ই-পেপার মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

আল্লাহর শুকরিয়া আদায়ের দোয়া

আমার বার্তা অনলাইন:
০৫ ডিসেম্বর ২০২৫, ১৬:২৪

আল্লাহর শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তার বান্দাদের দুই ভাগে ভাগ করেছেন। এক অংশকে বলেছেন ‘শাকের’ বা কৃতজ্ঞ, আরেক অংশকে বলেছেন ‘কাফুর’ বা অকৃতজ্ঞ। আল্লাহ বলেন, আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি; হয় সে কৃতজ্ঞ হবে, না হয় অকৃতজ্ঞ হবে। (সুরা দাহর: ৩) কোরআনের আরেকটি আয়াতে শুকরিয়া আদায়ের নির্দেশ দিয়ে ও অকৃতজ্ঞ হতে নিষেধ করে আল্লাহ বলেন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হয়ো না। (সুরা বাকারা: ১৫২)

আয়েশা (রা.) থেকে বলেন, আল্লাহর নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) রাতে এত বেশি নামাজ আদায় করতেন যে তার দুই পা ফুলে যেতো। একদিন আমি বললাম, আল্লাহর রাসুল! আল্লাহ তো আপনার আগের ও পরের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তবু আপনি কেন এত কষ্ট করছেন? নবীজি (সা.) বললেন, এত নেয়ামতের পরও আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে আগ্রহী হবো না? (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

আল্লাহর শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায়ের প্রকৃত উপায় হলো দৃঢ় ইমান, নেক আমল, সব ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করা ও নাফরমানি পরিত্যাগ করা। এ ছাড়া বিভিন্ন জিকির ও দোয়ার মাধ্যমেও বারবার আল্লাহর নেয়ামতের কথা স্বীকার করা, আল্লাহর প্রশংসা ও শোকর আদায় করা উচিত।

সুনানে আবু দাউদে সংকলিত একটি হাদিসে রাসুল (সা.) একটি দোয়া শিখিয়েছেন, যে দোয়াটি পড়ে আমরা সকাল সন্ধ্যা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। দোয়াটি হলো,

اللَّهُمَّ مَا أَصْبَحَ بِي مِنْ نِعْمَةٍ أَوْ بِأَحَدٍ مِنْ خَلْقِكَ فَمِنْكَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ فَلَكَ الْحَمْدُ وَلَكَ الشُّكْرُ

উচ্চারণ: আল্লাহুম্মা মা আসবাহা বী মিন নি’মাতিন আও বিআহাদিম-মিন খলকিকা, ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা, ফালাকাল-হামদু ওয়া লাকাশ-শুকরু।

অর্থ: হে আল্লাহ! ভোরে আমার ওপর ও আপনার অন্য যে কোনো সৃষ্টির ওপর যে নিয়ামত পৌঁছেছে তা শুধু আপনার পক্ষ থেকেই, এতে আপনার কোনো শারিক নেই। তাই আপনারই প্রশংসা ও আপনারই কৃতজ্ঞতা।

আবদুল্লাহ ইবনে গন্নাম (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তি ভোরে (ঘুম থেকে) উঠে এ দোয়া পড়ল, সে ওই দিনের শুকরিয়া আদায় করল। যে সন্ধ্যায় এ দোআ পড়ল, সে তার ওই রাতের শুকরিয়া আদায় করল। (সুনানে আবু দাউদ: ৫০৭৩)

আমার বার্তা/এল/এমই

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে ইসলাম যা বলে

প্রশ্ন: ইসলামে দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতি লাগে? প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া আরেকটি বিয়ে

১৮ এপ্রিল থেকে শুরু হজ ফ্লাইট, ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল। এ উপলক্ষ্যে হজ এজেন্সি ও হজযাত্রী

সংসারে শান্তি আনতে অনুরণ করুন নবীজির ১০ সুন্নত

ভালোবাসা মানুষের সম্পর্ক দৃঢ় করে, মানুষকে আবেগী করে তুলে, দৃষ্টিভঙ্গি বদলে দেয়। বর্তমানে আমাদের তরুণদের

টিকা নেওয়ার আগে ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে হজযাত্রীদের

হজযাত্রীদের টিকা নেওয়ার আগে স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা আগামী ২৫ জানুয়ারির মধ্যে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে খালেদা জিয়ার মিলাদে হামলা, আহত ২

দুর্নীতিতে চ্যাম্পিয়ন অথরাইজড অফিসার ইলিয়াস, সেনাপতি বিটু

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার

খালেদা জিয়ার শাসনামলে পোশাক রপ্তানি এক বিলিয়ন ডলার মাইলফলক স্পর্শ করে

জুলাইয়ে গুলিতে পা হারানো সাবেক ছাত্রদল নেতা সাইফুল আটক

বর্ণিল আয়োজনে দি ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবের বার্ষিক বনভোজন ও মিলনমেলা

গণভোটের প্রতীক টিক চিহ্ন: আলী রীয়াজ

গ্ৰীন ভয়েসের উদ্যোগে গাছ থেকে পেরেক, ব্যানার ও ফেস্টুন অপসারণ কর্মসূচি

ঢাকায় এসেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

স্বাধীনতায় অবিশ্বাসীরা নির্বাচন বানচালের চক্রান্ত করছে: মির্জা আব্বাস

যুক্তরাষ্ট্রকে আলোচনার প্রস্তাব ইরানের, ট্রাম্প বললেন আগে হামলা

আইসিসি ভারতের কথায় ওঠবস না করলে বাংলাদেশকে শ্রীলংকায় খেলতে দেবে

মালদ্বীপে বাংলা‌দে‌শি চিকিৎসকদের স‌ঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বদিউল আলম

জাতীয় পার্টির ৩ প্রার্থীর ভাগ্য খুলল ইসিতে, ঝরে পড়লেন ২ জন

বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ

এই পরিস্থিতিতে ভারতে বিশ্বকাপ খেলা অসম্ভব: ক্রীড়া উপদেষ্টা

শ্রমিকের অধিকার ছিনিয়ে না নিলে কখনো অধিকার প্রতিষ্ঠিত হবে না

মোস্তাফিজকে বাদ দিয়ে ভারতে খেলতে যাওয়ার সুপারিশ আইসিসির

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে ইসলাম যা বলে