ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

প্রবাসীদের স্বাস্থ্যসেবা নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে ড. সালাউদ্দীনের বৈঠক

আমার বার্তা অনলাইন:
২৬ নভেম্বর ২০২৫, ১৬:৫৭

সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি প্রবাসী কর্মীদের সহজে ও সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রবাসী স্বাস্থ্য সেবা নামে একটি মাল্টি-স্পেশালাইজড টেলিমেডিসিন অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে এশিয়ান হেলথ কেয়ার গ্রুপ। এই অ্যাপের মাধ্যমে বাংলাভাষী বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রবাসীদের স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ দেবেন।

সম্প্রতি দেশটির রাজধানী আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদের সঙ্গে এই কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এশিয়ান হেলথ কেয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. সালাউদ্দীন আলী।

বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূতের কাছে ড. সালাউদ্দীন আলী এই উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, প্রতিষ্ঠানটি অনলাইন ক্লিনিক প্ল্যাটফর্মের পাশাপাশি প্রতিটি দেশে একটি করে কমিউনিটি ক্লিনিক চালুর পরিকল্পনা করেছে।

ড. সালাউদ্দীন আলী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখা প্রায় ১৪ লাখ বাংলাদেশি কর্মী ইউএইতে কর্মরত আছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতে এই সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, যেসব প্রবাসী ডরমেটরিতে বসবাস করেন, তারা বিনামূল্যে এই টেলিমেডিসিন সেবা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাদের হলরুমে একটি টেলিভিশন মনিটর স্থাপন করা হবে, যার মাধ্যমে সবাই একসঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। প্রবাসীরা অনলাইনে দেশের চিকিৎসকদের কাছ থেকে বাংলায় পরামর্শ নিতে পারবেন। দ্রুত এবং সাশ্রয়ী মূল্যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। সময় নির্ধারণের বাধ্যবাধকতা না থাকায় যেকোনো সময় সেবা গ্রহণের সুযোগ।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ কন্সুলেট দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল রাশেদুজ্জামান, দূতাবাস কর্মকর্তা শাহনাজ পারভীন রানু, সাংবাদিক শিবলী আল সাদিক, মোদাচ্ছের শাহ, ব্যবসায়ী নেতা মুজিবুর রহমান, আব্দুর রহিম মানিকসহ অন্যান্য কর্মকর্তারা।

আমার বার্তা/এমই

মালয়েশিয়ায় এক বছরে আটক ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে জানান, ২৪ ডিসেম্বর পর্যন্ত

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবি: ১২ জনের মরদেহ উদ্ধার

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রাকালে আটলান্টিক মহাসাগরে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এতে ১৫০ জনের

পোস্টাল ভোট: মালয়েশিয়া প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৪১ হাজার

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে মালয়েশিয়ায়

কাতারের সড়কে প্রাণ হারালেন চট্টগ্রামের বোয়ালখালীর যুবক

কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মো. ইফতেখার রিপন শরীফ (৩৪) নামে এক যুবক নিহত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু