ই-পেপার সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘ভূমি দস্যুদের কোনো ছাড় নয়’ — আমিনবাজারের এসিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক
০৬ এপ্রিল ২০২৬, ১৩:৩৯

আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান বলেছেন, ভূমি দস্যুদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তারা দেশ ও জাতির শত্রু এবং নিজেদের স্বার্থ হাসিলের জন্য যেকোনো অন্যায় করতে দ্বিধাবোধ করে না।

নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, আমিনবাজার ভূমি অফিসে যোগদানের পর থেকেই বিভিন্ন সময় আসা অনৈতিক প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, “আমরা সরকারের বেতনভুক্ত কর্মকর্তা। জনগণের করের টাকায় আমাদের বেতন হয়। তাই জনগণ ও সরকারের স্বার্থ রক্ষা করাই আমাদের প্রধান দায়িত্ব।”

সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি তার পূর্বসূরির সময়কার। তবে বিষয়টি নজরে আসার পরপরই সংশ্লিষ্ট মিস মোকদ্দমার রায় বাতিলসহ সেই সূত্রে সৃষ্ট নামজারি জোত বাতিল করা হয়েছে। পাশাপাশি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে তৈরি ৯৮৮ নম্বর খতিয়ান অপসারণ ও সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সংশোধিত খতিয়ান অনলাইনে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, ৩১৫/২৪ নম্বর মিস মোকদ্দমায় খতিয়ান সংশোধনের আবেদনে বাদী প্রতারণার আশ্রয় নিয়ে জাল খতিয়ান দাখিল করেছে। এর মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাতের অপচেষ্টা চালানো হয়েছে।

তিনি বলেন, “সরকারি সম্পত্তি কোনোভাবেই দখল করা সম্ভব নয়। সাময়িকভাবে প্রতারণার মাধ্যমে কেউ লাভবান হলেও স্থায়ীভাবে তা সম্ভব নয়।” ইতোমধ্যে সরকারি সার্ভেয়ারের মাধ্যমে জমি মেপে সরকারের পক্ষে দখল নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

একটি উচ্ছেদ অভিযানের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রায় ২০ বছর ধরে চলা একটি মামলার রায়প্রাপ্ত বাদীকে তিনি নিজে উপস্থিত থেকে জমির দখল বুঝিয়ে দিয়েছেন।

তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে দখল হওয়া সরকারি জমি উদ্ধার করা হচ্ছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

ভূমি দস্যুদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, “আমি যতদিন এখানে দায়িত্বে আছি, ততদিন সরকারি স্বার্থ সমুন্নত রেখেই কাজ করে যাব। কোনো অন্যায়ের সঙ্গে আপস করা হবে না।”

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের লেখনীর মাধ্যমে সত্য ও সঠিক তথ্য প্রকাশ পাবে—এটাই প্রত্যাশা। কোনো প্ররোচনায় ভুল তথ্য প্রকাশ করে কাউকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা উচিত নয়।”

তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে সেবাপ্রার্থীদের এবং গণমাধ্যমকর্মীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। প্রয়োজনে আমিনবাজার রাজস্ব সার্কেল সবসময় পাশে থাকবে।

দফায় দফায় মেয়াদ বাড়লেও কক্সবাজার বিমানবন্দর নির্মাণ কাজ থমকে আছে

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রকল্পের কাজ আজও শেষ হয়নি। কয়েক দফায় প্রকল্পের মেয়াদ

ম্যাজিস্ট্রেটের ক্ষমতার অপব্যবহার, রাজউকের বাইরে খাম লেনদেন

লিটন সরকারের স্ববিরোধী জবানবন্দিতেই ঘুষের অকাট্য প্রমাণ প্রশাসন ক্যাডারের কর্মকর্তা পরিচয় দিয়ে দাপট দেখানোর চেষ্টা অভিযানের পর

আমার বার্তায় প্রকাশিত রিপোর্টের জের,  যমুনা অয়েলে গনবদলী, বাকী  শুধু জিএম এইচ আর মাসুদুল ইসলাম 

রাষ্ট্রায়ত্ব তেল সরবরাহকারী প্রতিষ্ঠান যমুনা অয়েলে গনবদলীর ঘটনা ঘটেছে। ১৩ মে প্রতিষ্ঠানটির উপ মহাব্যবস্থাপক জিএম

গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই রাজধানীতে অবাধে চলাফেরা আবিদুল দম্পতির

বর্তমান ঠিকানা  বাড়ি  নাম্বার -৭ ফ্লাট নং ১০/ বি রোড ১৩ গুলশান -২  স্থায়ী ঠিকানা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় জাতীয় সমন্বয় কমিটি গঠন

এসওএস চিলড্রেন্স ভিলেজ পরিদর্শন করে জাইমার আবেগঘন অনুভূতি

নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে

‘বার্সায় যাওয়া ভুল ছিল’, ক্ষমা চেয়ে আতলেতিকোকে গ্রিজমানের বিদায়

জ্বালানি খাতে সহায়তায় বাংলাদেশকে ৩৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

হারানো ২৫ মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে দিল পুলিশ

বড় বোনের হয়ে কারাগারে গিয়ে ধরা, আদালতে ফাঁস ‘আয়নাবাজি’ কাণ্ড

কোনো জোটে যাচ্ছে না ইসলামী আন্দোলন, ঢাকার দুই সিটির মেয়র প্রার্থী ঘোষণা

পানি সংকট দিনদিন প্রকট আকার ধারণ করছে: স্থানীয় সরকার মন্ত্রী

শাপলা চত্বরের ঘটনায় ইসলামিক টিভি তাদের সব ভিডিও আলামত ট্রাইব্যুনালে দেবে

সাধারণ শিক্ষার সকল স্তরে ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করার দাবি

ঈদুল আজহায় রাজধানীর নিরাপত্তা-ট্রাফিক নিয়ে ডিএমপির সমন্বয় সভা

ঈদে ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক, তবে ২৫-২৬ মে খোলা থাকছে যেসব এলাকায়

ভূমি সেবায় স্বচ্ছতা আনতে জিও-লোকেশন মনিটরিং চালু হচ্ছে: প্রতিমন্ত্রী

বাংলাদেশ ৩৯০ রানে অলআউট, বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ

আন্তর্জাতিক মা ও সেবিকা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

‘রক্তপাতহীন’ স্থানীয় সরকার নির্বাচনে দলগুলোর সহযোগিতা চান সিইসি

আগামী অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন