ই-পেপার বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

নোংরা রাজনীতির কারণে ফুটবলের উন্নয়ন থমকে ছিল: তাবিথ আউয়াল

আমার বার্তা অনলাইন:
০৩ অক্টোবর ২০২৫, ১৪:০৭

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, গ্রামীণ ক্রীড়া উন্নয়নে, বিশেষ করে ফুটবলের উন্নয়নে অনেক কাজ বাকি আছে। দীর্ঘদিন খেলাটা থমকে ছিলো। খেলায় নোংরা রাজনীতি ঢুকে গিয়েছিলো। আমরা কোনো উন্নয়ন দেখছিলাম না। আপনাদের সহযোগিতায় বিগত ১১ মাস আগে নতুন কমিটি গঠিত হয়েছে। সেই কমিটি চেষ্টা করছে খেলাটা যেন মাঠে ফেরত আসে।

শুক্রবার (০৩ অক্টোবর) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জে জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় সভার আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা।

তাবিথ আউয়াল আরও বলেন, আমি তরুণ সমাজের জন্য তাদের উন্নয়নে অবদান রাখতে চাই। আমি এ যাত্রায় ফুটবলকে বেছে নিয়েছি। আওয়ামী লীগের আমলেও ২০১২ সালে আমার ফুটবল যাত্রায় বাফুফের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হই। সেখানেও চাঁপাইনবাবগঞ্জের ভোট ও সহযোগিতায় আমি বারবার নির্বাচিত হয়েছি।

বাফুফে সভাপতি বলেন, সাম্প্রতিক সময়ে আপনারা দেখছেন, আমরা এএফসি লেভেলে ভালো লড়াই করছি। এমনকি নারীরা এএফসিতে কোয়ালিফাই করেছে। এরপরও কিছু জায়গায় আমরা পিছিয়ে আছি। আমরা দেখেছি পুরো বাংলাদেশে ডিএসএ'র কমিটিগুলোও আহ্বায়ক কমিটি দিয়ে চলছে। আমরা চেষ্টা করছি দ্রুত একটা নির্বাচিত কমিটিতে যাওয়ার জন্য। তার আগে একটি আহ্বায়ক কমিটি দিতে হবে। এই কমিটিতে আমরা চেষ্টা করছি, শুধুমাত্র খেলোয়াড় সংগঠক, সাবেক খেলোয়াড়, রেফারি, কোচ এবং ক্লাব চালায় এমন লোকজনদের রাখতে। এই মুহূর্তে আমরা কারো ধর্ম, জাত, রাজনৈতিক পরিচয় দেখতে চাই না।

তাবিথ আউয়াল বলেন, আহ্বায়ক কমিটি গঠনের আগেই যাতে জেলা পর্যায়ে কিছু ফান্ডের ব্যবস্থা করা যায়, সে চেষ্টা করা হচ্ছে। আমরা চাচ্ছি, মন্ত্রণালয়কে ব্যবহার করে জেলা প্রশাসন ও এলাকার ক্রীড়া সংস্থাকে ব্যবহার করে স্টেডিয়ামগুলোকে উন্নয়ন করার। আমার ওপর আস্থা রাখেন, আমরা শীগগিরই আহ্বায়ক কমিটি গঠন করে আর্থিক সংস্থানের ব্যবস্থা করে দেব।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, পরিচালক মনিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান মুকুল, অতিরিক্ত সাধারণ সম্পাদক এম কোরাইশী মিলু, যুগ্ম সম্পাদক শেখ মোহাম্মদ ফরিদ সায়েম, কোষাধ্যক্ষ বদিউজ্জামাল বুধু, নির্বাহী সদস্য তোফিজুল রহমান পুতুল, অহিদুল ইসলামসহ অন্যরা।

আমার বার্তা/এল/এমই

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

চট্টগ্রামে শেষ পর্যন্ত পরিত্যক্তই হয়ে গেলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। বিকেল ৪টা ১৮ মিনিটে

অবশেষে ছাড় দিলো বিসিবি, পিএসএল ফাইনাল খেলতে যাচ্ছেন নাহিদ রানা

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে খেলতে মাঝ পথেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছাড়তে হয়েছিল

নতুন কুঁড়িতে আট খেলায় ১ লাখ ৬০ হাজার কিশোর-কিশোরী

যুব সমাজকে ক্রীড়ামুখী করতে ও মেধাবী ক্রীড়াবিদ বের করতে সরকার নতুন কুঁড়ি স্পোর্টস চালু করছে।

বিশ্বকাপে তারকাদের নিষেধাজ্ঞামুক্ত রাখতে নিয়ম বদলে ফেলল ফিফা

ফিফা ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়েছে আগেই, দেড় মাসেরও কম সময়ের মাঝে গড়াবে খেলা। মেগা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোয়েব চৌধুরীকে মাল্টা সরকারের বিশেষ সম্মাননা

জাপানের সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

বর্তমান সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী

ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের পরামর্শ নেইনি: সংসদে শ্রম প্রতিমন্ত্রী

৫ বছর পর ঢাকা-ইইউ কূটনৈতিক সংলাপ, অংশীদারিত্ব গভীর করার প্রতিশ্রুতি

নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

বেলারুশ হতে পারে সার আমদানির নতুন গন্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার পতনের হুমকি দিলে বিরোধীদল থেকে আপনাদের পতন করা হবে

জাতীয় পরিচয়পত্র আবেদনের নিয়মে নতুন সংযোজন

৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার: আদালতে লিমন-বৃষ্টির বন্ধুরা

সংস্কারহীন সড়কে বিপর্যয়: ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে নাকাল যাত্রী ও হাইওয়ে পুলিশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

রেমিট্যান্সে সুবাতাস, এপ্রিলের ২৮ দিনেই এলো ২৯১ কোটি ডলার

লিফলেটে জুলাই সনদ নেই, জামায়াতের অবস্থান আধা প্রেম আধা প্রতারণা

রাস্তা সংস্কারের ফরমায়েশ পূরণে লাগবে ৩ লাখ কোটি টাকা: সেতুমন্ত্রী

১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সোলার থেকে উৎপাদন করা হবে: বাণিজ্যমন্ত্রী

২০৪০ সালের মধ্যে ৫.৫৭ কোটি পর্যটক আকর্ষণ ও ২.১৯ কোটি কর্মসংস্থান

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু ডিএমপির

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার