ই-পেপার সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

আ.লীগের ভোটারদের ৩৭.৯% বিএনপিকে ৩৭% জামায়াতকে ভোট দিতে চান

আমার বার্তা অনলাইন:
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩২

রাজধানীর বিডিবিএল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশের সভাপতি ড. শিব্বির আহমেদ।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট কোন দল কতটা পেতে পারে, সেই প্রশ্নে বিএনপির এগিয়ে থাকার কথা বলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা ‘সোচ্চার’।

সংস্থাটির ভাষ্য, বাংলাদেশে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের ৩৭ দশমিক ৯ শতাংশ ভোটার ধানের শীষ বেছে নিতে পারেন। পাশাপাশি ৩৭ শতাংশ ভোটার জামায়াতকে ভোট দিতে পারেন। সেই হিসেবে আওয়ামী লীগের ভোটারদের একটি বড় অংশ আসন্ন নির্বাচনে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বিডিবিএল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশের সভাপতি ড. শিব্বির আহমেদ, ভয়েজ ফর রিফর্মের সম্পাদক এবং বিডিজবসের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম মাশরুর উপস্থিত ছিলেন।

সোচ্চারের জরিপে দেখা গেছে, সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়া ভোটারদের মধ্যে ৩৭ দশমিক ৯ শতাংশ এবার বিএনপিকে ভোট দিতে আগ্রহী। পাশাপাশি ৩৭ শতাংশ ভোটার জামায়াতকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

সংবাদ সম্মেলনে ড. শিব্বির আহমেদ বলেন, প্রধান চারটি রাজনৈতিক দলের নির্বাচনি এলাকা— ঢাকা-১১, ১৩, ১৫ ও ১৭ আসনে ভোটারদের মতামত নেওয়া হয়েছে। এসব আসনে সর্বশেষ নির্বাচনে যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছিলেন, তাদের মধ্য থেকেই এ তথ্য পাওয়া গেছে।

তিনি জানান, জরিপে অংশ নেওয়া ভোটারদের মধ্যে ১০ দশমিক ৮ শতাংশ এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছেন। এছাড়া ৬ দশমিক ১ শতাংশ ভোটার ভোট দেওয়ার বিষয়ে মত জানাতে অনাগ্রহ প্রকাশ করেছেন। আর ৫ দশমিক ৪ শতাংশ ভোটার ভোট না দেওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন।

গবেষণা সংস্থাটি জানিয়েছে, এ জরিপের ফলাফল ভোটারদের রাজনৈতিক মনোভাবের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

আমার বার্তা/এমই

যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সারাদেশে সাত দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী

যেভাবে ভারতে পালান নানক

দুই বছর ধরে পশ্চিমবঙ্গে পলাতক জীবন কাটাচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক

চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন

সার সংকটে সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে : চরমোনাই পীর

সারের সংকটের মূল কারণ সরকারের ব্যবস্থাপনাগত দুর্বলতা ও নিয়ন্ত্রণের ঘাটতি বলে মন্তব্য করেছেন পীর চরমোনাই।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল

মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা চালাতে ইরানকে সহায়তা করেছিল চীন

সিপিএলে ফের আলো ছড়ালেন মিরাজ, ব্যাটিং বিপর্যয়ে হারল দল

যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

বড় দুঃসংবাদ পেলেন আলভারেজ

যেভাবে ভারতে পালান নানক

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শনের বিরুদ্ধে ছাত্রদলের নিন্দা

জাতিসংঘে ‘নতুন বাংলাদেশ’ তুলে ধরবেন প্রধানমন্ত্রী

চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত অনেকে

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুরে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি টাকা

ভারত-চীন সম্পর্ক এগিয়ে নিতে মোদি-শি একমত

সেদিন ছিল মৃত্যুর রাত!

ইরানে ৫০ ঘণ্টা কাটানোর লোমহর্ষক গল্প বললেন মার্কিন কর্নেল

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন ডিবি হারুন

এক লাফে ১০৭ ডলার ছাড়াল তেলের দাম

হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু

শেভরনকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার অভিযোগ