ই-পেপার মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

কদমতলীতে আহত-শহীদ পরিবারের সম্মানে ইফতার

মোঃ সাগর হোসেন স্টাফ রিপোর্টার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৭
আপডেট  : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৫

২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর মেরাজ নগরের ডাঃ এন আমিন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী–র ৫৯ নং ওয়ার্ড, কদমতলী পূর্ব থানার উদ্যোগে জুলাই যুদ্ধে আহত ও শহীদ পরিবার এবং বিশিষ্ট সমাজসেবকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও কদমতলী পূর্ব থানার আমির ইঞ্জিনিয়ার মোঃ জসিম উদ্দিন। সঞ্চালনা করেন থানা সেক্রেটারি ডা. রফিকুল আলম মিয়া। শুরুতেই পবিত্র কুরআন তিলাওয়াত ও দারসুল কুরআন পেশ করেন থানার মজলিসে শূরা সদস্য মাওলানা আতাউর রহমান। তিনি সংক্ষিপ্ত আলোচনায় ত্যাগ, সহমর্মিতা ও সামাজিক ন্যায়বিচারের গুরুত্ব তুলে ধরেন এবং রমজানের শিক্ষাকে ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহ্বান জানান।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন থানার কর্মপরিষদ সদস্য মোঃ ইকবাল হোসেন, মোহাম্মদ নুরুল ইসলাম মনির এবং মোহাম্মদ একাব্বর হোসেন। বক্তারা জুলাই যুদ্ধে আহত ও শহীদ পরিবারের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জয়েনুল আবেদীন। তিনি তার বক্তব্যে ঢাকা-৪ আসনকে একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য এলাকায় রূপান্তরের লক্ষ্যে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি এলাকার দীর্ঘদিনের গ্যাস সমস্যা, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক বিস্তারসহ বিভিন্ন সামাজিক সমস্যার কথা উল্লেখ করে বলেন, সমন্বিত উদ্যোগ ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে দ্রুত এসব সমস্যার সমাধানে কাজ করা হবে। উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জহিরুল ইসলাম। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও আহত-শহীদ পরিবারের কল্যাণ কামনা করা হয়।

ইফতার মাহফিলে জুলাই যুদ্ধে আহত ও শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি ৫৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে আগত সমাজসেবক, স্থানীয় দায়িত্বশীল নেতা ও সুধীজন উপস্থিত ছিলেন। আয়োজনটি সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দেয় বলে উপস্থিতরা মত প্রকাশ করেন।

ধানাইপানাই না করে দ্রুত কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করুন : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৯৯৪ সালে যখন সিলেট বিভাগ হয়, তখন একইসাথে

৬ দফা দাবি না মানলে এক দফায় রূপান্তর হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আল্লাহর ওপর ভরসা করে, জমিনে বুকের

বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, মানুষের বিদ্যুৎ-গ্যাস পাওয়ার যে অধিকার,

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় সরকারের সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোশাক খাতে পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তর বিষয়ক ইইউ-সুইডিশ দূতাবাস আলোচনা অনুষ্ঠিত

মরক্কো-সাহারা ইস্যুতে সকল পক্ষের  সম্মতিক্রমের সমাধানকে ডেনমার্কের সমর্থন 

শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

১৪ হাজার নতুন শিক্ষকের পদায়নে প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

অগ্ন্যুৎপাত : ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ

গ্রেপ্তারের ২৪ ঘণ্টার বাইরে কাউকে আটকে রাখা গুম হিসেবে গণ‍্য হবে: চিফ প্রসিকিউটর

এসআই আলতাব হোসেন হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলছে র‍্যাব

সুরা কাহাফের প্রথম ১০ আয়াত, বাংলা উচ্চারণ ও অর্থসহ

আমিরাতে ৪ হাজার প্রবাসীর ভিসা বা‌তিল, সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রীর

চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার গায়েব

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

একীভূত পাঁচ ব্যাংকে অর্থ ফেরত শুরু, টাকা ছাপিয়ে ৫ হাজার কোটি টাকা ধার

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিলসহ নিষিদ্ধ যেসব বিষয়

নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও ভাতা দিচ্ছে সরকার, প্রজ্ঞাপন জারি

নির্দেশের ফাইল নয়, বাস্তবায়ন চাই

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির

অগাস্টে বেড়েছে সড়ক দুর্ঘটনা, নিহত ৪৮১ এবং আহত ৬৬৪ জন

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি