ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

রজব থেকেই রমজানের প্রস্তুতি

আমার বার্তা অনলাইন
১২ জানুয়ারি ২০২৫, ১১:২৩

হিজরি ক্যালেন্ডারে সপ্তম মাস রজব, নবম মাস রমজান। রজবের পর শাবান মাস, তারপরই রমজান মাস। অর্থাৎ রজব মাস শুরু হয়েছে মানে রমজান মাস শুরু হতে আর দুই মাস বা তারও কম সময় বাকি আছে। নবিজি (সা.) রজব মাস থেকেই রমজানের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করতেন। রজব মাসে বেশি বেশি রোজা রাখতেন। আল্লাহর কাছে রমজানে পৌঁছার তওফিক প্রার্থনা করতেন। আনাস (রা.) থেকে বর্ণিত রয়েছে, যখন রজব মাস শুরু হতো, নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এ দোয়াটি পড়তেন,

اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبلغنا رَمَضَانَ

উচ্চারণ: আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা’বান ওয়া বাল্লিগনা রমাদান।

অর্থ: হে আল্লাহ! আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদের রমজান মাস পর্যন্ত হায়াত দিন। (আল-মু’জামুল আওসাত: ৩৯৩৯)

রজব মাসে নবিজিকে (সা.) অনুসরণ করে আমরাও এ দোয়াটি বেশি বেশি পড়তে পারি। পাশাপাশি রমজানের প্রস্তুতি হিসেবে নফল রোজা, নামাজ ও দান-সদকা বাড়িয়ে দিতে পারি।

রজব ইসলামে সম্মানিত মাস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে ৪টি মাসকে ‘আশহুরে হুরুম’ বা সম্মানিত মাস ঘোষণা করেছেন রজব মাস সেগুলোর অন্যতম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধানে মাস বারটি। এর মধ্যে চারটি মাস বিশেষভাবে হচ্ছে সম্মানিত। এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত ধর্ম। (সুরা তওবা: ৩৬)

বিদায় হজের সময় মিনা প্রান্তরে প্রদত্ত ভাষণে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সম্মানিত মাসগুলোকে চিহ্নিত করে বলেন, তিনটি মাস হলো ধারাবাহিক— জিলকদ, জিলহজ ও মহররম, অপরটি হলো রজব। (সহিহ বুখারি: ৩১৯৭, সহিহ মুসলিম: ১৬৭৯)

ইমাম আবু বকর জাসসাস (রহ.)-বলেন, এসব মাসে ইবাদতের প্রতি যত্নবান হলে বাকি মাসগুলোতে ইবাদত করা সহজ হয়। আর এ মাসগুলোয় গুনাহ থেকে বেঁচে থাকলে অন্য মাসেও গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়। (আহকামুল কুরআন লিল জাসসাস: ৩/১১১) তাই সম্মানিত মাসসমূহের অন্যতম রজব মাসের মর্যাদা রক্ষায় সবাইকে যত্মবান হতে হবে।

আমার বার্তা/জেএইচ

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল

সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। জ্যোতির্বিজ্ঞানীদের গণনার ভিত্তিতে

সৌদি আরবে পৌঁছেছেন ৪৭ হাজার ৪০ জন হজযাত্রী, মৃত্যু বেড়ে ১০ জন

পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১২০টি হজ ফ্লাইটে ৪৭ হাজার ৪০ জন

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত ৪৪,৯৫৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। সরকারি

১২ বছরের বেশি বয়সী শিশুদের হজপালনের অনুমতি

চলতি হজ মৌসুমে হজযাত্রীদের বয়সসীমা নিয়ে সিদ্ধান্ত বদল করেছে সৌদি আরব। আগে ১৫ বছরের নিচে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের

ইরান সংঘাতে পারস্য উপসাগরে আটকা পড়েছে প্রায় ১৫০০ জাহাজ: আইএমও

পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত ঘোষণা, মমতার ১৫ বছরের শাসনের অবসান

মাইলফলক গোলে দলকে বড় জয় উপহার রোনালদোর

মিরপুরে রাওয়ালপিন্ডির সুখস্মৃতি ফেরানোর লড়াই বাংলাদেশের

ট্রাম্পের ১০ শতাংশ ‘বেইসলাইন শুল্ক’ অবৈধ: মার্কিন আদালত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বাড়বে গরম

২৩ দিন পর আবারও ইস্টার্ন রিফাইনারীতে উৎপাদন শুরু

ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, আলোচনায় মাদক ও সন্ত্রাস দমন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

ইরানে হামলার পর ট্রাম্প বললেন যুদ্ধবিরতি এখনো বহাল

দে‌শের পথে বৃষ্টির মরদেহ, ঢাকায় পৌঁছাবে শনিবার

৮ মে ঘটে যাওয়া নানান ঘটনা

ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা

অনেক সরকারি কোম্পানি বেসরকারি মালিকানায় যাবে: বাণিজ্যমন্ত্রী

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

সিঙ্গাপুর থেকে আসছে ৩ কার্গো এলএনজি, ব্যয় ২১৮৬ কোটি টাকা

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি