ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

‘এই জয় বাংলাদেশেরও’—ব্রাজিলকে বিধ্বস্ত করে আর্জেন্টাইন তারকা

আমার বার্তা অনলাইন
২৬ মার্চ ২০২৫, ১৪:৪০

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে বিধ্বস্ত করে আনন্দের জোয়ারে ভাসছেন আর্জেন্টিনার ফুটবলাররা। এমন মুহূর্তেও বাংলাদেশকে মনে রাখলেন বিশ্ব চ্যাম্পিয়ন দলের তারকা এঞ্জো ফার্নান্দেজ। নিজের ফেসবুক পেজে এক বার্তায় বাংলাদেশি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বললেন, ‘এই জয় আপনাদেরও’।

ব্রাজিল মহারণে নামার আগেই বড় সুখবর পেয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লাতিন আমেরিকা অঞ্চল থেকে প্রথম দল হিসেবে পরবর্তী তথা ২০২৬ ফুটবল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলেছে লিওনেল মেসির দল। সেই উচ্ছ্বাসেই কি না, ব্রাজিলকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতেছিল আলবিসেলেস্তেরা।

টানা ৬ বছর ধরে আর্জেন্টিনাকে না হারানো দলটা আরও একবার হারল ৪-১ গোলের বড় ব্যবধানে। অথচ চোটের কারণে আর্জেন্টিনা পায়নি অধিনায়ক লিওনেল মেসি, পাওলো দিবালা ও লাউতারো মার্তিনেজের মতো তারকাদের।

অথচ এই ম্যাচের আগে আর্জেন্টিনাকে রীতিমত হুমকি দিয়ে রেখেছিলেন ব্রাজিল বার্সা ফরোয়ার্ড রাফিনিয়া। নিজে আছেন দারুণ ছন্দে। আগের ম্যাচেও ছিল বেশ ভালো এক জয়। সেই আত্মবিশ্বাস থেকেই কি না রাফিনিয়া বলে বসলেন, আর্জেন্টিনাকে অবশ্যই হারাবে ব্রাজিল। আর শুধু সেটাই না, তিনি নিজেও গোল করবেন ম্যাচে। কিন্তু খেলা যখন মাঠে গড়াল, তখন দেখা গেল একেবারেই উলটো এক চিত্র।

আর্জেন্টিনার জয়ের অন্যতম নায়ক চেলসির তারকা এঞ্জো ফার্নান্দেজ। ম্যাচের দ্বাদশ মিনিটে নিজে গোল করার পাশাপাশি ৩৭তম মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের লক্ষ্যভেদে অ্যাসিস্ট করেন তিনি। ম্যাচ শেষেই রাফিনিয়াকে তোপ দেগেছেন এঞ্জো। ফেসবুকে তার নামে ভেরিফায়েড একটি পেজে রাফিনিয়াকে নিয়ে এঞ্জো লিখেছেন, 'পরেরবার বিনয়ী থেকো রাফিনিয়া।'

এরপর আরও কয়েকটি পোস্ট দেওয়া হয় ওই পেজটি থেকে। যেখানে বাংলাদেশকেও নিয়ে ছিল একটি। নিজের উদযাপনের ছবির সঙ্গে আর্জেন্টিনা ও বাংলাদেশের পতাকা পাশাপাশি রেখে এঞ্জো লিখেছেন, 'এমন অবিশ্বাস্য সমর্থন ও বার্তার জন্য বাংলাদেশকে ধন্যবাদ। এই জয় আপনাদেরও।'

প্রসঙ্গত, এঞ্জোর নামের ভেরিফায়েড এই পেজ থেকে আগেও বাংলাদেশ নিয়ে পোস্ট করা হয়েছে। হাজার মাইল দূরের আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের নিবেদনের খবর এখন আর অজানা নয় কারোরই। মেসি-মার্টিনেজরাও অবগত আছেন। বাংলাদেশি ভক্তদের খবর জানেন হয়তো এঞ্জোও। তাই তো তাদের প্রতি ধন্যবাদও জানালেন।

আমার বার্তা/জেএইচ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু