ই-পেপার বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩৩

পন্টিং-স্টিভ ওয়াহকে সরিয়ে সর্বকালের সেরা অধিনায়কের আসনে রোহিত

আমার বার্তা অনলাইন
১১ মার্চ ২০২৫, ১২:৪৭
আপডেট  : ১১ মার্চ ২০২৫, ১৩:০৯

ক্রিকেটের দুনিয়ায় অধিনায়কের গুরুত্বটাই আলাদা। খেলার মাঠে ক্রিকেটে একজন অধিনায়কের উপস্থিতিই অনেকটা সময় বদলে দেয় ম্যাচের পরিস্থিতি। অধিনায়কের এক মুহুর্তের সিদ্ধান্ত ক্রিকেট মাঠে রাখতে পারে বড় প্রভাব। সেই সঙ্গে অধিনায়কের পারফরম্যান্সকেও দলের সাফল্যের ভিত্তি বলাও অমূলক না। যুগে যুগে ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন এমনই সব অসাধারণ নেতা।

রিকি পন্টিং, স্টিভ ওয়াহ কিংবা হ্যান্সি ক্রনিয়ের মতো তারকাদের অনেকেই ক্রিকেটের ইতিহাসে নিজেদের ছাপ রেখে গিয়েছেন তাদের দুর্দান্ত অধিনায়কত্বের কল্যাণে। পারফর্মারের চেয়ে ওয়াহ-ক্রনিয়েকে অধিনায়ক হিসেবেই মনে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন অনেক ক্রিকেট ভক্ত। তবে ক্রিকেটের এসব রথী-মহারথী অধিনায়কদের সম্প্রতি পেছনে ফেলেছেন ভারতের রোহিত শর্মা।

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর পরিসংখ্যান অন্তত রোহিতকে সর্বকালের সেরা অধিনায়কের আসরে বসাচ্ছে। ১৪২ ম্যাচে অধিনায়কত্ব শেষে এই মুহূর্তে রোহিত শর্মা জয় পেয়েছেন ৭৩ দশমিক ৯৪ শতাংশ ম্যাচে। ক্রিকেটে কমপক্ষে ১০০ ম্যাচ জিতেছেন এমন অধিনায়কের তালিকায় এটাই সর্বোচ্চ।

রোহিত ১৪২ ম্যাচের মাঝে জয় পেয়েছেন ১০৫ ম্যাচে। হেরেছেন ৩৩ ম্যাচ। রিকি পন্টিং ৩২৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন ২২০ ম্যাচে। তার জয়ের শতাংশ ৬৭ দশমিক ৯০। স্টিভ ওয়াহ ১৬৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতেছেন ১০৮ ম্যাচ। জয়ের শতাংশ ৬৬ দশমিক ২৫। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি হ্যান্সি ক্রনিয়ে ৬৫ দশমিক ৯৬ শতাংশ ম্যাচে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।

কমপক্ষে ১০০ জয় আছে এমন অধিনায়কের তালিকায় এরপরেই আছেন ভারতের বিরাট কোহলি এবং ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড। কোহলি জিতেছেন ৬৪ শতাংশ ম্যাচ। আর লয়েড জিতেছেন ৬৩ শতাংশ ম্যাচ।

রোহিত শর্মা এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে আরও এক দিক থেকে ছাড়িয়ে গিয়েছেন রিকি পন্টিংকে। শতাংশ হিসেবে সাদা বলের আইসিসি ইভেন্টে সবচেয়ে বেশি জয় এখন ভারতীয় অধিনায়কের। ৩০ ম্যাচ শেষে ৯০ শতাংশ জয় পেয়েছেন রোহিত শর্মা। ৫১ ম্যাচ শেষে ৮৮ শতাংশ জয় ছিল রিকি পন্টিংয়ের। ২২ ম্যাচে অধিনায়কত্ব করা সৌরভ গাঙ্গুলির জয় ছিল ৮০ শতাংশ ম্যাচে।

আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে জয়ের শতাংশে শীর্ষে যারা (কমপক্ষে ১০০ জয়)

অধিনায়ক ম্যাচ জয় হার জয়ের শতাংশ
রোহিত শর্মা ১৪২ ১০৫ ৩৩ ৭৩.৯৪
রিকি পন্টিং ৩২৪ ২২০ ৭৭ ৬৭.৯০
স্টিভ ওয়াহ ১৬৩ ১০৮ ৪৪ ৬৬.২৫
হ্যান্সি ক্রনিয়ে ১৯১ ১২৬ ৪৬ ৬৫.৯৬
বিরাট কোহলি ২১৩ ১৩৭ ৬০ ৬৪.০০
ক্লাইভ লয়েড ১৫৮ ১০০ ৩০ ৬৩.০০

আমার বার্তা/জেএইচ

জাতীয় দলের প্রধান নির্বাচক বাশার, সহকারী নির্বাচক নাঈম ইসলাম

জাতীয় দলের সঙ্গে চলতি মাসেই শেষ হচ্ছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর পথচলা। পাকিস্তান

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

সান্তিয়াগো বার্নাব্যুতে আগের দেখায় তিন গোলের ব্যবধানে হারার পর দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ নির্বাচন নিয়ে শুরু থেকেই আলোচনা-সমালোচনা হচ্ছে। আর  অনিয়মের অভিযোগ তুলে

ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই গিনেস রেকর্ডবুকে মেক্সিকো

হাজারো মানুষের অংশগ্রহণে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল ক্লাস আয়োজন করে গিনেস বিশ্বরেকর্ড গড়ল মেক্সিকো। রাজধানী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে নীলসাগরের উদ্ধারকাজ শেষ, স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল

জাতীয় দলের প্রধান নির্বাচক বাশার, সহকারী নির্বাচক নাঈম ইসলাম

টানা চার দফায় কমলো স্বর্ণের দাম, এবার ভরিতে ৭,৬৪০ টাকা

ইরানের পাল্টা হামলায় কাঁপলো সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন

ইসরায়েল সহিংসভাবে ইরানের গ্যাসক্ষেত্রে হামলা চালিয়েছে: ট্রাম্প

বিএনপির সম্মেলন ও স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরেই: মির্জা ফখরুল

ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দর থেকে ২০ দিনে ৬১৪ ফ্লাইট বাতিল

১৯ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

ঈদে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির জন্য চেষ্টা অব্যাহত রাখবে চীন: পররাষ্ট্রমন্ত্রী

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে নিহত ২, নিখোঁজ ২

জনগণের ভোগান্তি কমাতেই সড়কে নেমেছি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রদর্শনের আহ্বান চীনের

সান্তাহারে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ

ঈদের ছুটিতেও বাসভবন থেকে দাপ্তরিক কাজে সক্রিয় প্রধানমন্ত্রী

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি