ই-পেপার বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

তৃষ্ণার কীর্তির ম্যাচে সিরিজ খোয়ালো বাংলাদেশ

অনলাইন ডেস্ক:
০২ এপ্রিল ২০২৪, ১৫:৩৮

ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও দাপট ধরে রেখেছে অস্ট্রেলিয়া। দাপুটে জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করে অজি মেয়েরা। এবার সিরিজের দ্বিতীয় ম্যাচে টাইগ্রেসদের ৫৮ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিলো অস্ট্রেলিয়া।

মঙ্গলবার (২ এপ্রিল) শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। জর্জিয়া ওয়ারহামের ফিফটিতে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিকসহ ৪টি উইকেট নেন পেসার ফারিহা তৃষ্ণা।

১৬২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন। ৩৪ রানের জুটি গড়েন এই দুই টাইগ্রেস ওপেনার। তবে এরপরই খেই হারায় বাংলাদেশ।

দলীয় ৪৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগ্রেসরা। মুর্শিদা খাতুন ১২ বলে ৮ ও দিলারা ২৫ বলে ২৭ রান করে আউট হন। এরপর ফাহিমা খাতুন ও স্বর্না আক্তার মিলে হাল ধরার চেষ্টা করেন তবে।

দলীয় ৭৮ রান্মে ১৮ বলে ১৫ রান করে আউট হন ফাহিমা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে বাংলাদেশের মেয়েরা। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাশলে গার্ডনার ও সোফি মোলিনাক্স নেন ৩টি করে উইকেট।

আমার বার্তা/এমই

শামীম ঝড়ের পরও হারল চট্টগ্রাম, শুভসূচনা খুলনার

২০৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৭৫ রানে নেই ৮ উইকেট। ম্যাচটা আদতে শেষ

৬২ বছর পর এমন লজ্জা পেল ইউনাইটেড, ৫১ বছর পর অবনমন শঙ্কা

রুবেন আমোরিমকে নিজেদের কোচ না করার ব্যাপারে লিভারপুল ভক্তরা নিশ্চিতভাবেই আক্ষেপ করবেন না আর। তবে

বিপিএলে টিকিট নিয়ে ভোগান্তি, ৭ দিন ধৈর্য ধরতে বললেন ফারুক

আসর শুরুর এক দিন আগে থেকে বিপিএলের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মাহমুদউল্লাহ-ফাহিম তাণ্ডবে দাপুটে জয়ে আসর শুরু বরিশালের

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমে দাপুটে জয়েই আসর শুরু করেছে ফরচুন বরিশাল। দুশো ছুইছুই টার্গেট
  • সর্বশেষ
  • জনপ্রিয়