ই-পেপার শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

সরকার চাইলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান: নাকভি

আমার বার্তা অনলাইন:
২৪ জানুয়ারি ২০২৬, ১৯:০৭

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সরকারের। আইসিসিও অনড় ভারতে বিশ্বকাপ খেলতেই হবে। শনিবার ক্রিকবাজ ও ক্রিকইনফো জানিয়েছে, প্রায় তিন সপ্তাহের অচলাবস্থা শেষে শুক্রবার সন্ধ্যায় বিসিবিকে ই-মেইলের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয় আইসিসি। বাংলাদেশকে সরিয়ে দিয়ে সেখানে স্কটল্যান্ডকে যুক্ত করা হয়। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তকে ‘অবিচার’ এবং ‘দ্বিমুখী নীতি’ হিসেবে আখ্যায়িত করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।

বাংলাদেশের বাদ পড়ার খবর নিশ্চিত হওয়ার পরই গণমাধ্যমের মুখোমুখি হন পিসিবি চেয়ারম্যান। তিনি আইসিসির সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায্য আচরণ করা হয়েছে। আমি আইসিসির বোর্ড সভাতেও স্পষ্টভাবে একই কথা বলেছি। এখানে দ্বৈত নীতি চলতে পারে না। এক দেশের জন্য এক নিয়ম, আর অন্য দেশের জন্য আরেক নিয়ম হতে পারে না।’

নাকভি আরও যোগ করেন, ‘আমরা স্পষ্টভাবে বলছি, বাংলাদেশের সঙ্গে অবিচার করা হচ্ছে। যেকোনো পরিস্থিতিতেই তাদের বিশ্বকাপে খেলতে দেওয়া উচিত ছিল। তারা বিশ্ব ক্রিকেটের একটি বড় অংশীজন, তাদের প্রতি এই অবিচার কোনোভাবেই কাম্য নয়।’

আগে থেকেই গুঞ্জন ছিল, বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করতে পারে। সেই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছেন খোদ পিসিবি প্রধান। তিনি বলেন, ‘একটি দেশ আরেকটি দেশকে নির্দেশ দিতে পারে না। যদি এমন চেষ্টা করা হয়, তবে পাকিস্তানের নিজস্ব অবস্থান রয়েছে।’

পাকিস্তান যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে না খেলে, সে ক্ষেত্রে কোনো বিকল্প পরিকল্পনা আছে কি না জানতে চাইলে নাকভি বলেন, ‘আমরা সরকারের প্রতি দায়বদ্ধ। যদি সরকারের পক্ষ থেকে নির্দেশনা আসে তাহলে পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে না। আমরা প্রধানমন্ত্রীর দেশে ফেরার অপেক্ষা করছি। তিনি দেশে ফিরলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

আমার বার্তা/এমই

দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ

ডারউইনে রীতিমতো আগুন ঝরালেন বাংলাদেশি পেসাররা। হাসান মাহমুদ-এবাদত হোসেনদের তোপের মুখে দাঁড়াতেই পারেনি অজিরা। হাসান

চালকের আসনে বসে চা পান করতে গেল বাংলাদেশ

প্রথম সেশনে নতুন বলে রীতিমতো আগুন ঝরান হাসান মাহমুদ-তাসকিন আহমেদরা। তাতে টপ অর্ডারের চার ব্যাটারকে

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচেও কি ফিরল স্নিকোমিটার বিতর্ক?

সর্বশেষ গ্রীষ্মে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ঐতিহাসিক অ্যাশেজ সিরিজে ‘স্নিকো’ প্রযুক্তির ভুল অডিও প্রসেসিং ও সমন্বয়

রোনালদোর স্ত্রী কে এই জর্জিনা রদ্রিগেজ?

ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ এখন স্বামী-স্ত্রী। মঙ্গলবার তারা অনাড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন আরও ৩ ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সরকারের

চালকদের স্বাস্থ্যসেবা ও জিপিএস নজরদারিতে বদলাচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনা

দীর্ঘ যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনারা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার একাধিক চেষ্টা

চট্টগ্রামে ব্যাংক থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও, কর্মকর্তাসহ গ্রেপ্তার ২

অ্যাকাডেমিক মাইগ্রেশনের দাবিতে ঢাকা কলেজের মূল ফটকে তালা

বন্ধ গ্যারেজের বাইরে রক্তের দাগ, ভেতরে মিলল মালিকের গলাকাটা মরদেহ

কনটেন্ট নির্মাতাদের জন্য ফেসবুকের নতুন অ্যাপ

আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা

বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী

বিএনপি মহাসচিব থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

চাহিদার মাত্র ২৯% বিদ্যুৎকেন্দ্রে, সার কারখানাগুলো পাচ্ছে ৩৮% গ্যাস: সিপিডি

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাত

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

উত্তরা বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

ছয় অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

জাফর ইকবালকে ‘জ্ঞানপাপী’ ও ‘শিক্ষক নামের কলঙ্ক’ বললেন চিফ প্রসিকিউটর