ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

রংপুরের জয়যাত্রা থামিয়ে প্লে-অফের লড়াইয়ে টিকে রইল রাজশাহী

আমার বার্তা অনলাইন:
২৩ জানুয়ারি ২০২৫, ১৭:০২

চলতি বিপিএলে রীতিমতো উড়ছিল রংপুর রাইডার্স। টানা আট জয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে বসুন্ধরা গ্রুপের দলটি। তবে রংপুরকে হারের তিতো স্বাদ ভোগ করিয়েছে দুর্বার রাজশাহী। বিপিএলের ৩১তম ম্যাচে শক্তিশালী রংপুরকে ২৪ রানে হারিয়েছে বিজয়-তাসকিনরা। এতে প্লে-অফের লড়াইয়ে টিকে রইল রাজশাহী।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আগে ব্যাট করতে নেমে রংপুরকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছিল রাজশাহী। জবাব দিতে নেমে ৪ বল হাতে থাকতে ১৪৬ রানে অলআউট হয় রংপুর। এতে ২৪ রানের জয় পায় রাজশাহী। এটি তাদের চতুর্থ জয়।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় রংপুর। ২ বলে শূন্য রান করে ইরফান শুক্কুর আউট হলে ১০ বলে ৪ রান করে তাকে সঙ্গ দেন স্টিভেন টেইলর। পরের বলেই ডাক আউট ফেরেন ইফতেখার আহমেদ। এতে ১৫ রানে তিন উইকেট হারিয়ে বসে রংপুর।

তিনে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন সাইফ হাসান। তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করলেও ১৩ বলে ১৪ রান করে আউট হন খুশদিল শাহ। ফিফটি তুলতে পারেননি সাইফও। ২৯ বলে ৪৩ রান করে বাউন্ডারি লাইনে কাটা পড়েন তিনি।

১৪ বলে ৮ রান করে শেখ মাহেদী আউট হলে রংপুরের হাল ধরেন নুরুল হাসান সোহান। ১৭তম ওভারে শেষ বলে সোহানকে ফিরিয়ে ম্যাচ নিজেদের করে নেন রায়ান বার্ল। এরপর আকিভ জাভেদ (১) ও সাইফউদ্দিন ২৩ রানে আউট হলে শেষ ওভারে রংপুরের লক্ষ্য দাঁড়ায় ১৬ রান। কিন্তু দ্বিতীয় বলে নাহিদ বোল্ড হলে ৪ বল হাতে থাকতে ১৪৬ রানে অলআউট হয় রংপুর। এতে ২৪ রানের জয় পায় রাজশাহী।

দুর্বার রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন রায়ান বার্ল। তাসকিন আহমেদ ও এসএম মেহরাব দুটি করে উইকেট নেন। এ ছাড়াও শাফিউল ইসলাম ও সাব্বির হোসেন একটি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহীকে দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন মোহাম্মদ হারিস ও সাব্বির হোসেন। তবে ১২ বলে ১৯ রান করে আউট হন হারিস। এরপর সাব্বিরকে সঙ্গ দেন এনামুল হক বিজয়। তবে ফিফটি তুলতে পারেননি সাব্বির।

১৯ বলে ৩৯ রান করে ক্যাচ আউট হন তিনি। পরের বলেই ডাক আউট হন রায়ান বার্ল। তবে পিচে এসে রীতিমতো তাণ্ডব শুরু করেন ইয়াসির আলী রাব্বি। ২৭ বলে ফিফটি তুলে নেন তিনি। ৩২ বলে ৬২ রান করে ফেরেন এই তারকা।

এরপর ৩১ বলে ৩৪ রান করে এনামুল আউট হলে উইকেট মিছিল শুরু করে বাকিরা। আকবর আলী (২), সানজামুল হক (২), তাসকিন আহমেদ (৪) এবং এসএম মেহরাব ৪ রান করে আউট হন। শেষ পর্যন্ত শাফিউল ইসলামের ২ রান ও মোহর শেখের ৩ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ১৭০ রানের লড়াকু পুঁজি পেয়েছিল রাজশাহী।

আমার বার্তা/এমই

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সর্বশেষ বিপিএল নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করার পর বিসিবি অন্তত ৫ জনের ওপর নিষেধাজ্ঞা

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

সবশেষ বিপিএল শেষ হয়েছে মাস চারেক হলো। তবে তার রেশ এখনো কাটেনি। মালিকানা এবং পেমেন্ট

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

চলতি মাসের ২৫ তারিখে ভারতের গোয়ায় শুরু হবে সাফ নারী টুর্নামেন্ট। আসন্ন এই টুর্নামেন্টের প্রস্তুতির

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

এক সময় পাকিস্তান মানেই ছিল দুনিয়া কাঁপানো পেসারদের সমাহার। বেশিরভাগ দলের বিপক্ষেই তাদের পেস আক্রমণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সরকারি কোম্পানি বেসরকারি মালিকানায় যাবে: বাণিজ্যমন্ত্রী

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

সিঙ্গাপুর থেকে আসছে ৩ কার্গো এলএনজি, ব্যয় ২১৮৬ কোটি টাকা

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি

‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত: দোকান মালিক সমিতি

ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

অর্থ পাচারসহ আর্থিক অপরাধ দমনে সিঙ্গাপুর কার্যকর ও সফলঃ এফএটিএফ

একদিনে হাম ও হামের উপসর্গে ১২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এনআইডি ও ব্যাংক হিসাবের তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপার গ্রেপ্তার

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

১৬ বছর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ