ই-পেপার শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে উঠলো ইরাক

আমার বার্তা অনলাইন
০১ এপ্রিল ২০২৬, ১২:২৫

দীর্ঘ ৪০ বছরের অপেক্ষার অবসান ঘটল। বলিভিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইরাক। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের পর এই প্রথম বিশ্বমঞ্চে জায়গা করে নিল ‘লায়ন্স অফ মেসোপটেমিয়া’রা।

মেক্সিকোর মন্তেরেইতে মঙ্গলবার অনুষ্ঠিত আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে মুখোমুখি হয় দুই দল। ম্যাচের শুরুর দিকেই আলী আল-হামাদির জোরালো হেডারে লিড নেয় ইরাক। তবে গোল খেয়ে পিছিয়ে পড়ার পর মরিয়া হয়ে ওঠে বলিভিয়া। প্রথমার্ধের বিরতির ঠিক আগেই ময়েসেস পানিয়াগুয়া গোল করে বলিভিয়াকে সমতায় ফেরান।

১-১ সমতা নিয়ে বিরতি থেকে ফেরার পর ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন আয়মেন হুসেইন। ৫৩ মিনিটে ক্লিনিক্যাল ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করে ইরাককে আবারও লিড এনে দেন এই ফরোয়ার্ড। ম্যাচের বাকি সময়ে গোল শোধের জন্য বলিভিয়া প্রচণ্ড চাপ সৃষ্টি করলেও ইরাকের রক্ষণভাগ তা সামলে নেয়। রক্ষণাত্মক কৌশলে দারুণভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করে শেষ পর্যন্ত ২-১ ব্যবধান ধরে রেখে মাঠ ছাড়ে ইরাক।

ম্যাচ শেষে কোচ গ্রাহাম আরনল্ড ও জয়সূচক গোলের অন্যতম কারিগর মোহনদ আলীকে বুনো উল্লাসে মাততে দেখা যায়। এই জয়ের ফলে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ইরাক। অন্যদিকে, লড়াকু ফুটবল খেলেও শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গের বেদনায় মাঠ ছাড়তে হয় বলিভিয়াকে।

ইরাকের কোচ গ্রাহাম আরনল্ডের অধীনে এই জয় দেশটির ফুটবলের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরে নামবে ইরাক।

ইরাকের বিশ্বকাপ নিশ্চিতের মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত হয়ে গেলো।

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

চার বছর পর আরেকটি ফুটবল বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে জুন-জুলাইয়ে। এমন মেগা ইভেন্টে যেমন অখ্যাত

শিরোপার লড়াইয়ে রাতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

এবারের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের জন্য শিরোপা ধরে রাখার মিশন। যেখানে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ফাইনালের

রিয়ালকে রেকর্ড ব্যবধানে বিধ্বস্ত করল বার্সেলোনা

স্প্যানিশ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াই মানেই উত্তেজনায় ঠাসা ম্যাচ। কিন্তু মেয়েদের এল ক্লাসিকোয়

সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

মালদ্বীপের রাজধানী মালেতে আগামীকাল সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।  মালে জাতীয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন

মাছের বাজারে ২০০ টাকার নেই কোনো মাছ

সেন্টমার্টিনের আকাশে হঠাৎ বিদেশি ড্রোন, যা জানা গেল

হাজারীবাগে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নীলফামারীতে পরকীয়ার বিরোধে যুবককে গলা কেটে হত্যা, আটক ৩

শিরোপার লড়াইয়ে রাতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

পাম্পে তেল আনতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণের

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল সাড়ে ৬ লাখ টাকার সিগারেট

সৌদি আরবে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলা পরিদর্শনে নাহিদ ইসলাম

রিয়ালকে রেকর্ড ব্যবধানে বিধ্বস্ত করল বার্সেলোনা

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যাসিস্ট পুনর্বাসনের মন্তব্যের জেরে জাবি হল প্রভোস্টের অপসারণের দাবি