ই-পেপার রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

শতকোটি টাকার দুর্নীতি করেও নিরবেই অবসরে যাচ্ছেন হাবিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক
২১ মে ২০২৫, ১১:৫৭
আপডেট  : ২১ মে ২০২৫, ১২:০১
শতকোটি টাকার দুর্নীতি করেও নিরবেই অবসরে যাচ্ছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দুর্নীতিবাজ অর্থ পরিচালক সৈয়দ মোঃ হাবিবুর রহমান।

আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর অবকাঠামো নির্মাণের বিভিন্ন প্রকল্পের বাজেট তছরুপ করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন অধিদপ্তরের দুর্নীতিবাজ অর্থ পরিচালক সৈয়দ মোঃ হাবিবুর রহমান। স্বাস্থ্য খাতের বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও প্রধান প্রকৌশলীর সাথে একজোট হয়ে দুর্নীতির মাধ্যমে সম্পূর্ণ অবৈধ পন্থায় তিনি লুটেছেন শত কোটি টাকা। নিজেকে খুবই খানদানি ও ধনী পরিবারের সন্তান হিসেবে দাবি করা এই সৈয়দ হাবীবুর রহমান পৈত্রিক সূত্রেই নাকি শতকোটি টাকার মালিক।

রাজধানী ঢাকার কাফরুলে স্থানীয় সৈয়দ হাবিবুর রহমান ও তার পরিবার দানবীর পরিবার হিসেবে সুপরিচিত। তার আপন বড় ভাই কাশেম একজন সুপরিচিত আওয়ামী লীগ নেতা। ২০১৮ সালে রাতের ভোটের নির্বাচনে বড়ভাই কাশেম এমপি হওয়ার জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন। কিন্তু শেখ হাসিনা তাকে অন্য বড় কোথাও বসানোর আশ্বাস দিলে তিনি আর মনোনয়নপত্র জমা দেননি। সৈয়দ হাবিবুর রহমানের দুর্নীতির খবর জেনে যাওয়ায় তারই অফিসের অ্যাকাউন্ট সেকশনের সৎ কর্মকর্তা সিরাজ কে চাকুরী জীবন শেষ হওয়ার পূর্বেই এই হাবিবুর রহমান চক্রান্ত করে বাধ্যতামূলক অবসরে পাঠান। ওই পদে এখন তিনি নিয়োগ দিয়েছেন মুরাদ নামের একজন ব্যক্তিকে। এই মুরাদই এখন সৈয়দ হাবিবুর রহমানের দুর্নীতির অন্যতম সহযোগী। অধিদপ্তরের ক্যাশিয়ার আইয়ুবুর রহমান আকন্দ তার আরেক সহযোগী। আইয়ুবুর রহমানই সৈয়দ হাবিবুর রহমানের নির্দেশে টাকার হিসেবে নয় ছয় করে লোপাটকৃত টাকার হিসেব মিলিয়ে দেন। বিনিময়ে আইয়ুব এর পকেটও ভারী হচ্ছে কোটি কোটি টাকায়।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অন্যতম দুর্নীতিবাজ কর্মকর্তা ইঞ্জিনিয়ার জাকির হোসেনের সাথে মিলে দুর্নীতিবাজ এই অর্থ পরিচালক সৈয়দ হাবিবুর রহমান লুটেছেন শত কোটি টাকা। রাজধানী ঢাকায় নামে বেনামে গড়েছেন অগাধ সম্পদ। মে ২০২৪ এর শেষে তিনি অবসরে যাবেন।

ক্ষমতার পালা বদলে আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পরিবর্তন হলেও অর্থ পরিচালক দুর্নীতিবাজ সৈয়দ হাবিবুর রহমান রয়েছেন বহাল তবিয়তে। তার বিরুদ্ধে যেন বিভাগীয় কোন তদন্ত না হয় সেজন্য নবনিযুক্ত প্রধান প্রকৌশলী ও স্বাস্থ্য সচিব কে মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করে রেখেছেন। এছাড়া গণমাধ্যমের মুখ বন্ধ রাখতে তিনি ঢাকার একটি জাতীয় দৈনিকে কর্মরত বরিশাল বিভাগের এক সাংবাদিককে অন্যান্য সাংবাদিকদের সাথে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করেন। অনুসন্ধানে জানা যায়, সৈয়দ হাবিবুর রহমানের হয়ে কাজ করা "জ" অদ্যাক্ষর নামীয় ওই সাংবাদিক পল্টনে শেয়ারে একটি রেস্টুরেন্টের মালিক এবং নিয়মিত জুয়া খেলেন। আর এক মাস পর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দুর্নীতিবাজ এই অর্থ পরিচালক সৈয়দ মোঃ হাবিবুর রহমান অবসরে গেলে এমনিতেই তিনি চলে যাবেন লোকচক্ষুর অন্তরালে।

অধিদপ্তরে কর্মরত একাধিক কর্মকর্তা-কর্মচারী এই প্রতিবেদককে ক্ষোভ প্রকাশ করে বলেন, সৈয়দ হাবিবুর রহমান বিগত সরকার আমলে উন্মুক্তভাবে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা লুট করে এখন চাকরি থেকে অবসরের পথে। একবার অবসরে চলে গেলে তাকে নিয়ে আর কেউ মাথা ঘামাবে না। তার বিষয়ে তদন্ত করলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাবে। তাই অবিলম্বে তাকে দুর্নীতি দমন কমিশনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা অধিদপ্তরের শ্রমিক কর্মচারীদের প্রানের দাবি।

এ বিষয়ে সৈয়দ হাবিবুর রহমানের বক্তব্য জানতে চাইলে, তিনি মুঠোফোনে প্রতিবেদককে বলেন "একজন সাংবাদিক আপনার সাথে যোগাযোগ করবে। আপনার জন্য ১ লক্ষ টাকা পাঠিয়েছি। দয়া করে নিউজটা করবেন না।" প্রতিবেদক টাকা নিতে অস্বীকৃতি জানালে তিনি প্রতিবেদকের বিরুদ্ধে মামলা করবেন বলে হুমকি দেন।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দুর্নীতিবাজ অর্থ পরিচালক সৈয়দ মোঃ হাবিবুর রহমানের বিলাসী জীবন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা, নামে বেনামে অবৈধ সম্পদ ও অর্থ kকেলেঙ্কারি নিয়ে অনুসন্ধান চলমান। শীঘ্রই অনুসন্ধানের বিস্তারিত তথ্য সম্মানিত পাঠকদের উদ্দেশ্যে পরবর্তী পর্বে তুলে ধরা হবে। পর্ব (১)

আমার বার্তা/জেএইচ

বাউবি'র উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের বিরুদ্ধে যতসব অভিযোগ

বিগত সরকারের আমলেও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়ায় সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ছিল।এদিকে  জুলাই

অবশেষে ওএসডি হলেন বিপিসি চেয়ারম্যান আমিন উল আহসান

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান আমিন উল আহসানের বিরুদ্বে অসংখ্য অভিযোগ। কিন্তু বরাবরই থেকেই গেছে

মিরপুর বিআরটিএ রুট পারমিট শাখায় ফয়েজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ!

মিরপুর বিআরটিএ এর বর্তমান সহকারী পরিচালক রুট পারমিট শাখার ফয়েজের কর্মরত ছিলেন মিরপুর বিআরটিএর মোটরসাইকেল

মহাসংকটে দেশের গ্যাস খাত!

সময় যনিয়ে আসছে  একে একে সবপথ (বিকল্প) বন্ধ হয়ে যাচ্ছে, মহাসংকটের দিকে এগিয়ে চলছে  দেশের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের নির্বাচনে সম্পর্কের পরীক্ষায় ভারত, কৌশলী চীন: এএফপি

বেতন কমিশন নিয়ে কমিটি গঠন করলো অন্তর্বর্তী সরকার

প্রধান উপদেষ্টার বক্তব্যের সঙ্গে বাস্তব কাজের মিল নেই: দেবপ্রিয় ভট্টাচার্য

ঢাকাকে নিরাপদ শহরে রূপান্তরের অঙ্গীকার করলেন তারেক রহমান

বিএনপির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে: নজরুল ইসলাম মঞ্জু

তড়িঘড়ি করে বোয়িং কেনার পেছনে যে যুক্তি দেখালেন বিমান উপদেষ্টা

এলাকার সন্তান পরিচয়ে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আ.লীগ বিদ্বেষ তীব্র হয়

ভোট কারচুপির শঙ্কা নেই, অনিয়মে তাৎক্ষণিক অ্যাকশন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলকে: জাইমা রহমান

জামায়াতের নিবন্ধন ও আমিরের প্রার্থিতা বাতিল চাইলেন নারী নেত্রীরা

হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইল সরকার

বন্দরে ধর্মঘট ইস্যুতে হার্ডলাইনে যাচ্ছে সরকার: সাখাওয়াত হোসেন

কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম

প্রশিক্ষণের ভুয়া সনদ ব্যবহার রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে কাঠামোগত সংস্কার-নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

অন্তর্বর্তী সরকারের ‘আমলনামা’ প্রকাশ

জানুয়ারিতে বিজিবির অভিযানে ১৩১ কোটি টাকার চোরাচালান জব্দ

মানিকগঞ্জের তিন আসনেই জমে উঠেছে নির্বাচনী মাঠ— সরগরম গ্রামগঞ্জ

বিচার বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার ফুলকোর্ট সভা