ই-পেপার বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে ডাক পেয়ে যে প্রতিক্রিয়া স্কটল্যান্ডের

আমার বার্তা অনলাইন:
২৫ জানুয়ারি ২০২৬, ১৪:৪২

প্রায় তিন সপ্তাহ ধরে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনায় ছিল আইসিসি। এর মাঝেই বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড টুর্নামেন্টটিতে ডাক পেতে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও এ নিয়ে আইসিসির সঙ্গে কোনো কথা হয়নি বলে জানায় স্কটিশ ক্রিকেট বোর্ড। সেই দলটাই শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় বিশ্বকাপ খেলতে যাচ্ছে। যার প্রতিক্রিয়ায় স্কটিশরা জানিয়েছে– তারা ‘সব সময় (খেলতে) প্রস্তুত।’

নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে না চাওয়া বাংলাদেশকে বাদ দেওয়ার ঘোষণায় গতকাল (শনিবার) আইসিসি জানায়, ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড অংশগ্রহণ করবে। প্রকাশিত ম্যাচের সময়সূচি অনুযায়ী বিসিবি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে অস্বীকার করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় ২০ দলের এই টুর্নামেন্টে ভারতের মাটিতে বাংলাদেশ জাতীয় দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা ঝুঁকি না থাকায়, আইসিসি বিসিবির ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি প্রত্যাখ্যান করে।

বিশ্বকাপের মতো মঞ্চে জায়গা পেয়েই ক্রিকেট স্কটল্যান্ড টুইট বার্তায় লিখেছে– ‘সব সময়েই প্রস্তুত।’ আরেকটি পোস্টে তারা ‘দ্রুততম সময়ে ভারতে পৌঁছানোর প্রস্তুতি চলছে’ বলে উল্লেখ করে। তৎক্ষণাৎ তাদের ওই প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড বলছেন, ‘আইসিসির কাছ থেকে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আমন্ত্রণ পেয়েছি এবং আমরা তা গ্রহণ করেছি। তাদের এই আমন্ত্রণের জন্য আমরা কৃতজ্ঞ। স্কটল্যান্ডের ক্রিকেটারদের জন্য মিলিয়ন সমর্থকের সামনে বিশ্বমঞ্চে প্রতিযোগিতার জন্য এটি দারুণ সুযোগ। একইসঙ্গে ক্রমবর্ধমান চ্যালেঞ্জ ও ব্যতিক্রমী আবহের মাঝে সুযোগ পাওয়ার কথাও স্বীকার করি।’

এর আগে বিশ্বকাপের বাছাইপর্ব উৎরাতে পারেনি স্কটিশরা। ফলে বিশ্বকাপের কাছাকাছি সিরিজ খেলার কথা ছিল তাদের। সেই প্রসঙ্গ টেনে লিন্ডব্লেড বলেন, ‘আমাদের স্কোয়াড কয়েক সপ্তাহ ধরে আসন্ন সফরের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এখন আমরা ভারতীয় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করছি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান রোমাঞ্চকর করতে আমরা ভালো পারফরম্যান্স ও অবদান রাখতে প্রস্তুত।’

বাংলাদেশ বাদ পড়ায় বিশ্বকাপের সূচিতেও এসেছে পরিবর্তন। ‘সি’ গ্রুপে বাংলাদেশের স্থলাভিষিক্ত হয়েছে স্কটল্যান্ড। অবশ্য দিনতারিখ বা ভেন্যু নয়, কেবল প্রতিপক্ষ নতুন করে বসানো হয়েছে। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, ইংল্যান্ড ও নেপালের বিপক্ষে। আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কলকাতায় খেলবে স্কটল্যান্ড। একই ভেন্যুতে ৯ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ ইতালি। ১৪ ফেব্রুয়ারি সেখানেই তারা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ১৯ ফেব্রুয়ারি মুম্বাইয়ে স্কটিশরা মুখোমুখি হবে নেপালের।

স্কটল্যান্ড কীভাবে বিশ্বকাপের টিকিট পেল, সেই ব্যাখ্যাও দিয়েছে আইসিসি, ‘মূলত টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে না পারা দলগুলোর মধ্যে স্কটল্যান্ড বর্তমানে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সবার উপরে। তারা বর্তমানে ১৪তম স্থানে রয়েছে, যা ইতোমধ্যে টুর্নামেন্টে থাকা সাতটি দল—নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), নেপাল, মার্কিন যুক্তরাষ্ট্র (ইউএসএ), কানাডা, ওমান এবং ইতালির চেয়েও এগিয়ে।’

আমার বার্তা/এমই

উজবেক রূপকথা হলো না, জয় দিয়ে প্রত্যাবর্তন রাঙাল কলম্বিয়া

কাতার বিশ্বকাপে সুযোগ না পাওয়ার তিক্ত স্বাদ ভুলে দারুণ প্রত্যাবর্তন করল কলম্বিয়া। ২০২৬ বিশ্বকাপের প্রথম

ইংল্যান্ড–ক্রোয়েশিয়া: বিশ্বকাপে এ পর্যন্ত এটাই কি সেরা ম্যাচ

বিশ্বকাপে এটাই কি এখন পর্যন্ত সেরা ম্যাচ? ডালাসে ছয় গোলের রোমাঞ্চের পর প্রশ্নটি উঠতে পারে।

বিশ্বকাপ ম্যাচে যে কারণে মাটিতে রাখা হয়নি সৌদি আরবের পতাকা

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দৃশ্য নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিও ও

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হারল বাংলাদেশ

এই বিশ্বকাপের ডামাডোলে ক্রিকেট ম্যাচে দর্শক হবে তো! বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের আগে বেশ আলোচনা হয়েছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা

সবার থাকলে ইরানের কাছেও ক্ষেপণাস্ত্র থাকাটা ঠিক আছে: ট্রাম্প

উজবেক রূপকথা হলো না, জয় দিয়ে প্রত্যাবর্তন রাঙাল কলম্বিয়া

মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

ইংল্যান্ড–ক্রোয়েশিয়া: বিশ্বকাপে এ পর্যন্ত এটাই কি সেরা ম্যাচ

ইরানের অর্থ ফেরত দিতেই হবে, না হলে ডলারের প্রতি আস্থা কমবে: ট্রাম্প

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক জার্নাল র‌্যাঙ্কিংয়ে দেশের শীর্ষে বাকৃবির ‘জাভার’

মিত্রতা জোরদার করতে আসিয়ান জোটের সঙ্গে বৈঠক পুতিনের

ফ্যামিলি কার্ড ঘিরে এক প্ল্যাটফর্মে আসছে সব সামাজিক নিরাপত্তা কর্মসূচি

অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান

১৮ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

ব্রাহ্মণবাড়িয়ায় স্মার্ট গ্রীন সিটি গড়ার উদ্যোগ নিয়েছেন কবীর আহমেদ ভূঁইয়া

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ম্যাচে যে কারণে মাটিতে রাখা হয়নি সৌদি আরবের পতাকা

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

হঠাৎ কেন ফেসবুক-ইনস্টাগ্রামের জন্য টাকা নিচ্ছে মেটা

মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে রোহিঙ্গা প্রত‌্যাবাসন: পররাষ্ট্রমন্ত্রী

মাদক কারবারি, চাঁদাবাজদের গ্রেফতারের নির্দেশ ডিএমপি কমিশনারের