ই-পেপার শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর প্রথম বরিশাল সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা

আমার বার্তা অনলাইন:
১১ জুলাই ২০২৬, ১৯:১৬
বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভা

প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান প্রথমবারের মতো বরিশাল সফরে আসছেন। তার এ সফরকে ঘিরে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তাকে স্বাগত জানাতে গত কয়েকদিন ধরে দফায় দফায় আনন্দ মিছিল ও র‍্যালি অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীনের নেতৃত্বে প্রথম আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়। শুক্রবার (১০ জুলাই) মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে আরেকটি র‍্যালি বের করা হয়।

একই দিন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক এনামুল হাসান তাসনিম ও সদস্য সচিব নাভিদ খান তুষারের নেতৃত্বেও পৃথক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে বরিশাল সদর উপজেলা বিএনপি এবং মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের নেতৃত্বে আরও একটি স্বাগত র‍্যালি অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেন, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের নেতাকে স্বাগত জানাতে। তার এ সফর বরিশালের উন্নয়নে নতুন দিকনির্দেশনা দেবে বলে আমরা আশা করছি।

মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, প্রধানমন্ত্রীর আগমনের খবরে শুধু নেতাকর্মীরাই নন, সাধারণ মানুষও উচ্ছ্বসিত। দক্ষিণাঞ্চলের উন্নয়নে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম বলেন, প্রধানমন্ত্রী বরিশালে কোনো জনসভা করবেন না। তিনি জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেবেন। দক্ষিণাঞ্চলের মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। তাই তাকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে ব্যাপক মানুষের সমাগম হবে। তবে সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো ভোগান্তি না হয়, সেদিকেও আমরা নজর রাখব।

বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক এনামুল হাসান তাসনিম বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ছাত্রদল সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। সাংগঠনিক সভায় শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা তার সামনে তুলে ধরা হবে। একই দিন এইচএসসি পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, সে জন্যও আমাদের নেতাকর্মীরা দায়িত্ব পালন করবেন।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতিও চলছে জোরেশোরে। নগরজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের পাশাপাশি সার্কিট হাউস ও জেলা শিল্পকলা একাডেমিকে নতুনভাবে সাজানো হচ্ছে। সফরস্থল নিয়মিত পরিদর্শন করছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন এবং বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।

বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তার প্রথম বরিশাল সফর। বরিশালবাসী তাকে বরণ করে নিতে প্রস্তুত। বরিশালের প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প-ছয় লেন সড়ক, রেললাইন ও ভোলা-বরিশাল সেতুর বিষয়টি তিনি অবগত আছেন। সাংগঠনিক সভায় আমরা আরও কিছু বিষয় তার কাছে তুলে ধরব। এছাড়া তিনি সাগরদী খালপাড়ে বৃক্ষরোপণ করবেন। সে লক্ষ্যে সব প্রস্তুতি প্রায় শেষ।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতেই প্রধানমন্ত্রী বরিশাল সফরে আসছেন। তাকে বরণ করে নিতে গৌরনদী থেকে বরিশাল নগর পর্যন্ত ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ জানান, আগামী ১৩ জুলাই (সোমবার) সকালে প্রধানমন্ত্রী ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হবেন। সফরকালে তিনি গৌরনদীর বাটাজোড় এবং বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি-সংলগ্ন এলাকায় পৃথক দুটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। দুপুরে সার্কিট হাউসে বিরতির পর বেলা ৩টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন।

আমার বার্তা/এমই

গণতান্ত্রিক রাজনীতির কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখার আহ্বান

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে অর্ণব দাস (৩৭) নামে এক ব্যক্তিকে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদতবার্ষিকী আজ। ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধু ছাড়াও এই দিনে

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন আজ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের এই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে গভীর রাতে ব্যবসায়ী বাড়িতে দুর্বৃত্তদের হামলা, গৃহবধূ নিহত

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি

জয় বাংলা স্লোগান-শিঙাড়া বিতরণে অভিযোগে মারধর, আটক ১

টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০, চলছে উদ্ধারকাজ

ন্যাটো-ইইউ ‘ভাঙতে’ পুতিনের নতুন ছক, কৌশলের মধ্যমণি মলদোভা!

শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

গণতান্ত্রিক রাজনীতির কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা: সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সংকেত

ডিএসসিসির ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবে হেরিটেজ রান, পরিচ্ছন্ন নগরের আহ্বান

অক্টোবরে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল খুলে দেয়া হবে: প্রধানমন্ত্রী

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বেলুচিস্তানে পুলিশমন্ত্রীর গাড়িবহরে হামলা

অভিন্ন ইতিহাস ও অংশীদারত্বে এগিয়ে যাচ্ছে ভারত-বাংলাদেশ: দীনেশ ত্রিবেদী

১ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন শুরু