ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

আইপিএল নিয়ে প্রতারণার ফাঁদ হোয়াটসঅ্যাপে

আমার বার্তা অনলাইন
২৭ মার্চ ২০২৫, ১০:৫৬

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই কোটি কোটি দর্শকের উন্মাদনা। এই সুযোগকেই কাজে লাগাচ্ছে স্ক্যামাররা। বেটিং লিংকের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার নতুন কৌশল নিয়েছে তারা। বিশেষ করে হোয়াটসঅ্যাপে সক্রিয় হয়ে উঠেছে এই চক্র। যদি আপনি একটু অসতর্ক হন, তবে খোয়াতে পারেন আপনার ব্যক্তিগত তথ্য ও টাকা!

সম্প্রতি একাধিক ব্যবহারকারী অভিযোগ করেছেন যে, আন্তর্জাতিক নম্বর থেকে তাদের হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে। এসব মেসেজে বলা হচ্ছে, "এই লিংকে ক্লিক করুন এবং আইপিএল বেটিং করে লক্ষাধিক টাকা জিতুন!" অনেকে আবার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, এক্সক্লুসিভ অফারের লোভনীয় প্রস্তাব পাচ্ছেন। কিন্তু এই লিংকে ক্লিক করলেই বিপদ! এসব লিংকে ম্যালওয়্যার থাকতে পারে, যা আপনার মোবাইল থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নিতে পারে।

অনেকে হয়তো ভাবছেন, "আমি তো শুধু ক্লিক করব, কিন্তু কোনও তথ্য দেব না, তাহলে সমস্যার কী?" কিন্তু বাস্তবে, স্ক্যামাররা অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করে থাকে। এই লিংকে ক্লিক করলেই আপনার ডিভাইসে একটি ম্যালওয়্যার ইনস্টল হয়ে যেতে পারে, যা আপনার ফোনে সংরক্ষিত ব্যাংক সংক্রান্ত তথ্য, লগইন আইডি, পাসওয়ার্ডসহ ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।

স্ক্যামে পা দিলে কী ক্ষতি হতে পারে?

ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে: স্ক্যামাররা আপনার ব্যাঙ্কের ডিটেইলস সংগ্রহ করে অনলাইনে টাকা হাতিয়ে নিতে পারে।

ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে: আপনার ফোন নম্বর, ঠিকানা বা অন্যান্য সংবেদনশীল তথ্য ফাঁস হয়ে যেতে পারে।

  • ডিভাইসে ভাইরাস বা ম্যালওয়্যার ঢুকে যেতে পারে: যা ফোনকে ধীরগতির করে দিতে পারে বা পুরোপুরি হ্যাক করে ফেলতে পারে।
  • সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি: স্ক্যামাররা আপনার হোয়াটসঅ্যাপ বা অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিতে পারে।

স্ক্যামারদের চিনবেন কিভাবে?

  • অচেনা আন্তর্জাতিক নম্বর থেকে হঠাৎ কোনও প্রলোভনসঙ্কুল মেসেজ আসছে?
  • মেসেজে বলা হচ্ছে, এই লিংকে ক্লিক করলেই ইনস্ট্যান্ট রিওয়ার্ড পাবেন?
  • মেসেজে টাকা ইনকামের অফার দেওয়া হচ্ছে?
  • কোনও সন্দেহজনক অ্যাপ ডাউনলোড করতে বলা হচ্ছে?

যদি এর মধ্যে কোনও কিছু আপনার মেসেজের সাথে মিলে যায়, তাহলে বুঝবেন এটি একটি স্ক্যাম!

কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন?

  • অচেনা নম্বর থেকে আসা কোনও লিংকে ক্লিক করবেন না। সন্দেহজনক কোনও মেসেজ পেলেই সেটি এড়িয়ে চলুন।
  • হোয়াটসঅ্যাপের প্রাইভেসি সেটিংস পরিবর্তন করুন, যেন অচেনা কেউ আপনাকে কোনও গ্রুপে যোগ করতে না পারে।
  • যদি কোনও সন্দেহজনক নম্বর থেকে মেসেজ আসে, সঙ্গে সঙ্গে ব্লক করুন এবং রিপোর্ট করুন।
  • কোনো অফার বা বেটিং লিংকের প্রলোভনে পা দেবেন না। আইপিএল উপভোগ করুন, কিন্তু সতর্ক থাকুন!
  • দ্বিতীয় স্তরের নিরাপত্তা (Two-Factor Authentication) চালু করুন। এতে আপনার অ্যাকাউন্ট আরও নিরাপদ থাকবে।
  • বিশ্বস্ত ও অফিশিয়াল সোর্স ছাড়া কোনও অ্যাপ ডাউনলোড করবেন না।

আমার বার্তা অনলাইন

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু