ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

মেয়েদের ব্রোঞ্জ জয়ে কাবাডিতে ২৫ লাখ অনুদান ক্রীড়া উপদেষ্টার

আমার বার্তা অনলাইন:
১১ মার্চ ২০২৫, ১৯:১১

ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল ব্রোঞ্জ পদক জিতেছে। আজ (মঙ্গলবার) জাতীয় ক্রীড়া পরিষদে পদকজয়ী দলকে সংবর্ধনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এশিয়ান পর্যায়ে এই পদক অর্জনের জন্য যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নারী কাবাডির উন্নয়ন ও প্রশিক্ষণের জন্য ২৫ লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করেছেন।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আজ সংবর্ধনা অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে পারেননি। তার পরিবর্তে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। এ সময় তিনি বলেন, ‘নারী কাবাডি দল নিয়ে আমরা গর্বিত। মাননীয় উপদেষ্টার পক্ষ থেকে আমরা আপনাদের সংবর্ধনা দিচ্ছি। কাবাডির অনেক সম্ভাবনা আছে। বড় বড় দলকে আমরা কীভাবে হারাতে পারি সেই পরিকল্পনা করতে হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আপনাদের সঙ্গে আছে। আগামীতে কাবাডির জন্য বাজেট বাড়ানো হবে। উন্নত প্রশিক্ষণের জন্য কাবাডি ফেডারেশনকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। এর ফলে আমাদের নারী কাবাডি দল ভালো প্রশিক্ষণের মাধ্যমে আরও অনেক অর্জন এনে দিতে পারবে বলে আমরা বিশ্বাস করি।’

এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। একইসঙ্গে টুর্নামেন্টের ব্রোঞ্জ পদকও নিশ্চিত করে লাল সবুজের প্রতিনিধিরা। সেই ম্যাচ নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক শ্রাবনী মল্লিক জানান, ‘থাইল্যান্ড আমাদের চেয়ে শক্তিশালী দল। তাদের সঙ্গে আমাদের ম্যাচ ছিল অনেক চ্যালেঞ্জি। কিন্তু আমাদের মনোবল ছিল আমরা থাইল্যান্ডকে হারাতে পারব। সবাই খুব ভালো খেলছে। তাই থাইল্যান্ডকে আমরা হারাতে পেরেছি।’

সাধারণত আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য আসলে খেলোয়াড়-কোচিং স্টাফদের আর্থিক পুরস্কার প্রদান করা হয়। সাম্প্রতিক সময়ে ফুটবল, ক্রিকেট ও হকিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সাফল্য বয়ে আনা খেলোয়াড়দের পুরস্কৃত করেছে। কাবাডির ক্ষেত্রে অবশ্য চিত্রটা একটু ভিন্ন। নেপালের বিপক্ষে ৪-১ ব্যবধানে কাবাডি সিরিজজয়ী বাংলাদেশ জাতীয় পুরুষ দল এবং ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী বাংলাদেশ জাতীয় নারী দলকে সংবর্ধনা দিয়েছেন কাবাডি ফেডারেশনের সভাপতি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম। গতকাল পুরুষ ও নারী উভয় দলকে কাবাডি ফেডারেশনের পক্ষ থেকে ৫ লাখ টাকা করে প্রদান করেন তিনি।

আজ জাতীয় ক্রীড়া পরিষদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। বাংলাদেশ জাতীয় নারী দলের জন্য আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি হাফিজুর রহমান খান, কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান ও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগসহ আরও অনেকে।

আমার বার্তা/এমই

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু