ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্য গড়ে দেয় যে আমল

আমার বার্তা অনলাইন
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২১

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত নামাজ। ঈমান আনার পর একজন মুসলিমের জন্য প্রত্যেকদিন পাঁচবার নামাজ আদায় করতে হয়। নামাজ আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার যা মহানবী (সা.) মেরাজে আল্লাহর সাক্ষাতের সময় লাভ করেছিলেন।

কোনো মুসলিম ঠিকমতো, হক আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে তিনি ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন এবং কেউ অবহেলা করলে আল্লাহর দরবারে তাকে ৫০ ওয়াক্তের হিসাব দিতে হবে।

পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, কেয়ামতের দিন জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে— ‘কেন তোমরা সাকার নামক জাহান্নামে এলে? তারা বলবে, আমরা তো নামাজি ছিলাম না এবং আমরা মিসকিনদের খাবার দিতাম না; বরং আমরা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনায় নিমগ্ন থাকতাম। এমনকি আমরা প্রতিদান দিবসকে (কেয়ামত) অস্বীকার করতাম। আর এভাবেই হঠাৎ আমাদের মৃত্যু এসে গেল।’ (সুরা মুদ্দাসসির, আয়াত : ৩৮-৪৭)

নামাজ আদায় না করা এবং নামাজ আদায়ের ব্যাপারে অবহেলা দেখানো একজন মুসলিমের পতন ও ধ্বংসের প্রথম পদক্ষেপ। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে একজন মুসলমানের জীবন্ত ও কার্যকর সম্পর্ক তৈরি হয়। এ সম্পর্ক তাকে আল্লাহর প্রতি আনুগত্যের কেন্দ্রবিন্দু থেকে বিচ্যুত হতে দেয় না। এ বাঁধন ছিন্ন হবার সাথে সাথেই মানুষ আল্লাহ থেকে দূরে বহুদূরে চলে যায়। এমনকি কার্যকর সম্পর্ক খতম হয়ে গিয়ে মানসিক সম্পর্কেরও অবসান ঘটে।

নামাজের প্রতি অবহেলা দেখানো লোকদের আল্লাহ তায়ালা ক্ষতিগ্রস্ত ও প্রবৃত্তির অনুসারী বলে উল্লেখ করেছেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে—

তাদের পর এল অপদার্থ পরবর্তিগণ, তারা নামাজ নষ্ট করল ও প্রবৃত্তিপরায়ণ হল; সুতরাং তারা অচিরেই অমঙ্গল প্রত্যক্ষ করবে। (সুরা মারইয়াম, আয়াত : ৫৯)

হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ও শিরকের মধ্যে সীমারেখা হলো নামাজ ছেড়ে দেয়া। (মুসলিম, হাদিস: ৮২)

আরেক হাদিসে রাসুল (সা.) বলেছেন, আমাদের এবং কাফেরদের মধ্যে নামাজই হচ্ছে একমাত্র পার্থক্যকারী বিষয়, (তাদের কাছ থেকে এরই অঙ্গীকার নিতে হবে) সুতরাং যে কেউ নামাজ পরিত্যাগ করল সে কুফরী করল। (তিরমিজি, হাদিস : ২৬২১)

আমার বার্তা/জেএইচ

মুসলমানরা বদর যুদ্ধে বিজয়ী হয়েছিলেন যে ৪ কারণে

  ইসলামের ইতিহাসের প্রথম এবং মোড় ঘুড়ানো যুদ্ধ ছিল বদর যুদ্ধ। এই যুদ্ধ মুসলমানদের জন্য বেশ

মহানবী (সা.) রমজানের দিনগুলো যেভাবে কাটাতেন

মুসলিম উম্মাহর কাছে আত্মশুদ্ধি ও ত্যাগের মাস পবিত্র রমজান। সিয়াম সাধনার এই দিনগুলোতে মহানবী হজরত

রমযানের পবিত্রতা রক্ষা ও আত্মশুদ্ধির তাৎপর্য

আল্লাহর বিধান অনুসারে দিন যায়, দিন আসে। একটি মাসের পর আসে আরেকটি মাস। কিন্তু একটি

হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, সুন্দর ও সুষ্ঠুভাবে হাজীদেরকে সেবা দিলে এজেন্সিকে পুরস্কৃত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু