ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

আমিরাতে লটারিতে ১ লাখ ৯০ হাজার দিরহাম জিতলেন দুই বাংলাদেশি

আমার বার্তা অনলাইন:
১৪ জানুয়ারি ২০২৫, ১৬:২৯

সংযুক্ত আরব আমিরাতে দুই বাংলাদেশি ও দুই ভারতীয় লটারিতে ২ লাখ ৮০ হাজার দিরহাম জিতেছেন। এরমধ্যে বাংলাদেশি প্রবাসী সোহেল আহমেদ আলাউদ্দিন জিতেছেন ১ লাখ দিরহাম। যা বাংলাদেশি অর্থে প্রায় ৩৩ লাখ টাকার সমান। অপর বাংলাদেশি সামিউল আলম আব্দুর রাজ্জাক জিতেছেন ৯০ হাজার দিরহাম। যা বাংলাদেশি অর্থে প্রায় ৩০ লাখ টাকার সমান।

৪০ বছর বয়সী সোহেল আহমেদ সালাউদ্দিন আমিরাতে ফলের দোকান চালান। তিনি দীর্ঘ ১৭ বছর দুবাইয়ে আছেন। গত আট বছর ধরেই লটারির টিকেট কিনছেন এই প্রবাসী। তিনি বলেন, “লটারিতে জয় অসাধারণ। আমি এই অর্থ দিয়ে ব্যবসা খোলার চিন্তা করছি। যা আমার স্বপ্ন। আমি বিগ টিকিটের লটারি কেনা অব্যাহত রাখব।”

অপরদিকে ৩০ লাখ টাকা জেতা সামিউল গত পাঁচবছর ধরে দুবাইয়ে আছেন। তিনি সেখানে যাওয়ার পর থেকেই লটারির টিকিট কিনছিলেন। তিনি জানিয়েছেন তারা ৩০ জনের গ্রুপ হয়ে টিকিট কেনেন। এখন এই অর্থ গ্রুপের সবার মাঝে ভাগ করে দেবেন। সামিউল বলেন, “লটারি জিতে আমি খুবই খুশি। আমার পরিকল্পনা হলো সবার মাঝে অর্থ ভাগ করে দেব। কারণ আমরা সবসময় একসঙ্গে টিকিট কিনেছি।”

সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা বিভিন্ন কোম্পানির লটারির টিকিট কিনে থাকেন। এতে প্রতি মাসেই কেউ না কেউ লটারি জিতে মুহূর্তের মধ্যে কোটিপতি হচ্ছেন। -- সূত্র: গালফ নিউজ

আমার বার্তা/এমই

৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার: আদালতে লিমন-বৃষ্টির বন্ধুরা

বাংলাদেশি দুই শিক্ষার্থীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হিশাম আবুগারবিয়াকে (২৬) ফ্লোরিডার একটি আদালতে হাজির করা হয়

মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপের থা. অ্যাটলের গুরাইধু দ্বীপে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় রাশেদুল হাসান (২০) নামে এক প্রবাসী

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

লিবিয়া উপকূল থেকে নৌকায় ১৮০ জন অভিবাসনপ্রত্যাশী গ্রিসের দক্ষিণ এজিয়ান দ্বীপ গ্রিসের ক্রিটে পৌঁছেছেন। বৃহস্পতিবার

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের: শুভেন্দু অধিকারী

আলিফ হত্যা: ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

রেস্তোরাঁ খাত বাঁচাতে ১০ দফা দাবি, লাইনের গ্যাস চালুর আহ্বান

দুই মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন

মুখ্যমন্ত্রী বিজয়ের শপথ অনুষ্ঠানে হাজির তৃষা, প্রেমের গুঞ্জন বাড়লো

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী

উচ্চ রক্তচাপের এই লক্ষণগুলো আপনার নেই তো?

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানী ঢাকায় বায়ু দূষণের মাত্রা ফের বেড়েছে

অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজানকে ফিরিয়ে তাসকিনের ব্রেকথ্রু

লা লিগার ৯৭ বছরের ইতিহাসে এমন উপলক্ষ কখনো আসেনি

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন বিজয়

শিবির গুপ্ত রাজনীতি করে ছাত্ররাজনীতিকে দুর্গন্ধময় করে ফেলেছে: নাছির

রাশিয়া-ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়ার প্রস্তাব পুতিনের

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

সবকিছুই যেন শেষ, দাদা-দাদির কবরের পাশে বৃষ্টির শেষ ঠিকানা

প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলক স্পর্শ করলেন লিটন

শিক্ষা-গবেষণা সহযোগিতায় ব্র্যাক ইউনিভার্সিটি ও আনহুই নরমাল ইউনিভার্সিটির চুক্তি