ই-পেপার শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

ম্যাচ শেষের আগেই কেন কোর্তোয়াকে তুলে নিয়েছিল বেলজিয়াম?

আমার বার্তা অনলাইন:
১১ জুলাই ২০২৬, ১০:৩০

স্পেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হৃদয়বিদারকভাবে শেষ হলো থিবো কোর্তোয়ার এবারের বিশ্বকাপ যাত্রা। শুক্রবার লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ২-১ গোলে হারের ম্যাচে পায়ের চোট নিয়ে মাঠ ছাড়তে হয় বেলজিয়ামের এই অভিজ্ঞ গোলরক্ষককে।

তখন স্কোরলাইন ছিল ১-১। ৭১ মিনিটে খেলা চালিয়ে যেতে না পারার ইঙ্গিত দেওয়ার পর চোখের পানি নিয়ে মাঠ ছাড়েন কোর্তোয়া। এরপর বদলি গোলরক্ষক সিন লেমেন্স মিকেল মেরিনোর করা শেষ দিকের গোলটি হজম করে বসেন, ২-১ গোলে জিতে সেমিফাইনালে ওঠে স্পেন। সেখানে তাদের প্রতিপক্ষ ফ্রান্স।

ম্যাচ শেষে কোর্তোয়া জানান, গোল কিক নেওয়ার সময় প্রথম চোট অনুভব করেছিলেন তিনি, তবে খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন। তিনি বলেন, ‘আমি একটা গোল কিক নিয়েছিলাম আর তখন উরুতে অনেক ব্যথা অনুভব করি। কোচিং স্টাফকে জানিয়েছিলাম যে লম্বা গোল কিক নিতে গেলে ব্যথা লাগছে। তবে গোলপোস্টে থাকতে আমার কোনো সমস্যা ছিল না। শেষ পর্যন্ত কোচ আমাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন, এতে কোনো সমস্যা নেই কারণ দলটাই সবার আগে।’

হাইড্রেশন ব্রেকের কিছুক্ষণ আগেই এই চোট পান রিয়াল মাদ্রিদের এই গোলরক্ষক। পা চেপে ধরে মাঠেই চিকিৎসা নেন তিনি। এরপর তার জায়গায় নামেন সিন লেমেন্স। তার মাঠে নামাই মূলত হয়ে ওঠে ম্যাচের টার্নিং পয়েন্ট। ৮৮ মিনিটে পাউ কুবারসির দূরপাল্লার শট ঠিকভাবে সামলাতে না পারায় ফিরতি বলে গোল করেন মেরিনো।

চোট পাওয়ার আগে অবশ্য দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন কোর্তোয়া। স্পেনকে আটকে রাখতে চারটি গুরুত্বপূর্ণ সেভ করেন তিনি। মাঠ ছাড়ার আগে একমাত্র গোলটি হজম করেন ৩০ মিনিটে, ফাবিয়ান রুইজের শট বাজেভাবে দিক পরিবর্তন করে জালে ঢুকে যাওয়ায়। এছাড়া স্পেনের চাপের বিপক্ষে বল বিল্ডআপেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি, ২৯টি পাসের মধ্যে ২২টি সফলভাবে সম্পন্ন করেন।

চলতি বিশ্বকাপে বেলজিয়ামের অন্যতম সেরা পারফর্মার ছিলেন ৩৪ বছর বয়সী কোর্তোয়া। স্পেনের বিপক্ষে এই কোয়ার্টার ফাইনাল ছিল বিশ্বকাপে তার ২১তম ম্যাচ। এতে গোলরক্ষকদের মধ্যে বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় এককভাবে দুই নম্বরে উঠে এসেছেন তিনি। শীর্ষে আছেন শুধু জার্মানির ম্যানুয়েল নয়ারই, যার ম্যাচসংখ্যা ২৩টি।

আমার বার্তা /জেএইচ

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

ডারউইন টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পথে। চা বিরতির পর মার্নাস লাবুশেনেকে ফেরায় বাংলাদেশ।

২২৮ রানের লিড বাংলাদেশের, শুরুতেই আঘাত হাসানের

তৃতীয় দিনের সকালের সেশনে হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম ফিরে গেলেন। তারপরও অনড় অবস্থানে মেহেদী

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

দলীয় স্কোর তিনশ পার হওয়ার পরপর ছোট্ট একটা ধস। অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে বাংলাদেশের শক্ত

রোনালদো-জর্জিনার বিয়ের আর্থিক শর্তে কী আছে, বিচ্ছেদে লাভ কার!

প্রায় এক দশকের ভালোবাসার সম্পর্ককে চূড়ান্ত রূপ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। গত ১১
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে গভীর রাতে ব্যবসায়ী বাড়িতে দুর্বৃত্তদের হামলা, গৃহবধূ নিহত

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি

জয় বাংলা স্লোগান-শিঙাড়া বিতরণে অভিযোগে মারধর, আটক ১

টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০, চলছে উদ্ধারকাজ

ন্যাটো-ইইউ ‘ভাঙতে’ পুতিনের নতুন ছক, কৌশলের মধ্যমণি মলদোভা!

শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

গণতান্ত্রিক রাজনীতির কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা: সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সংকেত

ডিএসসিসির ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবে হেরিটেজ রান, পরিচ্ছন্ন নগরের আহ্বান

অক্টোবরে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল খুলে দেয়া হবে: প্রধানমন্ত্রী

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বেলুচিস্তানে পুলিশমন্ত্রীর গাড়িবহরে হামলা

অভিন্ন ইতিহাস ও অংশীদারত্বে এগিয়ে যাচ্ছে ভারত-বাংলাদেশ: দীনেশ ত্রিবেদী

১ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন শুরু