ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

দুর্দান্ত মেসির উড়ন্ত ফর্ম, টানা পঞ্চম ম্যাচে জোড়া গোল

আমার বার্তা অনলাইন
১৩ জুলাই ২০২৫, ১০:১৪

বয়সের অঙ্কটা ৩৮ পেরিয়েছে কিছুদিন আগে, তার কোনো ছাপই যেন রাখতে চাচ্ছেন না আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। একেবারে উড়ন্ত ফর্ম যাকে বলে। আমেরিকান মেজর লিগ সকারের (এমএলএস) সর্বশেষ পাঁচ ম্যাচেই তিনি ইন্টার মায়ামির জার্সিতে জোড়া গোল করেছেন। আজ (রোববার) ভোরে তার জোড়া গোলে ভর করে ন্যাশভিলে এসসিকে ২-১ ব্যবধানে হারিয়েছে মায়ামি।

গত ম্যাচেই এমএলএসের ইতিহাসে প্রথম কোনো ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে একাধিক গোল করার ইতিহাস গড়েন মেসি। এবার সেই সংখ্যাকে তিনি পাঁচে বাড়িয়ে নিলেন। এ নিয়ে মন্ট্রিয়েল, কলম্বাস ক্রু, আবার মন্ট্রিয়ল, নিউ ইংল্যান্ড রেভ্যুলুশন এবং ন্যাশভিলের বিপক্ষে টানা পাঁচ ম্যাচেই করলেন জোড়া গোল। এ ছাড়া ফ্রি-কিকে করা গোলেও নতুন রেকর্ড গড়েছেন আলবিসেলেস্তে তারকা। তিনি এখন ফ্রি-কিকে চতুর্থ সর্বোচ্চ ৬৯টি গোলের মালিক।

ন্যাশভিলের বিপক্ষে ম্যাচের সপ্তদশ মিনিটেই আজ গোলের সূচনা করেন মেসি। কয়েকজনের মাঝখান দিয়ে মারা নিচু ফ্রি-কিক শটে তিনি গোলটি করেন। যা ২০১৮ সালের পর থেকে তার ৩৫তম ফ্রি-কিক গোল। যা পেনাল্টি গোলের চেয়েও বেশি, ওই সময়ের মধ্যে স্পটকিকে মেসি ৩৩টি গোল করেছেন। ৬২ মিনিটে আসে মায়ামির পক্ষে তার দ্বিতীয় গোল। এবারের স্কোরে কৃতিত্ব অবশ্য ন্যাশভিলে গোলরক্ষকের। সতীর্থকে পাস দিতে গিয়ে তিনি সামনে থাকা মেসির পায়ে বল তুলে দেন, এরপর আরেকজনকে কাটিয়ে জালে পৌঁছাতে ভুল করেননি এলএমটেন।

এ নিয়ে চলতি এমএলএসের ১৬ ম্যাচে নিজের ১৫তম গোল পেয়ে গেলেন এই মায়ামি ও আর্জেন্টাইন তারকা। এ ছাড়া অ্যাসিস্ট করেছেন ৬ গোলে। সবমিলিয়ে ২১ গোলে সরাসরি অবদান মেসির। ২০২৩ সালের গ্রীষ্মে মায়ামিতে যোগ দেওয়ার পর ফ্লোরিডার ক্লাবটির হয়ে ৬৬ ম্যাচে তার গোলসংখ্যা ৫৫–তে গিয়ে ঠেকল। সবমিলিয়ে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৮৭২ গোল করলেন মেসি।

ম্যাচটিতে অবশ্য মেসি দ্বিতীয় গোল করার আগে ন্যাশভিলের পক্ষে ব্যবধান কমান হ্যানি মুখতার। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৫ নম্বরে উঠে এলো মায়ামি। টানা ষষ্ঠ জয়ে ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৩৮। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ২২ ম্যাচে ৪৩।

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু