ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

কারো ঘরে প্রবেশের আগে যে নিয়ম মানতে বলেছেন মহানবী (সা.)

আমার বার্তা অনলাইন
১১ আগস্ট ২০২৫, ১২:৪৪

কারো ঘরে প্রবেশের আগে অনুমতি নেওয়া জরুরি। সবাই নিজের ঘরে স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পছন্দ করেন। এ সময় ঘরে অন্য কারো প্রবেশ পছন্দ নাও হতে পারে। একান্ত মুহূর্তটিতে কারো ঘরে বা তার কাছে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই অনুমতি নিতে হবে। সালাম দিয়ে তাকে জিজ্ঞেস করতে হবে— ঘরে বা আপনার কাছে আসার অনুমতি আছে কিনা?

অন্যের ঘরে প্রবেশের সময় অনুমতি গ্রহণের বিষয়টি রাসুল (সা.) নিজেই সাহাবিদের শিখিয়েছেন। হজরত কেলাদা ইবনে হাম্বল বলেছেন, আমি একবার বিনা সালামে ও বিনা অনুমতিতে রাসুল (সা.)-এর ঘরে প্রবেশ করলাম । রাসুল (সা.) তখন বললেন, বাইরে যাও এবং বলো—আসসালামু আলাইকুম, আমি ভিতরে প্রবেশ করতে পারি? (আবু দাউদ, তিরমিজি)

অন্য হাদিসে হজরত জাবের (রা.) বলেছেন, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি প্রথমে সালাম বলবে না, তাকে প্রবেশের অনুমতি দিয়ো না। (বায়হাকী)।

বাগবী লিখেছেন, এক লোক হজরত ইবনে ওমরের (রা.) বাড়িতে গিয়ে বললেন, আমি কি ভিতরে প্রবেশের অনুমতি পেতে পারি? হজরত ইবনে ওমর বললেন, না। ওই লোকের সঙ্গী বললেন, প্রথমে সালাম বলো, তারপর ঘরে প্রবেশের অনুমতি চাও। লোকটি তাই করলো। তখন হজরত ইবনে ওমর (রা.) তাকে প্রবেশের অনুমতি দিলেন।

সাহাবিরা এই বিষয়টিতে খুব গুরুত্ব দিতেন। তারা নিজের একান্ত আপনজনদের কাছে যাওয়ার আগেও অনুমতি চাইতেন। হজরত আবু মুসা ও হজরত হুজায়ফা (রা.) ঘরের মাহরাম নারীদের কাছে যাওয়ার আগেও অনুমতি চাইতেন।

হজরত আতা ইবনে ইয়াসার থেকে হাসান বর্ণনা করেন, এক লোক একবার রাসুল (সা.)-কে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল (সা.)! আমি কি আমার মায়ের কাছে যাওয়ার আগেও অনুমতি চাইবো? রাসুল (সা.) বললেন, হ্যা। লোকটি বললো, আমি তো তার সঙ্গেই থাকি। রাসুল (সা.) বললেন, তবুও। লোকটি বললো, আমি তো তার সেবক । রাসুল (সা.) বললেন, তবুও । তুমি কি তোমার আম্মাকে বিবস্ত্র দেখতে চাও। লোকটি বললো, না। রাসুল (সা.) বললেন, তবে তার কাছে যাওয়ার আগেও অনুমতি চেয়ে নিও ৷ (মুয়াত্তা ইমাম মালেক, হাদিস : ১৭২৯)

হাদিস থেকে জানা যায়, মহানবী (সা.) কারো ঘরে প্রবেশের আগে প্রথমে সালাম দিতেন এবং পরে প্রবেশ করার অনুমতি নিতেন। অনেক সময় তিনি কারো ঘরে প্রবেশের আগে তিন তিনবার অনুমতি চাইতেন। কখনো কখনো কোন উত্তর না পেলে তিনি ফিরে যেতেন। ঘরে প্রবেশের অনুমতি চাওয়ার সময় দরজার ডানে অথবা বামে দাঁড়াতেন, একেবারে সামনে দাঁড়াতেন না যেনো (দরজা খোলা থাকলে অথবা খোলা হলে) সরাসরি ভিতরে নজর না পড়ে। (বুখারি, আবু দাউদ)

হাদিসের আলোকে কারো ঘরে প্রবেশের সুন্নত পদ্ধতি হলো— প্রথমে বাইরে থেকে সালাম করবে, এরপর নিজের নাম নিয়ে বলবে যে, অমুক ব্যক্তি সাক্ষাত করতে চায়।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন,

یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَدۡخُلُوۡا بُیُوۡتًا غَیۡرَ بُیُوۡتِكُمۡ حَتّٰی تَسۡتَاۡنِسُوۡا وَ تُسَلِّمُوۡا عَلٰۤی اَهۡلِهَا ؕ ذٰلِكُمۡ خَیۡرٌ لَّكُمۡ لَعَلَّكُمۡ تَذَكَّرُوۡنَ

হে মুমিনগণ! তোমরা নিজেদের ঘর ছাড়া অন্যের ঘরে তাদের অনুমতি না নিয়ে এবং তাদেরকে সালাম না করে; এটাই তোমাদের জন্য শ্রেয়, যাতে তোমরা উপদেশ গ্রহণ কর। (সুরা নুর, আয়াত : ২৭)

আমার বার্তা/জেএইচ

আরও এক হজযাত্রীর মৃত্যু, সৌদি আরব পৌঁছেছেন ৩৮২০৭

এখন পর্যন্ত ৯৫টি ফ্লাইটে ৩৮ হাজার ২০৭ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। অন্যদিকে আরও একজন

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে চলতি বছর সৌদি আরবে মোট

হজে গিয়েএ পর্যন্ত ৪ বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ধর্ম

হুদায়বিয়ার সন্ধি থেকে মুসলিমদের জন্য ৪ শিক্ষা

মদিনার মুসলিম সমাজ এবং মক্কার কুরাইশদের মধ্যে হুদায়বিয়া নামক স্থানে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশ

মমেক হাসপাতালে হাম উপসর্গে নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

আমি ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি: রোনালদো

শনিবার দেশজুড়ে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস

জুলাই অভ্যুত্থানে শহীদদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী

লুকিয়ে রাখা অস্ত্র বের করছে ইরান, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রও

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই

২২৬ পেরিয়ে যাব, বিজেপি টাকা দিয়ে বুথফেরত সমীক্ষা দেখিয়েছে

বৃষ্টি ও তেলের দামের প্রভাব পড়েছে বাজারে

আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা: সংসদে প্রধানমন্ত্রী

৩৭ হাজার কোটির ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর