ই-পেপার শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩

‘পাকিস্তান না গেলে আর বিশ্বকাপই থাকবে না, সেখানে খেলবে উগান্ডা’

আমার বার্তা অনলাইন
২৫ জানুয়ারি ২০২৬, ১২:৫৭
রশিদ লতিফ: ফাইল ছবি

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তানের সরে দাঁড়ানো উচিত বলে আবারও মত দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তার মতে, পাকিস্তান অংশ না নিলে এই টুর্নামেন্টের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যাবে।

ইউটিউব চ্যানেল ‘কট বিহাইন্ড’-এ লতিফ বলেন, ‘পাকিস্তান না গেলে সবকিছু ভেঙে পড়বে। এটা আর বিশ্বকাপ থাকবে না। অস্ট্রেলিয়া বনাম ভারতের মতো ম্যাচ হতে পারে। কিন্তু বিশ্বকাপের মান শেষ হয়ে যাবে। বিশ্বকাপটাই শেষ।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে এসব কথা বলেন লতিফ। তার ধারণা, পাকিস্তান ইতোমধ্যেই সরে যাওয়ার পথেই হাঁটছে।

লতিফ বলেন, ‘আজকের সংবাদ সম্মেলন দেখে মনে হয়েছে তারা সেই পথেই এগোচ্ছে। যখন তিনি বলেন সরকার সঙ্গে কথা বলবেন, তখন আমার মনে হয় সেই কথা আগেই হয়ে গেছে। এখন শুধু বিষয়টা টেনে নেওয়া হচ্ছে।’

বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেন রশিদ লতিফ। তিনি বলেন, ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ দৃঢ়তা দেখিয়েছে।

তার ভাষায়, ‘নিজেদের অবস্থানে অটল থেকে বাংলাদেশ প্রমাণ করেছে তারা পরিষ্কার এবং স্পষ্ট। তারা দেশের কথা ভেবেছে। এখন পাকিস্তানের সময় এসেছে কথা বলা বন্ধ করে কাজ করার।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর রাজনৈতিক প্রভাবের অভিযোগও তোলেন লতিফ। তার দাবি, বিসিসিআই দেশটির ক্ষমতাসীন বিজেপির প্রভাবের অধীনে কাজ করে।

ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বিশ্বকাপে আগ্রহ অনেক কমে যাবে বলেও মন্তব্য করেন তিনি। লতিফ বলেন, ‘কমপক্ষে ৫০ শতাংশ মানুষ ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে চায়। পাকিস্তান না থাকলে সেই আগ্রহ শেষ হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তান যদি বাংলাদেশের সঙ্গে যোগ দেয়, তাহলে বিষয়টা আলোচনার টেবিলে আসবে। বাংলাদেশ একা থাকলে শাস্তির মুখে পড়বে। কিন্তু পাকিস্তানও সরে গেলে সেটা আর বিশ্বকাপ থাকবে না। সেটা শুধু আইপিএল হয়ে যাবে।’

ভারত-পাকিস্তান দ্বন্দ্ব শুধু ক্রিকেটেই নয়, অন্য খেলাতেও প্রভাব ফেলে বলে মনে করেন লতিফ। তিনি বলেন, ‘পাকিস্তান সরে গেলে সেই খবর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে। ক্রিকেটের সম্প্রচারে ভারতের বাজারের বড় ভূমিকা আছে।’

মজার ছলে তিনি বলেন, ‘ভাবুন তো, যদি পাকিস্তানের জায়গায় উগান্ডা খেলে। আহমেদাবাদে ভারত বনাম উগান্ডা ম্যাচে কি দর্শক মাঠ ভরাবে?’

আমার বার্তা/জেইচ

জাতীয় দলের প্রধান নির্বাচক বাশার, সহকারী নির্বাচক নাঈম ইসলাম

জাতীয় দলের সঙ্গে চলতি মাসেই শেষ হচ্ছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর পথচলা। পাকিস্তান

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

সান্তিয়াগো বার্নাব্যুতে আগের দেখায় তিন গোলের ব্যবধানে হারার পর দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ নির্বাচন নিয়ে শুরু থেকেই আলোচনা-সমালোচনা হচ্ছে। আর  অনিয়মের অভিযোগ তুলে

ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই গিনেস রেকর্ডবুকে মেক্সিকো

হাজারো মানুষের অংশগ্রহণে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল ক্লাস আয়োজন করে গিনেস বিশ্বরেকর্ড গড়ল মেক্সিকো। রাজধানী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে আটকে পড়া ১৮৬ বাংলা‌দে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন

সুখী দেশের তালিকার শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশ অবস্থান কোথায়?

ঈদ‌কে কেন্দ্র করে বাজারে অস্থিরতা, বে‌ড়ে‌ছে মাছ-মাংস-মসলার দাম

ইসরায়েল-যুক্তরাষ্ট্র পুরো বিশ্বকে রক্ষা করছে, দাবি নেতানিয়াহুর

পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড

আরব মিত্রদের কাছে ২৩০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালিয়েছে ইরান

পবিত্র জুমাতুল বিদা আজ

ঈদের দিন কালবৈশাখী ঝড়ের শঙ্কা, ঈদ জামাতের সময় হতে পারে বৃষ্টি

সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর

২০ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

ছাগলনাইয়ায় এমপি মজনুর ঈদ উপহার বিতরণ

ছাগলনাইয়ায় অসহায়দের মাঝে ঈদ সহায়তা

জ্যোতির্বিজ্ঞান বা হিজরী ক্যালেন্ডার অনুযায়ী রোজা-ঈদ পালন করা ইসলামে বৈধ নয়

কে কাকে ভোট দিয়েছে সেটা বিবেচ্য বিষয় নয়: সমাজকল্যাণ মন্ত্রী

কাতারের গ্যাসক্ষেত্রে হামলার পর বিশ্বজুড়ে গ্যাস-তেলের দামে উল্লম্ফন

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকায় ১৭৭১ ঈদ জামাত, নিরাপত্তায় শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

সান্তাহারে নীলসাগরের উদ্ধারকাজ শেষ, স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল

জাতীয় দলের প্রধান নির্বাচক বাশার, সহকারী নির্বাচক নাঈম ইসলাম