ই-পেপার বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩

বিশ্বকাপ নিয়ে নাটকীয়তার মাঝেই মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

আমার বার্তা অনলাইন
২৫ জানুয়ারি ২০২৬, ১৫:২০

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নানামুখী নাটকীয়তা চলছে। বাংলাদেশ বাদ পড়লে পাকিস্তানও বয়কট করতে পারে ঘোষণা দিয়েছিল। যদিও এটি ভারতের সঙ্গে রাজনৈতিক বিরোধের ফায়দা তুলতে কোনো কৌশল কি না তা সেই প্রশ্ন রয়েছে। এদিকে, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় চলছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। চলমান এই প্রতিযোগিতার সুপার সিক্সে মুখোমুখি ম্যাচ পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপপর্বে টানা তৃতীয় ম্যাচে জিতেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। ফলে তারা গ্রুপ ‘বি’র পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের দুইয়ে রয়েছে পাকিস্তান। ফলে সুপার সিক্স পর্বে আগামী ১ ফেব্রুয়ারি বুলাওয়েতে মুখোমুখি হতে যাচ্ছে এক ও তিনে থাকা ভারত-পাকিস্তান। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী– প্রতিটি গ্রুপ থেকে সুপার সিক্সে ওঠা তিনটি দল নিজেদের গ্রুপের অন্য সুপার সিক্স দলগুলোর বিপক্ষে অর্জিত পয়েন্ট সঙ্গে নিয়ে যায়।

সেরা ৬ দলের লড়াইয়ে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। গ্রুপ পর্বে নিজেদের অবস্থানের চেয়ে ভিন্ন অবস্থানে থাকা দলের বিপক্ষে লড়বে সুপার সিক্সে। উদাহরণস্বরূপ, গ্রুপ ‘এ’র শীর্ষ দল খেলবে গ্রুপ ‘ডি’র দ্বিতীয় ও তৃতীয় দলের বিপক্ষে, তবে ‘ডি’ গ্রুপের শীর্ষ দলের সঙ্গে এই পর্বে তাদের দেখা হবে না। গ্রুপ ‘এ’ এবং ‘ডি’ সুপার সিক্সের একটি গ্রুপে এবং গ্রুপ ‘বি’ ও ‘সি’ রয়েছে সুপার সিক্সের আরেকটি গ্রুপে।

ভারত ‘বি’ গ্রুপের গ্রুপের শীর্ষে থেকে শেষ করেছিল, আর পাকিস্তান ‘সি’ গ্রুপের দুইয়ে থেকে সুপার সিক্সে পা রাখে। ওই গ্রুপে ইংল্যান্ড ছিল শীর্ষে। সুপার সিক্সে ভারতের অন্য প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ২৭ জানুয়ারি বুলাওয়েতে এই দুই দল লড়বে। একইদিন পাকিস্তান হারারেতে খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। সুপার সিক্সে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২৬ জানুয়ারি ইংল্যান্ড এবং ৩১ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে। গ্রুপপর্বে কোনো জয় না পাওয়ার ব্যাকফুটে আছে আজিজুল হাকিম তামিমের দল। এক ম্যাচ হারের পর পরবর্তী খেলা বৃষ্টিতে পরিত্যাক্ত হয়।

প্রসঙ্গত, ভারত ও পাকিস্তান গত বছরের ২১ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে পাকিস্তানি যুবারা ১৯১ রানের ব্যবধানে বড় জয় পায়। সেদিন আরাফাত মিনহাসের ১৭২ রানের দুর্দান্ত ইনিংসে পাকিস্তান তোলে ৩৪৭ রান। জবাবে ভারত মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে যায়, যেখানে মিডিয়াম পেসার আলি রাজা ৪ উইকেট শিকার করেন।

আমার বার্তা/জেএইচ

ভারতের সঙ্গে ঝামেলা মেটাতে চান, বিশ্বকাপ না খেলা নিয়ে যা বললেন আমিনুল

নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। বিপরীতে তারা শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে

বিসিবির নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, এটা নিয়ে বসব: ক্রীড়া প্রতিমন্ত্রী

গত বছরের নভেম্বরে ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিবিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন।

বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের বিপক্ষে হারের পরই অস্ট্রেলিয়ার সুপার এইট নিয়ে শঙ্কা দেখা দেয়। গতকাল শ্রীলঙ্কার কাছে হারার

ভালো কিছুর জন্য এই সরকারকে সময় দিতে হবে: তামিম

আজ (মঙ্গলবার) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ বন্ধ ঘোষণা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

রমজানে যেসব ইবাদত করতে বললেন সৌদির গ্র্যান্ড মুফতি

জামায়াত আমিরের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ নতুন সরকারের

কুবিসাসের ১ যুগ পূর্তি ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন

প্রতিরক্ষা ও জনপ্রশাসনসহ ৫ দপ্তর নিজের হাতে সামলাবেন প্রধানমন্ত্রী

তারেক রহমানকে প্রধানমন্ত্রী ঘোষণা করে গেজেট প্রকাশ

পররাষ্ট্রে চমক: খলিলুরে ভরসা, শামার পরিশ্রমের পুরস্কার

ভারতের সঙ্গে ঝামেলা মেটাতে চান, বিশ্বকাপ না খেলা নিয়ে যা বললেন আমিনুল

বিসিবির নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, এটা নিয়ে বসব: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ডা. জাহেদ, যা বললেন ফাহাম আব্দুস সালাম

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্ব পেলেন

সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী ইসলামাবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

নিজের হাতে এক মন্ত্রণালয় ও দুই বিভাগ রাখলেন তারেক রহমান