ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

ইজতেমায় আখেরি মোনাজাতে বিশ্ব উম্মাহর কল্যাণ-শান্তি কামনা

নিজস্ব প্রতিবেদক:
০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৭

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাতে বিশ্বশান্তি, দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ, সুদৃঢ় ঐক্য, আখেরাত ও দুনিয়ার সাফল্য কামনা করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ আখেরি মোনাজাত পরিচালনা করেন। সকাল নয়টা ১১ মিনিটে শুরু হয়ে ২৫ মিনিটব্যাপী চলে মোনাজাত। এতে মুসল্লিদের কান্নার রোল পড়ে যায়।

আখেরি মোনাজাত ঘিরে এদিন ভোর থেকে লোকারণ্য টঙ্গী এলাকা। ময়দানে জায়গা না পেয়ে লাখো মানুষ বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে মোনাজাতে শরিক হয়েছেন। টঙ্গী-উত্তরার সব সড়কে ছিল মুসল্লিদের উপচেপড়া ভিড়। সবাই হাত তুলে আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন।

ময়দানের ভেতরে যারা জায়গা পাননি তারা সড়কেই পলিথিন ও কাগজ বিছিয়ে অবস্থান নিয়েছেন। সড়কে নারী মুসল্লিদেরও অবস্থান নিতে দেখা গেছে।

মোনাজাতে কায়মনোবাক্যে বারবার মুসলিম উম্মাহর জন্য ক্ষমা প্রার্থনা করা হয়। একইসঙ্গে সব ধরনের পাপাচার, অন্যায়, অবিচার থেকে বেঁচে থাকার কথা বলা হয়। স্রষ্টার কাছে অন্তরের আত্মশুদ্ধি কামনা করা হয়। মুসল্লিরা এসময় কান্নার স্বরে আমিন আমিন বলতে থাকেন।

মোনাজাত উপলক্ষে রোববার ভোর থেকে বিশ্ব ইজতেমাগামী গণপরিবহন চলাচল বন্ধ থাকে। ভোর ৬টা থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ আছে।

এছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলো ভোগড়া বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করছে। এসব সড়কে পণ্যবাহী যান চলছে না। তবে ইজতেমার কাজে সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল করছে।

এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব হচ্ছে দুই ধাপে। এর মধ্যে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশগ্রহণ করছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মানুষ।

এরপর ৩ থেকে ৫ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। তাতে অংশগ্রহণ করবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মানুষ। দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত হবে ৫ ফেব্রুয়ারি। আর দ্বিতীয় পর্বের ইজতেমা হবে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

আমার বার্তা/এমই

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজারের বেশি বাংলাদেশি। মোট ১২৯টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক বলেন, যারা একই দিনে সারা বিশ্বে ঈদ

বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী, মৃত্যু ১২ জনের

পবিত্র হজ ২০২৬ উপলক্ষে সৌদি আরবে হজযাত্রীদের আগমনের ধারা অব্যাহত রয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

মানবজাতির বংশপরিচয়, পারিবারিক পবিত্রতা ও সামাজিক স্থিতি রক্ষায় ইসলাম সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। বংশ ও মানবপ্রজন্ম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে আত্মঘাতি গাড়ি বোমা হামলায় ১২ পুলিশ সদস্য নিহত

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা: নৌপরিবহন মন্ত্রী

গুপ্ত সেজে থাকার অনেক সুবিধা, তাই শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে: রাশেদ

মোহাম্মদপুরে ৯ হত্যা: নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ক্ষমতার একমাত্র কেন্দ্র আমি: প্রথম ভাষণেই ঝড় তুললেন মুখ্যমন্ত্রী বিজয়

যাত্রী ও কোরবানির পশু পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: নৌ প্রতিমন্ত্রী

ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে মারধর, দেওয়ানো হলো ‘জয় শ্রীরাম’ স্লোগান

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ জন হেফাজতে

পুলিশকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান

অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের: শুভেন্দু অধিকারী

আলিফ হত্যা: ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

রেস্তোরাঁ খাত বাঁচাতে ১০ দফা দাবি, লাইনের গ্যাস চালুর আহ্বান

দুই মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন

মুখ্যমন্ত্রী বিজয়ের শপথ অনুষ্ঠানে হাজির তৃষা, প্রেমের গুঞ্জন বাড়লো

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী

উচ্চ রক্তচাপের এই লক্ষণগুলো আপনার নেই তো?

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানী ঢাকায় বায়ু দূষণের মাত্রা ফের বেড়েছে