ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

মুজিব শতবর্ষে বিসিবি থেকে সরানো হয়েছে ১৯ কোটি

আমার বার্তা অনলাইন:
১৫ এপ্রিল ২০২৫, ১৬:৫৬

২০২০-২১ সালে ‘মুজিব বর্ষে’র আয়োজন হিসেবে নানা ফেডারেশন নানা ধরনের অনুষ্ঠান করেছে। বিসিবিও ব্যতিক্রম ছিল না। এখানেও অনুষ্ঠান হয়েছে। তবে আয়োজনের নামে বিপুল অর্থ লোপাট হয়েছে এখানে, অভিযোগ দুদকের।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় বিসিবিতে এসে হাজির হন দুদকের কর্মকর্তারা। প্রায় ১ ঘণ্টারও বেশি সময় ধরে চলে তাদের অভিযান। কী অভিযোগের ভিত্তিতে এ অভিযান, তা দুই সহকারী পরিচালক আল আমিন ও মাহমুদুল হাসান পরিষ্কার করেন অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ে।

তখনই উঠে আসে মুজিব শতবর্ষে হয়ে যাওয়া এ জালিয়াতির খবর। সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, প্রাথমিকভাবে ১৯ কোটি টাকা সরানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু সংখ্যাটা আরও বাড়তে পারে বলেও আভাস দেন তিনি।

তার কথা, ‘মুজিব ১০০ প্রোগ্রামে যে ব্যয় দেখানো হয়েছে, তাতে একটা অ্যানোমলি আছে। কনসার্টসহ যে আয়োজনটা হয়েছিল, সেখানে ২৫ কোটি টাকা খরচ দেখানো হয়েছে। সেখানে আসলে খরচ হয়েছে ৭ কোটি টাকা। এখানে প্রায় ১৯ কোটি টাকা খরচ দেখানো হয়নি, না দেখিয়ে সরিয়ে ফেলা হয়েছে। ফিন্যান্স ডিপার্টমেন্টের কাছে আমরা ডকুমেন্টগুলো চেয়েছি। টিকিট বিক্রি বাবদ দুই কোটি টাকা আয় হয়েছে, এই দুই কোটি টাকাও আয়ে দেখানো হয়নি। আত্মসাতের ইস্যুটা যেটা, সেখানে অঙ্কটা আরও বাড়তে পারে। বরাদ্দ ছিল ১৫ কোটি, খরচ দেখানো হয়েছে ২৫ কোটি, আর খরচ আসলে হয়েছে মোটে ৭ কোটি।’

শুধু মুজিব শতবর্ষে নয়, আরও অনেক খাতে জালিয়াতির আলামত খুঁজছে দুদক। এছাড়াও বিপিএলের টিকিট বিক্রির বিষয়টিও সে আওতায় পড়ে। দুদক সহকারী পরিচালক আল আমিন বলেন, ‘আরেকটা বিষয় আমরা দেখেছি টিকিট সেলিংয়ের ব্যাপারে। আমরা দেখেছি যে তৃতীয় আসর থেকে দশম আসর পর্যন্ত ৮ আসরে আয় দেখানো হয়েছে ১৫ কোটি টাকা। সেখানে গেল বার এক আসরেই আয় হয়েছে ১৫ কোটি টাকা। এবার যখন বিসিবি বলল যে আমরা নিজেরাই টিকিট বিক্রি করব, তখন আয়টা বেড়ে দাঁড়াল ১৩ কোটি টাকা। ৮ বছরে ১৫ কোটি আর এক বছরে ১৩ কোটি, কীভাবে এত বড় অ্যানোমলি হয়, সেটা আমরা রেকর্ডপত্র সংগ্রহ করছি, তা পর্যালোচনা করে দেখব আমরা।’

এছাড়াও তৃতীয় বিভাগের দল নির্বাচনের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ আছে। সে বিষয়ে সহকারী পরিচালক আল আমিন বলেন, ‘২০২৩ সালসহ বিগত বছরগুলোয় কীভাবে দল নির্বাচন হয়েছে, তা এখানে এসে আমরা দেখেছি। আগে দল বাছাইপর্বে খেলানোর জন্য ফি ছিল ৫ লাখ টাকা। তখন ২ কিংবা ৩টা দল খেলত টুর্নামেন্টে। তা থেকেই তারা বাছাই করল দুই বা একটা দল। এ বছর ফি ১ লাখ টাকা করে দেওয়ার পর ৬০টা ক্লাব আবেদন করল। আমরা ডকুমেন্টস কালেক্ট করেছি, কেন আগে বেশি দল নাম লেখাতে পারেনি, এখানে ব্যক্তিগত কোনো প্রভাব ছিল কি না, বোর্ডের কোনো প্রভাব ছিল কি না, এই তৃতীয় বিভাগ বাছাইপর্বে, কিছু ক্রাইটেরিয়াও ছিল যা পাড়া মহল্লার দলগুলোর মিট আপ করা সম্ভবও ছিল না। এটা আমরা যাচাই বাছাই করে দেখব।’

আমার বার্তা/এমই

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সর্বশেষ বিপিএল নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করার পর বিসিবি অন্তত ৫ জনের ওপর নিষেধাজ্ঞা

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

সবশেষ বিপিএল শেষ হয়েছে মাস চারেক হলো। তবে তার রেশ এখনো কাটেনি। মালিকানা এবং পেমেন্ট

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

চলতি মাসের ২৫ তারিখে ভারতের গোয়ায় শুরু হবে সাফ নারী টুর্নামেন্ট। আসন্ন এই টুর্নামেন্টের প্রস্তুতির

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

এক সময় পাকিস্তান মানেই ছিল দুনিয়া কাঁপানো পেসারদের সমাহার। বেশিরভাগ দলের বিপক্ষেই তাদের পেস আক্রমণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সরকারি কোম্পানি বেসরকারি মালিকানায় যাবে: বাণিজ্যমন্ত্রী

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

সিঙ্গাপুর থেকে আসছে ৩ কার্গো এলএনজি, ব্যয় ২১৮৬ কোটি টাকা

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি

‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত: দোকান মালিক সমিতি

ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

অর্থ পাচারসহ আর্থিক অপরাধ দমনে সিঙ্গাপুর কার্যকর ও সফলঃ এফএটিএফ

একদিনে হাম ও হামের উপসর্গে ১২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এনআইডি ও ব্যাংক হিসাবের তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপার গ্রেপ্তার

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

১৬ বছর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ