ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

ঢাবিতে শহীদ জিয়াউর রহমানকে নিয়ে বিশেষ সেমিনার

আমার বার্তা অনলাইন:
১৯ জুন ২০২৫, ১১:৪৫

দীর্ঘদিন পর আগামী বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীরউত্তম) ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিশেষ সেমিনারের আয়োজন করেছে বিএনপি সমর্থিত শিক্ষক সংগঠন ‘সাদা দল’।

বুধবার (১৮ জুন) ঢাবি ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।

সেমিনারটি বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হবে। এতে কি-নোট স্পিকার হিসেবে প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাবির কলা অনুষদের ডিন ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আব্দুল মঈন খান, বিশেষ অতিথি হিসেবে বিএন‌পির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং মুখ্য আলোচক হিসেবে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বক্তব্য রাখবেন।

এ বিষয়ে সাদা দলের আহ্বায়ক মোর্শেদ হাসান খান বলেন, জিয়াউর রহমানকে নিয়ে অন্যান্য দলের মধ্যেও বিতর্ক নেই। আমরা শিক্ষাদর্শন দিয়ে শুরু করেছি। তবে অন্যান্য বিষয়ও সামনে আসবে।

এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাঠ্যবইয়ে জিয়াউর রহমান ও তার জাতীয়তাবাদী আদর্শ অন্তর্ভুক্ত করার জন্য আমরা চাপাচাপি করব। যতটুকু স্বাভাবিকভাবে আসবে, ততটুকুই। আমরা এজন্য পুশ করব না।

সাদা দলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম সরকার বলেন, দীর্ঘ বছর ধরে এ ধরনের অনুষ্ঠান করা আমাদের জন্য সম্ভব ছিল না। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিই এমন ছিল। একবার রুহুল কবির রিজভী সম্পূর্ণ ব্যক্তিগত কারণে ঢাবির ক্লাবে এসেছিলেন। সেটিকেও তারা নানা ষড়যন্ত্রের মোড়কে উপস্থাপন করেছিল।

সাদা দ‌লের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালামের সঞ্চালনায় সংবাদ সম্মেল‌নে আরও উপ‌স্থিত ছিলেন হাজী মুহম্মদ মুহসীন হ‌লের প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম, শিক্ষা ও গ‌বেষণা ইন‌স্টি‌টিউটের অধ্যাপক শাহ শামীম আহমেদ, জীববিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. আসলাম হো‌সেন, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দ তানভীর রহমান, অধ্যাপক ড. মো. মহিউদ্দিন এবং অধ্যাপক এম এ কাউসার প্রমুখ।

আমার বার্তা/এল/এমই

ঢাবির আইন বিভাগের ৫৩তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৫৩তম ব্যাচের নবীনবরণ আজ ১২ এপ্রিল(২০২৬) রবিবার বিভাগীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সমাজকল্যাণ

বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ২৮তম বুনিয়াদী প্রশিক্ষণ

পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২৮তম বুনয়াদি

আইইউবিতে শেষ হলো সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগ আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন “দা নেশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮ ফুট লম্বা বিষধর সাপ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে প্রায় আট ফুট লম্বা একটি বিষধর কিং কোবরা সাপ উদ্ধার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা

সরাইলে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীরকে বিদায় সংবর্ধনা

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

ব্যাংক রেজল্যুশন আইন চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ: টিআইবি

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেবে ব্রাজিল

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী