ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

কুয়েতে টেকসই শ্রমবাজার: প্রবাসীদের দক্ষতা ও সচেতনতা বাড়ানোর আহ্বান

আমার বার্তা অনলাইন:
২৩ ডিসেম্বর ২০২৫, ১৯:০৩

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বাংলাদেশি নাগরিকদের জন্য একটি মর্যাদাপূর্ণ ও টেকসই শ্রমবাজার গড়ে তোলার লক্ষ্যে বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত।

সোমবার (২২ ডিসেম্বর) কুয়েতের আবু-হালিফা রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এবং শ্রমবাজারের স্থায়িত্ব নিশ্চিত করতে দক্ষ জনশক্তি রপ্তানি ও স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

প্রেসক্লাব কুয়েতের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আ হ জুবেদের সঞ্চালনায় সভায় কুয়েতের বিভিন্ন কমিউনিটি নেতা ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন।

আলোচকরা বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে অদক্ষ শ্রমিকের চেয়ে কারিগরি দক্ষতাসম্পন্ন জনশক্তির চাহিদা বেশি। তাই ভিসা বাণিজ্যের নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে এবং রেমিট্যান্স প্রবাহ সচল রাখতে প্রবাসীদের আরও বেশি সচেতন হতে হবে। এসময় কুয়েতের শ্রম আইন মেনে চলা এবং অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সকল প্রবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন কমিউনিটি নেতা আব্দুল হাই ভুইয়া, আবুল বাশার, সারোয়ার আলম, তৌহিদুল আলম চৌধুরী, মো. কামাল হোসেন এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট সাইফুল ইসলাম।

সাংবাদিক নেতাদের মধ্যে আলোচনায় অংশ নেন মো. হেবজু মিয়া, সাদেক রিপন, আহাদ আম্বিয়া খোকন, আলাল আহমদ ও মোয়াজ্জেম হোসেনসহ আরও অনেকে। বক্তারা প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে গণমাধ্যমের জোরালো ভূমিকার কথাও উল্লেখ করেন।

আমার বার্তা/এমই

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণকাজের (কনস্ট্রাকশন) সাইটের গেস্টহাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২, একজন বাংলাদেশি

সৌদি আরবের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার বলি হলেন কুয়েতে কর্মরত এক বাংলাদেশি প্রবাসী। কুয়েতে

ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু, দুজন ব্রাহ্মণবাড়িয়ার

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের আরবিলে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বাগদাদে অবস্থিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় চার শত খাল খনন করা হবে সাকি

ভারতের উগ্রপন্থি আরএসএস ও গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরাজয় স্বীকারের আগে আলোচনা নয়: মোজতবা

এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক

তারেক রহমানকে সমবেদনা জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম

ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সরকারি সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

ইসলামি বিপ্লবী গার্ডের বাসিজ ফোর্স প্রধান নিহত, দাবি ইসরায়েলের

কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী

নতুন সরকারের এক মাস: চমক ও আগামীর চ্যালেঞ্জ

ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে ‘কম্প্রোমাইজ নাই’: আইজিপি