ই-পেপার বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

মহানবী (সা.) রমজানের দিনগুলো যেভাবে কাটাতেন

আমার বার্তা অনলাইন
০৫ মার্চ ২০২৬, ১২:২৮

মুসলিম উম্মাহর কাছে আত্মশুদ্ধি ও ত্যাগের মাস পবিত্র রমজান। সিয়াম সাধনার এই দিনগুলোতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনযাপন কেমন ছিল, তা জানার আগ্রহ রয়েছে প্রত্যেক মুমিনের। তিনি কীভাবে সেহরি খেতেন, কীভাবে ইফতার করতেন কিংবা সারাদিন কীভাবে ইবাদতে মগ্ন থাকতেন, তা নিয়ে কৌতূহলের শেষ নেই। রাসুল (সা.)-এর পবিত্র সুন্নাহর আলোকে রমজানে তার দৈনন্দিন রুটিন ও আমলের একটি চিত্র এখানে তুলে ধরা হলো।

সেহরি ও ফজরের প্রস্তুতি

মহানবী (সা.) রমজানে প্রতিদিনই রোজা রাখার নিয়ত করতেন এবং অত্যন্ত সাধারণ খাবারের মাধ্যমে সেহরি সম্পন্ন করতেন। কখনো সামান্য খাবার ও পানি, আবার কখনো শুধু কয়েকটি খেজুর খেয়েই তিনি সেহরি সারতেন।

সেহরি শেষে তিনি ফজরের সালাতের প্রস্তুতি নিতেন। বর্ণিত আছে যে, তার সেহরি গ্রহণ ও সালাতের মধ্যবর্তী সময়ের ব্যবধান ছিল মাত্র ৫০টি আয়াত তিলাওয়াত করার মতো সময়।

সেহরির পর তিনি ঘরেই দুই রাকাত সুন্নত নামাজ আদায় করতেন এবং বেলাল (রা.) ইকামত দেওয়ার আগ পর্যন্ত ঘরেই অপেক্ষা করতেন। এরপর তিনি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করতেন।

দিনের শুরু ও ইবাদত

ফজরের নামাজের পর সূর্যোদয় পর্যন্ত মহানবী (সা.) মসজিদে বসে আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন। সূর্যোদয়ের প্রায় ২০ মিনিট পর তিনি দুই রাকাত নামাজ (ইশরাক) আদায় করতেন। তিনি বলতেন, যে ব্যক্তি এভাবে ইবাদত করবে, সে একটি পূর্ণ হজ ও ওমরাহর সওয়াব লাভ করবে।

পারিবারের সঙ্গে সময় ও সদাচার

মহানবী (সা.) রমজান মাসেও তার পরিবারের সদস্যদের প্রতি অত্যন্ত সদয় ছিলেন। তিনি ঘরের কাজে সহযোগিতা করতেন এবং স্ত্রীদের সঙ্গে সময় কাটাতেন। রোজা থাকা অবস্থায়ও তিনি স্ত্রীদের প্রতি ভালোবাসা প্রদর্শন করতেন।

ইফতার ও মাগরিব

ইফতারের সময় মাগরিবের আজানের আগে মহানবী (সা.) দোয়া ও মোনাজাতে মশগুল হতেন। আজান হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি বিলম্ব না করে ইফতার করতেন।

আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) মাগরিবের নামাজের আগে কয়েকটি তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। তাজা খেজুর না থাকলে শুকনো খেজুর আর তাও না থাকলে তিন ঢোক পানি পান করে ইফতার শেষ করতেন। এরপর মাগরিবের ফরজ নামাজ আদায় করে ঘরে ফিরে সুন্নত নামাজ পড়তেন। এশা পর্যন্ত সময়টুকু তিনি তার স্ত্রীদের সঙ্গে কাটাতেন।

তারাবি ও তাহাজ্জুদ

মহানবী (সা.) তিন রাত সাহাবিদের সঙ্গে নিয়ে জামাতে তারাবি আদায় করেছিলেন। কিন্তু পরবর্তীতে এটি উম্মতের ওপর ফরজ হয়ে যাওয়ার ভয়ে তিনি ঘরেই নামাজ আদায় শুরু করেন।

আয়েশা (রা.)-এর বর্ণনা অনুযায়ী, রমজান বা রমজানের বাইরে তিনি রাতে ১১ রাকাতের বেশি নামাজ পড়তেন না। তিনি অত্যন্ত ধীরস্থিরভাবে দীর্ঘ সময় নিয়ে এই নামাজ আদায় করতেন। রাতের শেষাংশে বিতর নামাজের আগে তিনি কিছুক্ষণ ঘুমিয়ে নিতেন।

দানশীলতা ও তিলাওয়াত

রমজান মাস এলে মহানবী (সা.)-এর দানশীলতা বহুগুণ বেড়ে যেত। সাহাবিরা তার এই দানকে ‘প্রবহমান বাতাসের’ সঙ্গে তুলনা করতেন। অভাবীদের সহায়তায় তিনি ছিলেন ক্ষিপ্র গতির। এছাড়া পুরো মাসে তিনি প্রচুর কুরআন তিলাওয়াত, জিকির ও দীর্ঘ সময় মোনাজাতে ব্যয় করতেন।

মহানবী (সা.) মাঝে মাঝে বিরতিহীনভাবে রোজা রাখতেন (সওমে বিসাল), তবে উম্মতকে এমনটি করতে নিষেধ করেছেন।

শেষ দশকের ইতেকাফ ও কদরের রাত

রমজানের শেষ দশ দিন মহানবী (সা.) মসজিদে ইতেকাফ করতেন। তার ওফাতের বছর তিনি টানা ২০ দিন ইতেকাফ করেছিলেন। এই দিনগুলোতে তিনি সারা রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারের সদস্যদেরও ইবাদতের জন্য জাগিয়ে দিতেন। বিশেষ করে শেষ দশ দিনের বিজোড় রাতে তিনি লাইলাতুল কদর তালাশ করতে বলতেন।

আয়েশা (রা.)-কে তিনি কদরের রাতে এই দোয়াটি পড়তে শিখিয়েছিলেন, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন।

রাসুল (সা.)-এর রমজানের এই রুটিন আমাদের শেখায় যে, রমজান শুধু খাওয়া-দাওয়ার উৎসব নয়, বরং এটি মহান আল্লাহর আনুগত্য ও ইবাদতের বসন্তকাল। তিনি একজন আদর্শ স্বামী ও নেতা হিসেবে পরিবারকে আল্লাহর পথে পরিচালিত করার যে দৃষ্টান্ত রেখে গেছেন, তা প্রতিটি মুসলিমের জন্য অনুকরণীয়।

আমার বার্তা /জেএইচ

আরও এক হজযাত্রীর মৃত্যু, সৌদি আরব পৌঁছেছেন ৩৮২০৭

এখন পর্যন্ত ৯৫টি ফ্লাইটে ৩৮ হাজার ২০৭ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। অন্যদিকে আরও একজন

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে চলতি বছর সৌদি আরবে মোট

হজে গিয়েএ পর্যন্ত ৪ বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ধর্ম

হুদায়বিয়ার সন্ধি থেকে মুসলিমদের জন্য ৪ শিক্ষা

মদিনার মুসলিম সমাজ এবং মক্কার কুরাইশদের মধ্যে হুদায়বিয়া নামক স্থানে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোয়েব চৌধুরীকে মাল্টা সরকারের বিশেষ সম্মাননা

জাপানের সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

বর্তমান সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী

ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের পরামর্শ নেইনি: সংসদে শ্রম প্রতিমন্ত্রী

৫ বছর পর ঢাকা-ইইউ কূটনৈতিক সংলাপ, অংশীদারিত্ব গভীর করার প্রতিশ্রুতি

নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

বেলারুশ হতে পারে সার আমদানির নতুন গন্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার পতনের হুমকি দিলে বিরোধীদল থেকে আপনাদের পতন করা হবে

জাতীয় পরিচয়পত্র আবেদনের নিয়মে নতুন সংযোজন

৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার: আদালতে লিমন-বৃষ্টির বন্ধুরা

সংস্কারহীন সড়কে বিপর্যয়: ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে নাকাল যাত্রী ও হাইওয়ে পুলিশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

রেমিট্যান্সে সুবাতাস, এপ্রিলের ২৮ দিনেই এলো ২৯১ কোটি ডলার

লিফলেটে জুলাই সনদ নেই, জামায়াতের অবস্থান আধা প্রেম আধা প্রতারণা

রাস্তা সংস্কারের ফরমায়েশ পূরণে লাগবে ৩ লাখ কোটি টাকা: সেতুমন্ত্রী

১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সোলার থেকে উৎপাদন করা হবে: বাণিজ্যমন্ত্রী

২০৪০ সালের মধ্যে ৫.৫৭ কোটি পর্যটক আকর্ষণ ও ২.১৯ কোটি কর্মসংস্থান

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু ডিএমপির

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার