ই-পেপার বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩৩

বিসিবির সঙ্গে যুক্ত হতে আগ্রহী ইউরোপিয়ান ইউনিয়ন

আমার বার্তা অনলাইন:
১১ মার্চ ২০২৫, ১৯:৪০

ক্রিকেটের সঙ্গে বাংলাদেশের মানুষের সখ্যতা কতটা গভীর, সেটি পুরো বিশ্ব জানে। ক্রিকেট নিয়ে এই দেশের মানুষের আবেগ ও সমর্থন সব জায়গাতেই সমাদৃত। বাংলাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা তুঙ্গে থাকে সবসময়। এই বিষয়টি ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নজরেও এসেছে।

গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সৌজন্য সাক্ষাৎ করেছেন। তিনি বিসিবির সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

গতকাল মিরপুরে বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক শেষে স্টেডিয়াম ঘুরে দেখেন মিলার। তার হাতে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি তুলে দেন ফারুক। বৈঠকে রাষ্ট্রদূত মিলার ইইউয়ের বিভিন্ন দেশ যেখানে ক্রিকেট বেশি জনপ্রিয় নয়, সেই দেশগুলোতে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে বাংলাদেশের সঙ্গে কাজ করার আশা ব্যক্ত করেন। পাশাপাশি এই দেশের ক্রিকেটের সঙ্গে কাজ করার আগ্রহও দেখিয়েছেন তিনি। নারীদের ক্রিকেট, ট্যালেন্ট হান্ট কিংবা কোনো সিরিজের পৃষ্ঠপোষকও হতে চায় ইইউ। বিসিবির সঙ্গে ইইউর সম্পর্ক উন্নয়নে কাজ করছে গেম প্লে।

এ দিকে 'ইইউ গো অন' নামের একটি স্পোর্টস ইভেন্টের আয়োজনে করেছে বাংলাদেশে অবস্থিত ইউরোপিয়ান অ্যাম্বাসি। আগামী ১৩ মার্চ পর্যন্ত চলা এই আয়োজনে যে কেউ অংশগ্রহণ করতে পারবেন। সেজন্য সামাজিক মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা এক্সে ৩০ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করতে হবে। সেই ভিডিও অবশ্যই খেলাধুলা সংশ্লিষ্ট হতে হবে এবং প্রকাশের আগে #EUGameOn উল্লেখ করতে হবে। এতে পুরস্কারের পাশাপাশি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের সুযোগও পাওয়া যাবে।

আমার বার্তা/এমই

সরকারের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতেই ক্রিকেটারদের ডাকা হয়েছিল: আসিফ নজরুল

ভারত বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক দিনের সময় দিয়েছিল

আইসিসি ও ভারত আমাদের কনভিন্স করার কোনো চেষ্টাই করেনি

ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে বাংলাদেশসহ অন্যান্য দেশের বোর্ড প্রধানদের সঙ্গে আলোচনায় বসেছিল ক্রিকেটের

উগ্রবাদীদের চাপে বাংলাদেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত: আসিফ নজরুল

ভারত বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক দিনের সময় দিয়েছিল

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়, তবে ভারতে নয়: বুলবুল

ভারতে নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি নয় বাংলাদেশ। সর্বশেষ আইসিসির বোর্ড সভায় বিসিবিকে ২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতেই ক্রিকেটারদের ডাকা হয়েছিল: আসিফ নজরুল

এই দেশে আর ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না: জামায়াত আমির

কার্ডের সুবিধার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম

আইসিসি ও ভারত আমাদের কনভিন্স করার কোনো চেষ্টাই করেনি

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

উগ্রবাদীদের চাপে বাংলাদেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত: আসিফ নজরুল

নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান

আমরা ক্ষমতায় গেলে চা শ্রমিক-দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেবো

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়, তবে ভারতে নয়: বুলবুল

আইসিসি থেকে বাংলাদেশ সুবিচার পাইনি: যুব ও ক্রীড়া উপদেষ্টা

বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের মতবিনিময় সভা

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত

তাদের প্রটোকল বিএনপির চাইতে ৩ গুণ করে দেন: তারেক রহমান

তিন নেতা ও হাদির কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির নির্বাচনী প্রচারণা শুরু

বাংলাদেশকে ৩০ হাজার টন পটাশ সার উপহার রাশিয়ার

ভারতে বসে হাসিনার বিবৃতি বাংলাদেশ প্রত্যাশা করে না: পররাষ্ট্র উপদেষ্টা

১৭ বছর পর নির্বাচনের পরিবেশ ফিরে এসেছে : আমির হামজা

শেয়ার বাজারে পতনে ডিএসই, সিএসইতে বেড়েছে সূচক-লেনদেন

চুয়াডাঙ্গায় ধানের শীষের প্রচারণা চালানোর সময় জরিমানা