ই-পেপার বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

মুসলিমদের আল্লাহর নামগুলোর জ্ঞান অর্জনের আহ্বান কাবার ইমামের

আমার বার্তা অনলাইন:
১৮ জুলাই ২০২৬, ১২:১২

আল্লাহ তায়ালার মহান দুই নাম আল-হাই (চিরঞ্জীব) ও আল-কাইয়ুম (স্বয়ংসম্পূর্ণ)—এর অর্থ, গুরুত্ব ও ইসলামী আকীদায় এর তাৎপর্য নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছেন পবিত্র মসজিদুল হারামের ইমাম শায়খ মাহের আল-মুআইকলি। শুক্রবার জুমার খুতবায় এ বিষয়ে আলোচনা করেন তিনি। এ সময় তিনি আল্লাহ তায়ালার নাম সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের আহ্বান জানান মুসলিমদের।

তিনি বলেন, আল্লাহর নাম ও গুণাবলি সম্পর্কে জানা ইসলামের সবচেয়ে মহত্তম জ্ঞান। এই দুটি নাম আল্লাহর অন্যতম ব্যাপক অর্থবোধক নাম, কারণ এর মধ্যে মহান আল্লাহর সব ধরনের নিখুঁত বৈশিষ্ট্য ও ক্ষমতার প্রকাশ ঘটেছে।

মসজিদুল হারামের ইমাম মুসলমানদের প্রতি আহ্বান জানান, তারা যেন আল্লাহর নামগুলো সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেন, তার ওপর ভরসা আরও সুদৃঢ় করেন এবং বিশেষ করে যেকোনো সংকটের সময়ে বেশি বেশি দোয়া ও জিকিরে মগ্ন থাকেন।

একই দিনে মদিনার মসজিদে নববীতে বৈবাহিক সম্পর্কের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন পবিত্র মসজিদে নববীর ইমাম শায়খ হুসাইন আল আলে শায়খ। তিনি জুমার খুতবায় বলেছেন, ভালোবাসা, পারস্পরিক বোঝাপড়া ও দয়ার ভিত্তিতে বৈবাহিক সম্পর্ক গড়ে তোলার প্রতি উৎসাহিত করে ইসলাম এবং পারিবারিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বলে ইসলাম।

তিনি বলেন, যেকোনো ধরনের ক্ষতি এড়াতে সম্ভাব্য মীমাংসা, ধৈর্য ও পারস্পরিক বোঝাপড়ার পথ খোঁজার পর একেবারে শেষ অবলম্বন হিসেবেই শুধু বৈবাহিক সম্পর্ক ছিন্ন করা উচিত।

ইমাম সতর্ক করে বলেন, পারিবারিক জীবনকে ক্ষতিগ্রস্ত করার সম্ভাবনা থাকলে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। তিনি বলেন, একটি স্থিতিশীল পরিবার টিকিয়ে রাখার জন্য স্বামী-স্ত্রী উভয়ের জন্য তাদের বন্ধন রক্ষা করা প্রয়োজন। সেই সঙ্গে সুনির্দিষ্ট প্রয়োজন ছাড়া এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকা উচিত, যা পরিবারের ঐক্যকে হুমকির মুখে ফেলে।

সুরা কাহাফের প্রথম ১০ আয়াত, বাংলা উচ্চারণ ও অর্থসহ

পবিত্র কোরআনের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা সুরা কাহাফ। সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা

মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান

মদিনার সব মসজিদে নারীদের নামাজের জন্য আলাদা স্থান খোলার অনুমোদন দিয়েছেন সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রী

মক্কায় প্রবেশের আগে যে কূপে গোসল করেছিলেন মহানবী (সা.)

মক্কার বিখ্যাত এলাকাগুলোর একটি জারওয়াল। এ এলাকায় অবস্থিত তুয়া কূপটি বীরে তুয়া নামেও পরিচিত। মক্কার

মক্কায় তৃতীয় হিজরির কোরআনের বিরল পাণ্ডুলিপি প্রদর্শনী

মক্কার হেরা সাংস্কৃতিক এলাকায় পবিত্র কোরআন জাদুঘরে তৃতীয় হিজরি শতাব্দীর একটি বিরল কোরআনের পাণ্ডুলিপি প্রদর্শন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলুপ্ত র‍্যাব, সংসদে এসআরবি বিল পাস

দেশের মানুষকে জনসম্পদে রূপান্তর করার আহ্বান

সাহারানপুরে মসজিদ ধ্বংস

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ : ধর্মমন্ত্রী

ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার রাখা অসম্ভব নয় : ছাত্র জমিয়ত

লাইফ সাপোর্টে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, ফেসবুকে মৃত্যুর গুজব

রাজধানীতে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য

শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করুন : ফয়জুল করীম

জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

গাবতলীতে রাইড-শেয়ার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে যা‌চ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

সুন্দরবনে ১২ ডাকাতের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নগর উন্নয়ন ও জলবায়ু মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য

রোহিঙ্গা সংকটে বিশ্ব সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান

সাইবার অপরাধ ঠেকাতে যুগোপযোগী আইন হবে: শামা ওবায়েদ

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

হত্যা মামলায় এবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর