ই-পেপার শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

আমার বার্তা অনলাইন:
০৯ মে ২০২৬, ১৭:৫১

প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে ৪১৩ রান। ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান। মিরপুর টেস্টে ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে তারা। সফরকারী দল পিছিয়ে আর ২৩৪ রানে।

ওপেনিংয়ে শতরানের জুটি গড়েছেন পাকিস্তানি দুই ওপেনার আজান আওয়াইস আর ইমাম উল হক। কিছুতেই কিছু হচ্ছিল না। অবশেষে ১০৬ রানের ওপেনিং জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন ইমাম, ৪৫ রান করে।

এরপর দিনের বাকি ২৪ ওভার অনায়াসে পাড়ি দিয়েছেন দুই অভিষিক্ত ব্যাটার আজান আওয়াইস আর আবদুল্লাহ ফজল। আজান ৮৫ আর ফজল ৩৭ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নামবেন।

এর আগে একটা সময় মনে হচ্ছিল, চারশ ছোঁয়াই কঠিন হয়ে যাবে বাংলাদেশের। তবে তাসকিন আহমেদের ঝড়ো ব্যাটিংয়ে ভালোভাবেই ৪০০ পার করে নাজমুল হোসেন শান্তর দল। মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ১১৭.১ ওভারে ৪১৩ রানে অলআউট হয়েছে টাইগাররা।

শনিবার ৪ উইকেটে ৩০১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম দশ ওভার মুশফিকুর রহিম আর লিটন দাস দেখেশুনে কাটিয়ে দেন। কিন্তু বাংলাদেশের বোর্ডে ৩৩৮ রান উঠতেই মোহাম্মদ আব্বাসের শিকার হয়ে ফেরেন লিটন দাস। ব্যক্তিগত ৩৩ রানে অফস্টাম্পের বেশ বাইরের বল টেনে মারতে গিয়ে মিড অনে ধরা পড়েন তিনি।

আব্বাসের তৃতীয় শিকার হন মেহেদী হাসান মিরাজ (১০)। অফস্টাম্পের বাইরের বল পয়েন্ট দিয়ে বের করে দিতে চেয়েছিলেন তিনি, কিন্তু আটকা পড়েন ইমাম-উল-হকের হাতে। তার বিদায়ে ৩৫৬ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।

তাইজুল ইসলামও মুশফিককে সঙ্গ দিতে পারেননি। আব্বাসের বাউন্সি ডেলিভারিতে চোখ বুজে ব্যাট চালিয়েছিলেন। বল চলে যায় উইকেটরক্ষকের গ্লাভসে। ২৩ বলে ১৭ করেন তাইজুল। ৭ উইকেটে ৩৮০ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর তৃতীয় বলেই সাজঘরের পথ ধরেন ৩৯তম জন্মদিনে ক্যারিয়ারের ২৯তম ফিফটি তুলে নেওয়া মুশফিক। শাহিন শাহ আফ্রিদির দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হন তিনি। ১৭৯ বলে তার ধৈর্যশীল ৭১ রানের ইনিংসে ছিল ৮টি বাউন্ডারির মার।

এবাদত হোসেন রানের খাতা খুলতে পারেননি। তাকে শূন্য রানে ফিরিয়ে নিজের ৫ উইকেট শিকার করেন মোহাম্মদ আব্বাস। ৩৮৪ রানে ৯ উইকেট হারায় বাংলাদেশ।

প্রথম ইনিংসে চারশ হবে কিনা, সেটি নিয়ে ছিল সংশয়। তবে তাসকিন আহমেদের ব্যাটে ৪০০ রানের গণ্ডি পার করে টাইগাররা। মোহাম্মদ আব্বাসকে ছক্কা মেরেই দলের চারশ পূর্ণ করেন তাসকিন। শেষ পর্যন্ত ১৯ বলে ৩ চার আর ১ ছক্কায় শাহিন আফ্রিদির বলে দ্বিতীয় স্লিপে সউদ শাকিলের দুর্দান্ত ক্যাচ হন তিনি। ৪ রানে অপরাজিত থাকেন নাহিদ রানা।

পাকিস্তানের মোহাম্মদ আব্বাস ৫টি আর শাহিন আফ্রিদি নেন ৩টি উইকেট।

আমার বার্তা/এমই

জিতেও বিদায় তুরস্কের, নকআউটে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে

শেষ হল ডি গ্রুপের ম্যাচ, যেখানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের জয় এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে প্যারাগুয়ে ড্র

জার্মানিকে হারিয়ে শেষ বত্রিশে ইকুয়েডর, নকআউটে আইভরি কোস্টও

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাটকীয় এক জয় তুলে নিয়ে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে

ড্র করে ডাচদের সঙ্গে নকআউটে জাপান-সুইডেন, ‍চূড়ান্ত ব্রাজিলের প্রতিপক্ষ

আগের দিন স্কটল্যান্ডকে হারিয়ে ব্রাজিল সি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছিল। আগামী ২৯

প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত নেইমার, ‘ভিনিসিয়ুসই ব্রাজিলের প্রধান খেলোয়াড়’

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। বুধবার মিয়ামিতে অনুষ্ঠিত ম্যাচে জয় তুলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে: শফিকুর রহমান

শোকের মাতমে হোসেনি দালান থেকে বের হয়েছে তাজিয়া মিছিল

স্বস্তি নেই রাজধানীর বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ–মুরগি–সবজি

জিতেও বিদায় তুরস্কের, নকআউটে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে

জার্মানিকে হারিয়ে শেষ বত্রিশে ইকুয়েডর, নকআউটে আইভরি কোস্টও

তাজিয়া মিছিল ঘিরে হোসেনি দালান এলাকায় সতর্ক সোয়াত-র‍্যাব-পুলিশ

ভেনেজুয়েলায় ভূমিকম্প: ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

ড্র করে ডাচদের সঙ্গে নকআউটে জাপান-সুইডেন, ‍চূড়ান্ত ব্রাজিলের প্রতিপক্ষ

চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী

শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু

২৬ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

আশুরার শিক্ষায় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

হুট করে ডেকে নিয়ে চিঠি ধরিয়ে বললো, আপনার চাকরি নেই

পূবাইলে টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে হামলা গুলি, স্কুলছাত্রসহ আহত ৭

এডিপি বাস্তবায়ন ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন, ১১ মাসে খরচ মাত্র ৪৮ শতাংশ

ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ

চট্টগ্রামে ডাকাতি-ছিনতাইয়ের ১৫৭ মোবাইল উদ্ধার, চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

কার্যালয় সংকটে ইসি, ব্যবস্থা নিতে গণপূর্ত ও স্থানীয় সরকার বিভাগে চিঠি