ই-পেপার বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

বিগ ব্যাশ লিগ: সাকিবের রেকর্ড ভাঙলেন রিশাদ

আমার বার্তা/এল/এমই
১০ জানুয়ারি ২০২৬, ১১:০১

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে বাংলাদেশের প্রথম প্রতিনিধি হিসেবে দেখা গিয়েছিল সাকিব আল হাসানকে। যেখানে দুই মৌসুমে তিনি দুটি দলের হয়ে ৬ ম্যাচ খেলেছেন। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে চলমান বিগ ব্যাশে অভিষেক হয়েছে তারকা লেগস্পিনার রিশাদ হোসেনেরও। প্রথম আসরেই তিনি আলো ছড়াচ্ছেন। ভেঙে দিয়েছেন বাংলাদেশি বোলার হিসেবে বিগ ব্যাশে সর্বোচ্চ উইকেটের রেকর্ড।

গতকাল (শুক্রবার) নিজেদের মাঠ বেলেরাইভ ওভালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছিল রিশাদের হোবার্ট হারিকেন্স। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে হোবার্ট ১৭৮ রান সংগ্রহ করে। এদিন ব্যাটিংয়ে নামা হয়নি রিশাদের। পরবর্তীতে এই বাংলাদেশি তারকা ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেছেন। যার সুবাদে অ্যাডিলেডকে ৩৭ রানে হারিয়ে চলমান আসরেও দাপুটে অবস্থান ধরে রেখেছে হোবার্ট।

রিশাদ এদিন উইকেটের দেখা পান আগের দুই ম্যাচে উইকেটশূন্য থাকার পর। এ নিয়ে এখন পর্যন্ত ৮ ম্যাচে তার উইকেটসংখ্যা ১১। এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বিগ ব্যাশে সবচেয়ে বেশি উইকেট ছিল সাকিবের। তিনি ৬ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন। তাকে ছাড়িয়ে গেলেন রিশাদ। অবশ্য বোলিংয়ে দারুণ কার্যকারিতার কারণে একাদশেও সুযোগ পাচ্ছেন নিয়মিত।

বিগ ব্যাশে স্পিনারদের মধ্যে এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ উইকেট পেয়েছেন রিশাদ। অ্যাডিলেড স্ট্রাইকার্সের লেগস্পিনার লয়েড পোপও তার সমান ১১ উইকেট রয়েছে। ফ্র্যাঞ্চাইজি লিগটিতে রিশাদ অভিষেক ম্যাচে কোনো উইকেট পাননি। একই ফল পেয়েছেন মাঝের আরও দুটি ম্যাচে। তবে দুয়েক ম্যাচ বাদে কার্যকরী ছিলেন হোবার্টের বাকি খেলাগুলোয়। ২ ম্যাচে ৩টি করে এবং ২ ম্যাচে ২টি করে উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটসংগ্রাহকের দৌড়েও আছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থান পাকাপোক্ত করল হোবার্ট

বিপিএলে ম্যাচসেরা হয়ে সাকিবকে কেন কৃতিত্ব দিলেন ওয়াসিম

সাকিবকে পেছনে ফেলে বিপিএলে নাসুমের রেকর্ড

এবারের বিগ ব্যাশে উইকেটসংগ্রাহকদের তালিকায় রিশাদের অবস্থান ষষ্ঠ। তার সামনে থাকা ইংল্যান্ডের পেসার জেমি ওভারটনও সমান ১১ উইকেট নিয়েছেন। এখন পর্যন্ত সর্বোচ্চ ১৪টি করে উইকেট পেয়েছেন জ্যাক এডওয়ার্ডস ও গুরিন্দর সান্ধু। এ ছাড়া পিটার সিডল ও হারিস রউফ ১৩টি করে এবং নাথান এলিস ১২ উইকেট শিকার করেছেন। এলিস-রিশাদ দুজনেই হোবার্টের হয়ে খেলছেন, তাদের দলও ১২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে বিগ ব্যাশের শীর্ষে রয়েছে।

আমার বার্তা অনলাইন:

এশিয়ান গেমসের আগে অধিনায়কের পদ ছাড়লেন জ্যোতি

টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) জাপানে

আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ

নিরাপত্তা শঙ্কার কারণে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার অনুমতি দেয়নি

জিম্বাবুয়ের হয়ে খেলতে চেয়েছিলেন অজি অধিনায়ক

অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ স্যাম ও টম কারানের সঙ্গে তার ছোটবেলার কথা মনে করলেন। দুই

জাতীয় দলের কোচ হতে চান সুজন

জাতীয় দলের কোচ হিসেবে অস্থায়ীভাবে কাজ করার অভিজ্ঞতা আছে খালেদ মাহমুদ সুজনের। সুযোগ পেলে আবারও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজী নজরুলের জয়গান: সংস্কৃতি-সাহিত্যে বাংলাদেশ-রাশিয়া মেলবন্ধনের এক অনন্য সন্ধ্যা

শিল্পাঞ্চলে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হচ্ছে 

৫৭ শিক্ষার্থী পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড  

শুক্রবার জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সীরাতুন্নবী ফেস্টিভ্যাল 

এশিয়ান গেমসের আগে অধিনায়কের পদ ছাড়লেন জ্যোতি

লাইনে কাপড় পড়ে মেট্রোরেল বন্ধ, ৪০ মিনিট পর স্বাভাবিক

মৃত্যুর পর পুলক চ্যাটার্জির বকেয়া ১০ লাখ টাকা দিলো সমকাল

লোক দেখানো নাকি জনকল্যাণেই যুবদলের ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতার যাত্রা

রাজধানীর যানজট নিরসনে এআই ট্রাফিক ব্যবহারের সিদ্ধান্ত

সিলেটে দুই মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার

বাস চাপায় প্রাণ হারালেন মাদ্রাসাশিক্ষিকা, মহাসড়ক অবরোধ 

বরিশাল সেনানিবাস সম্প্রসারণে ১১৫৩ কোটি টাকার প্রকল্প

তুরস্ক ঘুরতে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী

চলে গেলেন মেখল মাদরাসার মুহতামিম উসমান ফয়েজী 

আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ

‘তোমরা মারো না কেন, মারো’, সাদ্দামকে বলেছিলেন কাদের

সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

কী পরিমাণ সম্পত্তি কাদের নাছিম আরাফাত ও নিখিলের, মূল্য কত

শেখ হাসিনা-কাদেরসহ অন্যদের হস্তান্তর করলে ভারতের সাথে সম্পর্ক সহজ হবে: তথ্য উপদেষ্টা