ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

জুলাই ২০২৪ বিপ্লব স্মরণে অনুষ্ঠান আয়োজিত হয়েছে মালয়েশিয়ায়

আমার বার্তা অনলাইন:
২৮ জুলাই ২০২৫, ১৫:৪৩

‘জুলাই ২০২৪’ বিপ্লবের শহীদদের স্মরণে মালয়েশিয়ায় আয়োজন করা হয় আবেগঘন এক অনুষ্ঠানের। ‘জুলাই ঐক্য পরিষদ – মালয়েশিয়া’র আয়োজনে অনুষ্ঠিত এ স্মরণানুষ্ঠানে অংশ নেন দেশটির প্রবাসী বাংলাদেশিরা।

প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। তিনি বলেন, জুলাই ২০২৪ কেবল একটি আন্দোলনের দিন নয়, এটি প্রবাসে থেকেও দেশের প্রতি দায়বদ্ধতার প্রতীক। তরুণদের এই ঐক্যবদ্ধ উদ্যোগ জাতি হিসেবে আমাদের আশাবাদী করে তোলে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাইকমিশনের কাউন্সিলর (কনস্যুলার) মো. মোরশেদ আলম, বিএনপির মালয়েশিয়া শাখার সহ-সভাপতি ড. এসএম রহমান তনু, জামায়াতে ইসলামী মালয়েশিয়া শাখার সভাপতি অধ্যাপক সাইফুল্লাহ মানসুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি হাফেজ আব্দুল করিম, খেলাফতে মজলিসের সভাপতি মাওলানা তাকি উল্লাহ, এবি পার্টির নারীবিষয়ক সম্পাদক শবনম রহমান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম।

বক্তারা বলেন, জুলাই বিপ্লব ছিল আত্মমর্যাদার প্রতিরোধ। প্রবাসে থেকেও এর চেতনায় সক্রিয় থাকা একটি সাহসী দৃষ্টান্ত। হাজারো তরুণ সেই আন্দোলনে অংশ নিয়ে স্বাধীনতার নতুন স্বপ্ন দেখিয়েছেন।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশিত হয়। ‘জুলাই বিপ্লব’ নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন পরিষদের সদস্যরা। উত্তরার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের স্মরণে নীরবতা পালন ও দোয়ার আয়োজন করা হয়।

জুলাই বিপ্লবের প্রত্যক্ষ অংশগ্রহণকারীরা বলেন, এটি ছিল আত্মত্যাগ ও সম্মিলিত প্রতিরোধের এক অনন্য অধ্যায়। তারা আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিম, ফাইয়াজসহ প্রায় দুই হাজার শহীদের স্মরণ করেন এবং আহতদের পুনর্বাসনে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন।

অনুষ্ঠানে প্রবাসীদের সমস্যা—বিশেষ করে পাসপোর্ট, কনসুলার সেবা, ভিসা জটিলতা ও অবৈধ অভিবাসীদের নিয়মিতকরণ বিষয়ে প্রবাসীদের উদ্বেগ মনোযোগ দিয়ে শোনেন হাইকমিশনার। তিনি এসব সমস্যা সমাধানে দূতাবাসের আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন।

ইঞ্জিনিয়ার মো. এনামুল হকের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আল-আমিন ও মো. জাফর ফিরোজ। সার্বিক সমন্বয়ে ছিলেন আলমগীর চৌধুরী আকাশ।

আমার বার্তা/এল/এমই

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণকাজের (কনস্ট্রাকশন) সাইটের গেস্টহাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২, একজন বাংলাদেশি

সৌদি আরবের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার বলি হলেন কুয়েতে কর্মরত এক বাংলাদেশি প্রবাসী। কুয়েতে

ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু, দুজন ব্রাহ্মণবাড়িয়ার

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের আরবিলে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বাগদাদে অবস্থিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাবেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

ইতেকাফে মোবাইল ব্যবহার, কখন জায়েজ, কখন ক্ষতির কারণ?

জাতিসংঘে ইরানের পক্ষে শক্ত অবস্থান নিলো রাশিয়া ও চীন

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন: পরিবারের সদস্যরা ফিরছেন নীড়ে

ঈদের আগে চড়া মুরগির বাজার, দাম কমেছে সবজির

পাকিস্তানি ক্রিকেটারকে কেনায় সানরাইজার্স হায়দরাবাদকে বয়কটের ডাক

ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’: ট্রাম্প

ধামরাইয়ে উপজেলা পরিষদের পুকুর থেকে নারীর ম*রদেহ উদ্ধার

গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী

“মানুষ ফাউন্ডেশন” এর আয়োজনে ঈদবস্ত্র বিতারণ ও ইফতার মাহফিল

ঢাকার বাতাস আজ সহনীয়, বাড়ছে দেশের তাপমাত্রা

ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত কয়েকজন: ম্যাক্রোঁ