক্ষকদের প্রশাসনিক সমস্যার দ্রুত সমাধানের নির্দেশ শিক্ষামন্ত্রীর

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন

আকাশসীমা বন্ধ থাকায় অনিশ্চিত ইরাকের বিশ্বকাপ স্বপ্ন

বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

র‍্যাব বিলুপ্ত করে গোয়েন্দা সংস্থাগুলো সংস্কারের উদ্যোগ নিতে হবে: টিআইবি

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নির্বাচন পরবর্তী মিয়ানমার : রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা

রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ ও খলিলুর রহমানকে অপসারণের দাবি জামায়াতের

যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে পল কাপুরের সঙ্গে বিএনপির বৈঠক

সিইও, সহ-সভাপতিদের দায়িত্ব দিয়ে যাননি বুলবুল, বিশৃঙ্খলা-হতাশা বিসিবিতে

বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত নিয়োগ দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত

খুলে দেওয়া হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান টিআইবির

আমরা দুই সপ্তাহের মধ্যে আঘাত না করলে তারা পারমাণবিক অস্ত্র পেয়ে যেত: ট্রাম্প

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক

‘কোনো দেশেই আমার বাড়ি নেই’, দুর্নীতির অভিযোগ নিয়ে আসিফ নজরুল