ই-পেপার শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

আ.লীগ ভোটে না থাকা মানে, নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জিএম কাদের

আমার বার্তা অনলাইন:
২৫ জানুয়ারি ২০২৬, ১৭:৫১

বৃহত্তর রাজনৈতিক দল আওয়ামী লীগ ভোটে না থাকা মানে, সার্বিকভাবে অন্তর্ভুক্তিমূলক এই নির্বাচন কখনো গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন ‎জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর সেনাপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

‎তিনি বলেন, নির্বাচনকালীন সময় আমি নিরাপত্তা পেলেও আমার রাজনৈতিক দলের কর্মী ও ভোটাররা নিরাপদ নয়। সরকার একটি বিশেষ দলকে নির্বাচনে সুযোগ সুবিধা দিতে কাজ করছে। যার দরুন এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। জাতীয় পার্টির প্রার্থীদেরকে ভোটের মাঠে এখনও নানাভাবে হুমকি প্রদর্শন করা হচ্ছে। এতে কমিশন নির্বাকার ভূমিকা পালন করছে।

‎‎এ সময় জিএম কাদের বলেন, একটি পক্ষ থেকে হ‍্যাাঁ ভোট দেয়ার জন‍্য জনগণকে চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে হ‍্যাঁ ভোট পাস করলে, সংসদ সার্বভৌম স্বাধীন থাকবে না। তাই দেশকে বাঁচাতে না এর পক্ষে মত দিয়েছে জাতীয় পার্টি। এছাড়াও এবারের নির্বাচনে জাতীয় পার্টির পক্ষে মানুষের সাড়া মিলছে বলে দাবি করেন দলের চেয়ারম্যান জিএম কাদের।

এছাড়াও জাপা চেয়ারম্যান দুঃখ প্রকাশ করে বলেন, সারা বিশ্বে বাংলাদেশের মানুষকে চিনত ক্রিকেট দিয়ে; সেই ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছি এই সরকার।

যশোরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জাপা চেয়ারম্যান আরো বলেন, আওয়ামী লীগ করলেই তাদের পরিবারকে মেরে ফেলা হবে এটা কখনো গ্রহণযোগ্য নয়। এবারের নির্বাচনে জাতীয় পার্টির পক্ষে মানুষের অভূতপূর্ব সারা মিলছে বলে দাবি করেন দলের চেয়ারম্যান জিএম কাদের।

উল্লেখ্য, তিন দিনের সফরে নিজ সংসদীয় আসন রংপুর-৩ এ নির্বাচনী প্রচার-প্রচারণা শেষে আজ বিকেলেই ঢাকায় ফিরে যান জাপা চেয়ারম্যান।

আমার বার্তা/এমই

সরকারের কাছে জনগণের স্বার্থ সর্বোচ্চ পর্যায়ে : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার জনগণের স্বার্থকে সর্বোচ্চ স্থান দেয়। জনগণের স্বার্থের

মা মারা যাওয়ার পরও মায়ের মুখ দেখতে দেয়নি হাসিনা সরকার: জয়নুল আবদিন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও নোয়াখালী-২ (সেনবাগ) আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন,

চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন থাকার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা

রুমিন আপার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা: রাশেদ খাঁন

গণঅভ্যুত্থান ঘিরে বিভিন্ন রাজনৈতিক ঘটনা ও বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির সাবেক নেত্রী ও স্বতন্ত্র সংসদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্বন বাণিজ্যে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে: মিচেল লি

ট্রাইব্যুনালে নাশকতা করার প্রক্রিয়া থাকতে পারে বলে গোপন তথ্য আছে

বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

জ্বালানি আমদানি ব্যয় বাড়তে পারে ৩৫ হাজার কোটি টাকা

রোববার নিজ শহর ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি, বরণে প্রস্তুত পুরো শহর

দুই সপ্তাহের মধ্যে জ্বালানি-বিদ্যুতের উন্নতি হবে: প্রতিমন্ত্রী

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সবাইকে নিজেদের বাংলাদেশি ভাবতে হবে: তারেক রহমান

দেশে ছয় মাসে গুম-বিচারবহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে পারবে না

খাসকামরায় ডেকে পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগ: বিচারককে শোকজ

পুলিশি নিরাপত্তা নিয়ে আবাসন প্রকল্পে প্রতারণা, রিট খারিজ করলেন হাইকোর্ট

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের সচেতন করছে ইউনিলিভার বাংলাদেশ

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৩০ আসামিকে ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ

বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে যে কারণে ইন্টারে থেকে গেলেন লাউতারো

মক্কায় প্রবেশের আগে যে কূপে গোসল করেছিলেন মহানবী (সা.)

জেলে বসেই এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা সংঘবদ্ধ অপরাধী চক্রের হোতার

জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা