ই-পেপার রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

মোরসালিনের গোলে ২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ

আমার বার্তা অনলাইন:
১৮ নভেম্বর ২০২৫, ২২:১৫
আপডেট  : ১৮ নভেম্বর ২০২৫, ২২:২৯
বাংলাদেশের আক্ষেপ ঘুচালেন হামজারা। ছবি: বাফুফে

একটি জয়ের জন্য কত অপেক্ষা! ২২ বছর আগে হারানোর পর এক এক করে ১০ বার ভারতের মোকাবিলা করেও জয় পাচ্ছিল না বাংলাদেশ। অবেশেষে সেই কাঙ্খিত জয়টি এলো এবং যে মাঠে ২০০৩ সালে ভারতকে শেষবার হারিয়েছিল বাংলাদেশ, সেই মাঠেই। মঙ্গলবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে জিতেছে ভারতের বিপক্ষে।

১২ মিনিটে মোরসালিনের করা গোলটি বাকি সময় ধরে রেখেছে বাংলাদেশ। সেই কৃতিত্ব সিংহভাগই হামজা চৌধুরীর অবদান। এক কথায় ম্যাচটি ছিল হামজাময়।

গত ২৫ মার্চ ভারতে অনুষ্ঠিত ম্যাচ ড্র করে এসছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে বাংলাদেশ ম্যাচ জিতে পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট ঝুলিতে তুললো।

এএফসি এশিয়া কাপ বাছাই পর্বের এই ম্যাচটি কোনোভাবেই বাংলাদেশ এবং ভারতের জন্য গুরুত্বপূর্ণ ছিল না। কারণ, আগেই এই দুই দল বাছাই পর্ব থেকে ছিটকে পড়েছে। তবে ঢাকা স্টেডিয়ামে বাংলাদশে এবং ভারত ম্যাচটি মর্যাদার লড়াই।

সেই মর্যাদার লড়াইয়ে অবশেষে জিতলো বাংলাদেশ। গত ২৫ মে শিলংয়ে ভারতের সঙ্গে ড্র করে এসেছিল বাংলাদেশ। যেটা ছিল বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর প্রথম ম্যাচ। কিন্তু এবার ঘরের মাঠে সেই ভারতকে পেয়ে হামজা চৌধুরা এবং সে সঙ্গে শামিত সোমরা মাঠ ছাড়লো জয়ের হাসি নিয়ে।

১২ মিনিটে মোরসালিনের গোলে বাংলাদেশ এগিয়ে গেলেও ভক্ত-সমর্থকদের শঙ্কা ছিল, শেষ মুহূর্তে না আবার গোল হজম করে বসে লাল-সবুজের জার্সিধারীরা! কারণ, আগে গোল দিয়ে শেষ মুহূর্তে গোল হজম করে কত ম্যাচ যে জয় বঞ্চিত থাকতে হলো বাংলাদেশকে! যার সর্বশেষ উদাহরণ, চারদিন আগে নেপালের বিপক্ষে ম্যাচটি। যেটাতে হামজার জোড়া গোল সত্ত্বেও শেষ মুহূর্তের গোল ২-২ ব্যবধানে ড্র করতে হয়েছিল বাংলাদেশকে।

তবে, এবার আর সে শঙ্কাকে বাস্তবে রূপ দিতে পারেনি ভারতীয়রা। মোরসালিনের দেয়া গোলের পর নিজেদের রক্ষণ জমাটবদ্ধ রেখেই জয় তুলে নিলো বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকে বাংলাদেশের পোস্ট লক্ষ্যে একের পর এক আক্রমণ সাজাচ্ছিল ভারত। কিন্তু ১২তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে দ্রুত গতিতে তিনজনকে কাটিয়ে ভারতের বক্সে ঢুকে যান রাকিব।

বাম দিক থেকে রাকিব যে ক্রসটি নেন তাতে দুর্দান্তভাবে কানেক্ট করেন মোরসালিন। ভারতীয় গোলরক্ষক এগিয়ে এসেও শেষ রক্ষা করতে পারেননি। গোল...। বাংলাদেশ এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

এরপর সমতায় ফিরতে মরিয়া ভারত অনেকবার চেষ্টা চালিয়েছে গোলের; কিন্তু হামজাদের ডিফেন্স এবং গোলরক্ষক মিতুল মারমার বাধা ভেদ করে তারা পারেনি গোল করতে। হামজা চৌধুরী গোললাইনে সেভ করেছেন বারবার। দুরপাল্লার শটে তার শট পোস্ট ঘেঁষে বাইরেও গেছে একবার। রক্ষণে বারবার ত্রানকর্তার ভূমিকায় ছিলেন। আক্রমনে সহায়তাও করেছেন।

মাঠে উত্তেজনাও ছিল বেশ। জামাল ভূঁইয়া আগের দিন বলেছিলেন, এই ম্যাচে অনেক ঘটনা ঘটবে। ৩৩ মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কিও হয়েছে। ফিলিপাইনের রেফারি বাংলাদেশের তপু বর্মণ ও ভারতের নারাভি নিখিলকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেছেন।

তার আগে ব্যাথা পেয়ে ২৭ মিনিটে মাঠ ছেড়েছেন তারিক কাজী। তার পরিবর্তে কোচ মাঠে নামিয়েছেন মোহামেডানের তরুণ ডিফেন্ডার শাকিল আহাদ তপুকে।

বাংলাদেশ একাদশ

মিতুল মারমা, তপু বর্মণ, তারিক কাজী (শাকিল আহাদ তপু), সাদ উদ্দিন জায়ান আহমেদ (তাজ উদ্দিন), হামজা চৌধুরী, সোহেল রানা, শামিত সোম, রাকিব হোসেন, শেখ মোরসালিন (শাহরিয়ার ইমন) ও ফয়সাল আহেমদ ফাহিম।

আমার বার্তা/এমই

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সব ধরনের প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করল রিয়াল মাদ্রিদ। স্পেনের ফুটবল প্রশাসনের

দায়িত্ব পেয়ে প্রথমবার জ্যোতিদের সঙ্গে দেখা করলেন রাশনা

গত মঙ্গলবার তামিম ইকবালকে সভাপতি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এডহক কমিটি গঠন করেছে জাতীয়

ব্রাজিলের কাছে ৩ গোলে হারল আর্জেন্টিনা, ম্যাচ শেষে হাতাহাতি

যেকোনো পর্যায়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই বাড়তি উন্মাদনা তৈরি করে। লাতিন আমেরিকার অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে আজ (শনিবার)

কোনো পরিবর্তন ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

সীমিত ওভারের দুই ফরম্যাটে সিরিজ খেলতে নিউজিল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে। সিরিজের প্রথম দুটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরোক্ষ আলোচনার পর এখন মুখোমুখি বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান

৫ আগস্টের পর থেকেই ডিস্টার্ব করতেন যুবদল নেতা মঈন উদ্দিন: ডা. কামরুল

কুষ্টিয়ায় কথিত পীরকে পিটিয়ে হত্যা, আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল রিয়াল মাদ্রিদ

অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে: এ্যানি

মিরপুরে বিজয় রাকিন সিটিতে বাসিন্দাদের মানববন্ধন ও অনশনের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সৎ উদ্দেশ্যে’ আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের

সিলেটে মোটরসাইকেল চোর চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার

দায়িত্ব পেয়ে প্রথমবার জ্যোতিদের সঙ্গে দেখা করলেন রাশনা

চিকিৎসকদের ওপর হামলা: ৪ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৮৮৭৪ জন: স্বাস্থ্য অধিদপ্তর

সারাদেশে চাঁদাবাজদের ‘আনবায়াসড’ তালিকা হচ্ছে: র‌্যাব

ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস

অপরাধ করলে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী

সংরক্ষিত আসন: বিএনপির মনোনয়ন তুলতে গিয়ে তোপের মুখে কনকচাঁপা

হাসিনাকে প্রত্যর্পণের দাবি, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন দাবি মার্কিন গোয়েন্দাদের

ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে শাহবাজের পৃথক বৈঠক

আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আইইউবিতে শেষ হলো সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন