ই-পেপার শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

অবশেষে ওএসডি হলেন বিপিসি চেয়ারম্যান আমিন উল আহসান

মোস্তফা সারোয়ার
৩১ জানুয়ারি ২০২৬, ১০:৫২

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান আমিন উল আহসানের বিরুদ্বে অসংখ্য অভিযোগ। কিন্তু বরাবরই থেকেই গেছে বহাল তবিয়তে। তবে এবার শেষ রক্ষা হলোনা৷ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বৃহস্পতিবার ২৯ জানুয়ারি রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু সাক্ষরিত এক প্রজ্ঞাপনে আমিন উল আহসানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়। তবে হুট করে কী কারণে তাকে ওএসডি করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

গত কয়েকমাসে বিপিসির চেয়ারম্যান হিসেবে তিনি বেশ সমালোচিত হয়ে পড়েন। বিশেষ করে সরকারি নির্দেশনা অমান্য করে অধিকাংশ সময় ঢাকা লিঁয়াজো কার্যালয়ে অফিস করা, চট্টগ্রাম-ঢাকা জ্বালানি পাইপলাইন ফুটো করে তেল চুরি, গোদনাইল ফতুল্লা ডিপোতে তেল গায়েবের চেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, যমুনা অয়েলের সিবিএ নেতা আবুল হোসেন, মুহাম্মদ এয়াকুব দীর্ঘ দিন ধরে জেল হাজতে কিন্তু তাদের বিরুদ্বে ব্যবস্থা না নেয়া, এমনকি অফিসে হাজির না হয়ে সিবিএ নেতাদের অনেকে বেতন নিলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়া, বিপিসিতে নিয়োগ পদোন্নতিতে অনিয়ম, বিপিসির নতুন প্রকল্পগুলো কার্যকর করতে পারার ব্যর্থতার কারণে সমালোচনার মধ্যে ছিলেন।

২০২৪ সালের ১৩ এপ্রিল হাসিনা সরকারের আমলে সচিব পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান পদে যোগদান করেছিলেন আমিন উল আহসান। ওই বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর সরকারি গুরুত্বপূর্ণ প্রায় সবগুলো পদে রদবদল হয়। আওয়ামী লীগ সরকারের আমলের অনেক আমলা ওএসডি হন। কিন্তু এ ব্যতিক্রম হিসেবে বিপিসির চেয়ারম্যানের পদে আসীন ছিলেন। কিন্তু শেষমেষ আর শেষ রক্ষা হলো না। অনেকটা হঠাৎ করেই বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে তাকে।

আমার বার্তা/জেইচ

অ্যান্টিবায়োটিকে নেই অ্যামোক্সিসিলিন ! এলবিয়নের ‘মানবহির্ভূত’ ওষুধে বাজার সয়লাব

 জাতীয় পরীক্ষাগারের পরীক্ষা রিপোর্টে বলছে —একটি অ্যান্টিবায়োটিক ক্যাপসুলে মূল উপাদান অ্যামোক্সিসিলিনের অস্তিত্বই নেই। সেখানে পাওয়া

হত্যা থেকে হয়রানি—এক বছরে সাংবাদিক নির্যাতনের ভয়ংকর হিসাব

২০২৫ সালে বাংলাদেশে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, গ্রেপ্তার ও হত্যার ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে। একই

সিডিসি জালিয়াতির মূল হোতা রহস্যজনকভাবে এখনো বহাল তবিয়তে

টাকার বিনিময়ে জাহাজ পরিচালনার সনদ (কন্টিনিউয়াজ ডিসচার্জ সার্টিফিকেট) বা সিডিসি বানিজ্যের সিন্ডিকেট নিয়ে বিভিন্ন গনমাধ্যমে

সিডিসি জালিয়াতীর মূল হোতা রহস্যজনকভাবে এখনো বহাল তবিয়তে

টাকার বিনিময়ে জাহাজ পরিচালনার সনদ (কন্টিনিউয়াজ ডিসচার্জ সার্টিফিকেট) বা সিডিসি বানিজ্যের সিন্ডিকেট নিয়ে বিভিন্ন গনমাধ্যমে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকদল কোনো অনৈতিক কাজ করবে না ও করতেও দেবে না: শিমুল বিশ্বাস

প্রতিবেশী দেশে হামলা হবে না, নিশ্চিত করল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী

ভিসা ও ফ্লাইট বাতিল হওয়া প্রবাসীদের সহায়তা করবে সরকার

সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, ৯ মার্চ আসছে আরও দুই জাহাজ: মন্ত্রী

এসএমই ও স্টার্টআপ বিপ্লব: এফবিসিসিআই-ই হবে প্রবৃদ্ধির নতুন ইঞ্জিন

ছাত্রদল নেতা আল আমিনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের লাঞ্ছনা ও চাঁদাবাজির অভিযোগ

মুসলমানরা বদর যুদ্ধে বিজয়ী হয়েছিলেন যে ৪ কারণে

হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

অ্যান্টিবায়োটিকে নেই অ্যামোক্সিসিলিন ! এলবিয়নের ‘মানবহির্ভূত’ ওষুধে বাজার সয়লাব

মাস্টার্স ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন পুতিন: ক্রেমলিন

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় শাহজালাল থেকে ২৬৮ ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্র ভ্রমণকালে বহন করতে হবে চিকিৎসা খরচ

জ্বালানি সংকটের আশঙ্কায় চট্টগ্রামের ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

জরুরি ক্ষমতায় ইসরায়েলকে ২০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

‘সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি’

আল-আকসায় রমজানের তৃতীয় জুমা আদায় করতে পারেননি ফিলিস্তিনিরা

বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্সের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইরানি নাবিকদের দেশে ফেরত না পাঠাতে শ্রীলঙ্কাকে যুক্তরাষ্ট্রের চাপ