ই-পেপার বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

ম্যান সিটিকে হারিয়ে প্রত্যাবর্তনের রূপকথা লিখল পিএসজি

আমার বার্তা অনলাইন
২৩ জানুয়ারি ২০২৫, ১৩:০৮

প্রথমার্ধে নেই কোনো গোলের দেখা। দ্বিতীয়ার্ধে গোল হলো মুড়িমুড়কির মতো! তিন মিনিটে দুইবার জালের দেখা পেল ম্যানচেস্টার সিটি। পরের সাত মিনিটেই সেই ব্যবধান ঘুচিয়ে দিল পিএসজি। পরে আরও দুটি গোল করে ঘুরে দাঁড়ানোর দারুণ এক গল্প লিখল ফরাসি দলটি। প্যারিসে বৃষ্টিভেজা রাতে বুধবার চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচটি ৪-২ গোলে জিতেছে লুইস এনরিকের দল।

বিরতির পর দুই বদল নিয়ে মাঠে নামে সিটি। জ্যাক গ্রিলিশ আর রিকো লুইস আসেন মাঠে। তার সুফলও পেয়েছে তারা। ইনভার্টেড রোলে রিকো লুইস যেমন গতি বাড়িয়েছেন খেলার। তেমনি জ্যাক গ্রিলিশও ভয় ধরিয়েছেন। সিটি ৩ মিনিটের ঝড়ে এরপর ২ গোল আদায়ও করে নেয়। ইংলিশ তারকার গোলের ৩ মিনিট পর সিটিকে ২-০ গোলে এগিয়ে দেন আর্লিং হালান্ড।

ম্যাচে পিএসজি ফিরতে সময় নিয়েছে ৭ মিনিট। ৫৬ মিনিটে উসমান ডেম্বেলে গোল করেছেন ব্রাডলি বারকোলার পাস থেকে। ৬০ মিনিটে বারকোলা নিজেই বল জালের ঠিকানায় পাঠান। সমতায় ফেরার পর পিএসজি ছিল আরও দুর্দান্ত। পাসিং ফুটবলের সৌন্দর্য্যের পুরোটাই দেখিয়েছে তারা। ৭৮তম মিনিটে সেই ধারায় এগিয়েও যায় তারা।

ডান দিক থেকে ভিতিনিয়ার ফ্রি-কিকে দূরের পোস্টে চমৎকার হেডে গোলটি করেন হোয়াও নেভেস। মরিয়া সিটির জালে শেষ পেরেক ঠোকেন গনসালো রামোস। শুরুতে বাতিল করলেও শেষ পর্যন্ত ভিএআর ঘুরে দেয়া হয় গোলের সিদ্ধান্ত।

এই হারের পর ৭ ম্যাচে ২টি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ২৫তম স্থানে নেমে গেছে ম্যানসিটি। ইউরোপের এই পর্যায়ের ফুটবল থেকেই ছিটকে পড়ার শঙ্কায় এখন তারা। সমান ম্যাচে ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ২২ নম্বরে উঠেছে পিএসজি। ম্যাচ বাকি আর একটি করে। নিজেদের শেষ ম্যাচে সিটিজেনসদের জেতা ভিন্ন অন্য কোনো উপায় নেই। জেতার পরেও তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে।

নতুন আঙ্গিকের ৩৬ দলের আসরে শীর্ষ আট দল সরাসরি যাবে শেষ ষোলোয়। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে শেষ ষোলোর বাকি আট দলের মধ্যে জায়গা করে নিতে।

আমার বার্তা/জেএইচ

হ্যাটট্রিক সাফ মিশনে বাংলাদেশ, নেই স্বপ্না-মুনকি

২৫ মে ভারতের গোয়ায় শুরু হচ্ছে সাফ টুর্নামেন্ট। বাংলাদেশ আসন্ন টুর্নামেন্টের প্রস্তুতির জন্য আগামীকাল থাইল্যান্ডের

নাহিদ রানাকে বাংলাদেশের সম্পদ বললেন শাহিন আফ্রিদি

জাতীয় দলের হয়ে গেল দুই বছর ধরে নিয়মিত খেলছেন নাহিদ রানা। সাদা বলের ক্রিকেটে নিয়মিত

নেইমারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: রবিনহো জুনিয়র

সান্তোসের অনুশীলনে সতীর্থ রবিনহো জুনিয়রকে মারধরের অভিযোগ উঠেছে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রের বিরুদ্ধে। নেইমারের

মিরপুরে নতুন কৌশল, নতুন উইকেট—ইতিহাস ছুঁতে চায় বাংলাদেশ

স্মৃতিটা দুই বছর আগের, কিন্তু এখনো যেন উজ্জ্বল কোনো রঙিন স্বপ্ন। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের গর্বের দূর্গ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে থাকা সব সেনা সদস্য জুন মাসের মধ্যে ফিরবেন ব্যারাকে

দেশের স্বার্থ রক্ষা করেই যুক্তরাষ্ট্রে বাজার বাড়ানো হবে: রাশেদ তিতুমীর

মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

এক পৃষ্ঠার সমঝোতা স্মারকের খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র-ইরান

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

সাংবাদিকতার জন্য নীতিমালা ও কোড অব কন্ডাক্ট দ্রুত করা হবে: তথ্য উপদেষ্টা

বিচ্ছেদের আগে বিয়ে করে অপরাধ করেছেন তামিমা ও নাসির? রায় ১০ জুন

সেন্টমার্টিন-টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১৩ জন আটক

ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন মানুষের মধ্যে আশা জাগিয়েছে

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা

বটতলায় বসেই সারাদেশের স্বাদ, ইবিতে ‘বাংলাদেশী উৎসব’

গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে অনেক সমস্যার সমাধান হবে: তথ্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও উন্নয়নে সমন্বিত ভূমিকা রাখব: মন্ত্রী দীপেন দেওয়ান

পাইকারিতে ১৭ থেকে ২১ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির

মেডিকেল-ইঞ্জিনিয়ারিং-নার্সিং শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেবে সরকার

বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারত্ব জোরদারের অঙ্গীকার

হ্যাটট্রিক সাফ মিশনে বাংলাদেশ, নেই স্বপ্না-মুনকি

অবৈধভাবে গ্যাস সংযোগ পুনঃস্থাপনের সময় আটক, মামলা দায়ের তিতাসের

শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মন্ডল