ই-পেপার মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

৪ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
০৪ জানুয়ারি ২০২৬, ০৯:১৮

আজ রোববার, ০৪ জানুয়ারি ২০২৬ ● ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ● ১৪ রজব ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

৪৬ খ্রিষ্টপূর্বাব্দ: টিটাস ল্যাবিয়েনাস রক্তক্ষয়ী রুসপিনার যুদ্ধে জুলিয়াস সিজারকে পরাজিত করেন।

৮৭১: রিডিং-এর যুদ্ধে ওয়েসেক্সের এথেলরেড দিনেমার বাহিনীর হাতে পরাজিত হন।

১৪৯৩: ক্রিস্টোফার কলম্বাস নব-আবিষ্কৃত আমেরিকা এলাকা ত্যাগ করে তার প্রথম সফরের সমাপ্তি ঘটান।

১৬৪২: ব্রিটেনের গৃহযুদ্ধে রাজা প্রথম চার্লসের মাধ্যমে সংসদ আক্রমণ।

১৭৬২: ইংল্যান্ড স্পেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৭৭৭: আমেরিকান বাহিনী জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে প্রিন্সটনে ব্রিটিশ বাহিনীকে পরাজিত করে।

১৮৪৭: স্যামুয়েল কল্ট মার্কিন সরকারের কাছে প্রথম রিভলবার বিক্রি করেন।

১৮৬১: মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ মহাকাব্য প্রকাশিত হয়।

১৮৭৭: বিখ্যাত বৈজ্ঞানিক টমাস আলভা এডিসন ফোনোগ্রাফ আবিষ্কার করেন।

১৮৮৫: প্রথম অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়।

১৯০৬: কলকাতায় প্রিন্স অব ওয়েলস ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রচণ্ড ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মধ্য আমেরিকার নিকারাগুয়ার মেনাগুয়া নগর ২২ হাজার অদিবাসীসহ বিনষ্ট হয়।

১৯২৭: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে।

১৯৩৪: ডেনমার্কে প্রথম সবাক চলচ্চিত প্রদর্শিত হয়।

১৯৪৭: দিনাজপুরে কৃষক মিছিলে গুলি চালালে সাঁওতাল শিবরাম ও কৃষক ছমির উদ্দিন নিহত হন।

১৯৪৮: পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়।

১৯৪৮: সাবেক বার্মা বর্তমানের মিয়ানমার ইংরেজ শাসনের কবল থেকে স্বাধীনতা অর্জন করে।

১৯৫১: কোরিয়ার যুদ্ধে চীন ও উত্তর কোরিয়ার যৌথ বাহিনী সিওল দখল করে।

১৯৬০: নোবেলজয়ী ফরাসি কথাসাহিত্যিক আলবেয়ার কাম্যু দুর্ঘটনায় নিহত হন।

১৯৭১: জাতীয় মুজাহিদ সংঘ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের পৃথকীকরণ ও পূর্ব পাকিস্তানের স্বাধীনতার প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি পুস্তিকা প্রকাশ করে।

১৯৭২: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আনুষ্ঠানিক গোড়াপত্তন।

১৯৯০: বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু।

১৯৯৯: ইউরোপীয় ইউনিয়নের পুঁজিবাজারে অভিন্ন মুদ্রা হিসেবে ইউরোর আবির্ভাব ঘটে।

২০০৪: মঙ্গলগ্রহে নাসার পাঠানো স্পিরিটের অবতরণ।

২০১০: কেপলার-৪ নামের ১৬৩১ আলোকবর্ষ দূরের নক্ষত্র আবিষ্কার।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

১০৭৭: চীনের সম্রাট ঝেজংয়ের।

১৬৪৩: আইজ্যাক নিউটন, ইংরেজ পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিদ, দার্শনিক ও উদ্ভাবক।

১৭৮৫: ইয়াকপ গ্রিম, জার্মান ভাষাতাত্ত্বিক, আইনজ্ঞ ও পুরাণবেত্তা।

১৮০৯: অন্ধদের শিক্ষা পদ্ধতির প্রবর্তক লুই ব্রেইল জন্মগ্রহণ করেন।

১৮১৩: শর্টহ্যান্ড লেখন পদ্ধতির উদ্ভাবক স্যার আইজাক পিটম্যান।

১৯৪০: কাও শিংচিয়েন, নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী চৈনিক ঔপন্যাসিক, নাট্যকার, অনুবাদক ও সাহিত্য সমালোচক।

১৯৫০: খোন্দকার আশরাফ হোসেন, বাংলাদেশি কবি ও সাহিত্য সমালোচক।

১৯৬৫: গি ফোর্জে, আশির দশক ও নব্বইয়ের দশকের ফরাসি টেনিস খেলোয়াড়।

১৯৬৬: ফাহমিদা নবী, বাংলাদেশি সংগীতশিল্পী।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

১২৪৮: পর্তুগালের রাজা দ্বিতীয় স্যাংচোর।

১৯৩১: রাজনীতিবিদ ও খেলাফত আন্দোলনের নেতা মাওলানা মোহাম্মদ আলী।

১৯৪১: নোবেল বিজয়ী ফরাসি দার্শনিক অঁরি বেগসঁ।

১৯৬০: অ্যালবার্ট কাম্যু, একজন নোবেল পুরস্কার বিজয়ী আলজেরীয় সাহিত্যিক।

১৯৬১: এর‌উইন শ্রোডিঙ্গার, একজন অস্ট্রীয় পদার্থবিদ।

১৯৬৫: কবি ও সমালোচক টি এস এলিয়ট।

১৯৮৩: প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী সাগর সেন।

১৯৯৪: রাহুল দেব বর্মন, প্রখ্যাত ভারতীয় সংগীত পরিচালক।

১৯৯৭: আখতারুজ্জামান ইলিয়াস, বাংলাদেশি কথাসাহিত্যিক।

আমার বার্তা/এমই

২০ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ● ০৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ● ৮ রবিউস সানি ১৪৪৮।

১৯ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ● ০৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ● ৭ রবিউস সানি ১৪৪৮।

১৭ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● ০২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ● ৫ রবিউস সানি ১৪৪৮।

১৬ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ● ০১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ● ৪ রবিউস সানি ১৪৪৮।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন রুটে কত বাড়ল বাস ভাড়া?

বাড়ল বাস ভাড়া

ঘোষণার আগেই বাসে ১০-২০ টাকা বাড়তি ভাড়া আদায়

দুই মাসে ২ হাজার নার্স, দুই বছরে ৫ হাজার চিকিৎসক নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান

গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়বেন তরুণ বিএনপি নেতা ফিরোজ আলম মোল্লা

মিরকাদিমের ধবল গরু : ভবিষ্যতের জিনগত সম্পদ

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি 

নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত

এক দফার হুঁশিয়ারিতে হাত গুটিয়ে বসে থাকবে না বিএনপি: রিজভী

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

বাংলাদেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ করায় চবি ছাত্রদল নেতাকে শোকজ

আশুলিয়ায় পোশাক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭ জন

দেশের খাতায় আজও অঙ্ক মেলে না