ই-পেপার বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ দলে ইতালি প্রবাসী ফাহমেদু নিয়ে কৌতূহল

আমার বার্তা অনলাইন:
১২ মার্চ ২০২৫, ১৭:২০
আপডেট  : ১২ মার্চ ২০২৫, ১৭:২১
বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলনে ইতালি প্রবাসী ফাহমেদুল। ছবি: বাফুফে

ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরীকে নিয়েই সবার আকর্ষণ। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা কোনো ফুটবলার লাল-সবুজের জার্সি গায়ে জড়াবেন, তা ভাবতেই রোমাঞ্চিত বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। শেফিল্ড ইউনাইটেডের এ ডিফেন্ডারকে নিয়ে আলোচনার মধ্যেই বড় চমক হয়ে আসে ইতালিয়ান প্রবাসী ফাহামেদুল ইসলামের নামটি।

২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশ জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ফাহামেদুলকে রাখেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। আগেই সৌদি আরবে ক্যাম্প করতে যাওয়া জামাল ভূঁইয়াদের সঙ্গী হতে সোমবার ইতালি থেকে মধ্যপ্রাচ্যের দেশে যান তিনি।

গতকাল তায়েফে দলের সঙ্গে ট্রেনিংও করেছেন ইতালির চতুর্থ স্তরের ক্লাব অলিভিয়াতে খেলা এ ফরোয়ার্ড। তাঁকে পেয়ে আরও বেশি উজ্জীবিত বাংলাদেশ দল।

বাফুফে লুকোচুরি খেলায় ফাহামেদুলকে নিয়ে খুব বেশি জানা যায়নি। তবে যতটুকু জানা গেছে ইতালিতে খেলা এ ফরোয়ার্ডের জন্ম ফেনীতে। বিশ্বের অন্যতম সেরা একটি দেশের লিগে খেলা ফাহামেদুল এখন সতীর্থদের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তাঁকে ক্যাম্পে পেয়ে ফুটবলাররাও বেশ রোমাঞ্চিত।

বাংলাদেশি হলেও এ দেশের ফুটবল সংস্কৃতি খুব একটা জানা নেই তাঁর। তাইতো রাকিব হোসেন-শেখ মোরসালিনরা তরুণ এ ফুটবলারের সঙ্গে অনেক বিষয় নিয়েই খোলামেলা আলোচনা করছেন। একই সঙ্গে ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া, ফিনল্যান্ড প্রবাসী তারিক রায়হান কাজী ও ফাহামেদুলকে বাংলাদেশের ফুটবল সম্পর্কে ধারণা দিয়েছেন।

ভারত ম্যাচের সেরা একাদশে ফাহামেদুলকে লড়তে হবে রাকিব হোসেন, শেখ মোরসালিন, অভিষেকের অপেক্ষায় থাকা পিয়াস আহমেদ নোভার মতো আক্রমণভাগের ফুটবলারদের সঙ্গে। শুরু থেকেই দলের সঙ্গে অনুশীলন করা ফর্টিস এফসির তারকা নোভার কাছে দলে সুযোগ পাওয়াটা বড় চ্যালেঞ্জের।

গতকাল বাফুফের পাঠানো ভিডিও বার্তায় নোভা বলেন, ‘সব কিছু এখন পর্যন্ত ঠিক আছে। কোচের পরিকল্পনা অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি। আশা করি ভারতের বিপক্ষে ম্যাচটা ভালো হবে। আক্রমণভাগে রাকিব ভাই, মোরসালিন, নতুন প্লেয়ার আল আমিন এবং আমি আছে। একজন নাম্বার নাইন হিসেবে আমি এখানে ফাইট করব। ইনশাআল্লাহ খেলার চেষ্টা করব।’

আক্রমণে যেমন পিয়াসের চ্যালেঞ্জ, রক্ষণে তেমনি করে চ্যালেঞ্জ শাকিল আহাদ তপুর জন্য বেস্ট ইলেভেনে জায়গা পাওয়া। কারণ লিস্টার সিটি এবং শেফিল্ডে রক্ষণভাগে খেলা হামজাকে ভারত ম্যাচেও হয়তো এ দায়িত্ব দিবেন কোচ। সেই হিসেবে হামজার সঙ্গে দেখা যাবে তপু বর্মন, তারিক কাজীর মতো অভিজ্ঞদের।

জাতীয় দলের জার্সিতে দুটি ম্যাচ খেলা শাকিল আহাদ তপু দলে সুযোগ পাওয়ার জন্য অনুশীলনে প্রতিনিয়ত ঘাম ঝরাচ্ছেন, ‘আমার পজিশনে সিনিয়র প্লেয়ার আছেন। তারা অনেক দিন ধরে খেলতেছেন। তাদের অভিজ্ঞতা অনেক। আমি চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে খেলার এবং টিমে জায়গা করে নেওয়ার।’

আমার বার্তা/এমই

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু